ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

সৌরভ গাঙ্গুলি ও তার স্ত্রীকে প্রাণনাশের হুমকি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ০৯:০৯ এএম
সৌরভ গাঙ্গুলি এবং তার স্ত্রী ডোনা গাঙ্গুলি। ছবি: সংগৃহীত

ভারতের সাবেক অধিনায়ক ও ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি সৌরভ গাঙ্গুলি এবং তার স্ত্রী ডোনা গাঙ্গুলিকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। গত কয়েক মাস ধরে হুমকিসংবলিত চিঠি পেলেও বিষয়টি গুরুত্ব দেননি সৌরভ। তবে সর্বশেষ চিঠিতে তাকে ও তার স্ত্রীসহ পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়ায় এবার পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি।

সোমবার সিএবি দপ্তরে দুটি চিঠি আসে। এর মধ্যে একটি চিঠিতে সৌরভ গাঙ্গুলি, তার স্ত্রী ডোনা এবং নিকট আত্মীয়দের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। চিঠি পাওয়ার পর দক্ষিণ কলকাতার ঠাকুরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সাবেক এই ভারতীয় অধিনায়ক।

পুলিশ জানিয়েছে, গত প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে সৌরভ গাঙ্গুলির নামে হুমকিসংবলিত চিঠি পাঠানো হচ্ছিল। তবে সর্বশেষ চিঠিতে সরাসরি প্রাণনাশের হুমকি থাকায় বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু হয়েছে।

এক উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, চিঠিগুলোর উৎস, প্রেরক এবং কুরিয়ার সংস্থার মাধ্যমে সেগুলো পাঠানোর পুরো গতিপথ খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, কুরিয়ারের মাধ্যমে চিঠিগুলো পাঠানো হয়েছে। এরই মধ্যে সন্দেহভাজন প্রেরকের অবস্থান উত্তর ২৪ পরগনার বেলগাড়িয়া এলাকায় বলে জানতে পেরেছে পুলিশ।

প্রেরকের ব্যবহৃত বলে সন্দেহ করা সিমকার্ডের গতিবিধিও খতিয়ে দেখছে তদন্তকারীরা। পাশাপাশি কুরিয়ার সংস্থার কাছ থেকে চালান ও প্রেরকের বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

আরও পড়ুন

সবগুলো চিঠি একই ব্যক্তি পাঠিয়েছেন কি না, হুমকির পেছনে কী কারণ এবং এর সঙ্গে আর কেউ জড়িত কি না এসব বিষয় খতিয়ে দেখছে পুলিশ।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
স্কুলছাত্রকে উদ্ধারের জেরে পরিবারসহ প্রধান শিক্ষককে ‘প্রাণনাশের’ হুমকি
বিশ্বকাপে ‘প্রাণনাশের হুমকি’ পেয়েছিলেন মেসি, ফাঁস চাঞ্চল্যকর তথ্য
গলায় ছুরি ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দিতেন স্বামী, অতঃপর...
গাছ কাটার প্রতিবাদ করায় কৃষককে প্রাণনাশের হুমকির অভিযোগ