ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

গাছ কাটার প্রতিবাদ করায় কৃষককে প্রাণনাশের হুমকির অভিযোগ

মাগুরা প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০৩:২৭ পিএম
প্রতীকী ছবি

মাগুরা সদর উপজেলার ইছাখাদা জোতপাড়া গ্রামে জমি দখলের চেষ্টায় ব্যর্থ হয়ে এক কৃষকের আমগাছ ও কলাগাছ কেটে ফেলার এবং এর প্রতিবাদ করায় তাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী আলম মিয়া (৫০) মাগুরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

রোববার (২৬ জুলাই) মাগুরা সদর থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, একই গ্রামের রফিক মিয়া, সিরাজ মিয়া, চৌধুরী মিয়া ও রনি মিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে আলম মিয়ার জমি দখলের চেষ্টা করে যাচ্ছেন। ২৫ জুলাই সন্ধ্যা আনুমানিক ৬টা ৫০ মিনিটে অভিযুক্তরা জমিতে থাকা আমগাছ ও কলাগাছ কেটে ফেলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী আলম মিয়ার দাবি, গাছ কাটার প্রতিবাদ করলে অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকি দেন। পরে তিনি মাগুরা সদর থানায় লিখিত অভিযোগ করেন।

এ বিষয়ে ভুক্তভোগী পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সিরাজ মিয়া মোবাইল ফোনে বলেন, জমিটি আমাদের। তাই আমরা গাছ কেটেছি।

আরও পড়ুন

এ ঘটনায় মাগুরা সদর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মৃত্যুর আগে ধর্ষণকারীদের নাম বলে গেলেন সেই স্কুলছাত্রী
ফরিদপুরের মধুখালীতে দলবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী প্রায় দেড় মাস চিকিত্সাধীন থাকার পর মৃত্যুবরণ করেছেন। মৃত্যুর আগে এক ভিডিওতে ঘটনার বর্ণনা দিয়ে অভিযুক্তদের নাম বলে গেছেন ওই কিশোরী, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কিন্তু এ ঘটনায় থানা মামলা নিচ্ছে না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবার।
মৃত্যুর আগে ধর্ষণকারীদের নাম বলে গেলেন সেই স্কুলছাত্রী
গোপালগঞ্জে খেলার সময় লাল কার্ড দেখাতেই তুমুল মারামারি, আহত ১০
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচে লাল কার্ড দেখানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। 
গোপালগঞ্জে খেলার সময় লাল কার্ড দেখাতেই তুমুল মারামারি, আহত ১০
স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও পাঠালেন পারভেজ, ‘ফায়দা লুটলেন’ প্রবাসী বন্ধু
স্ত্রীর অন্তরঙ্গ ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী ও তার এক ঘনিষ্ঠ বন্ধুর বিরুদ্ধে। এ ঘটনায় করা মামলায় স্বামী মো. পারভেজ ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও পাঠালেন পারভেজ, ‘ফায়দা লুটলেন’ প্রবাসী বন্ধু
সড়কে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর, মোবাইলে লেখা ছিল ‘শরতের ঝরা পাতার মতো মৃত্যু’
চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের শিক্ষার্থী মাইশা মুশফিরাত।
সড়কে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর, মোবাইলে লেখা ছিল ‘শরতের ঝরা পাতার মতো মৃত্যু’
পা দিয়ে লিখে এইচএসসি পাস, বিসিএস ক্যাডার হতে চান রংপুরের কলি
রংপুরের কাউনিয়া ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে তার এই সাফল্যে আনন্দিত কলির পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকাবাসী।
পা দিয়ে লিখে এইচএসসি পাস, বিসিএস ক্যাডার হতে চান রংপুরের কলি
আরও পড়ুন
অসহায় মানুষদের জন্য শ্রীপুরে ফ্রি মেডিকেল সেন্টার চালু
এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে জীবন দিলেন মাগুরার দুই শিক্ষার্থী
মাগুরায় বিএনপি নেতা হত্যা মামলায় সাবেক ওসি ও এসআই কারাগারে
মাগুরায় যুবদল নেতা সাকের হত্যা: দুই আসামির ৫ দিনের রিমান্ড