ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ইব্রাহিমের একমাত্র গোলে এএফসি চ্যালেঞ্জ লিগে রাজকীয় অভিষেক ফর্টিসের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ০৫:১৪ পিএম
কিরগিজস্তানের মুরাস ইউনাইটেডের বিপক্ষে মাঠে নেমেছিল ফর্টিস এফসি। ছবি: বাফুফে

এএফসি চ্যালেঞ্জ লিগে নিজেদের প্রথম ম্যাচে কিরগিজস্তানের মুরাস ইউনাইটেডের বিপক্ষে মাঠে নেমেছিল ফর্টিস এফসি। প্রথম ম্যাচে দুর্দান্ত ফুটবল খেলে মুরাস ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে অভিষেকেই বাজিমাত করেছে ফর্টিস।

মঙ্গলবার (১১ আগস্ট) বসুন্ধরা কিংস অ্যারেনায় ইব্রাহিমের গোলে অভিষেক রাঙিয়েছে বাংলাদেশের দলটি। প্রথমবারের মতো এএফসির কোনো টুর্নামেন্টে খেলতে এসে জয় দিয়ে ইতিহাস গড়েছেন ফর্টিস কোচ মাসুদ পারভেজ কায়সারও। যার ফলে ফর্টিস এখন খেলবে প্রতিযোগিতার গ্রুপ পর্বে।

এদিন ম্যাচের শুরু থেকেই দেখেশুনে খেলার কৌশল নেয় ফর্টিস। রক্ষণ জমাট রেখে প্রতি-আক্রমণ থেকে গোল করার চেষ্টা ছিল তাদের পরিকল্পনায়। দলে ছিল আট বিদেশি।

আরও পড়ুন

২২ মিনিটে ভালো একটি সুযোগ পেয়েছিল ফর্টিস। একক প্রচেষ্টায় বক্সের বাঁ দিক দিয়ে আক্রমণে উঠে মুরাসের গোলরক্ষক কস্তিককে একা পেয়ে যান পা ওমর বাবু। বাঁ পায়ের শটে কস্তিককে পরাস্তও করেন তিনি। কিন্তু বল সাইড পোস্টে লেগে বাইরে চলে গেলে হতাশা বাড়ে ফর্টিস শিবিরে।

বিরতির পর চাপ বাড়িয়ে খেলতে থাকে মুরাস। তবে দুই দফায় তাদের হতাশ করেন ফর্টিসের গোলরক্ষক সুজন পেরেরা। এরপর ৫২ মিনিটে ধারার বিপরীতে গোল করে ফর্টিসকে এগিয়ে দেন ইব্রাহিম। পা ওমর বাবুর কাছ থেকে বল রিসিভ করে বক্সে ঢুকে ডান পায়ে আলতো ছোঁয়ায় বল নিয়ন্ত্রণে নেন ইব্রাহিম।

এরপর বাঁ পায়ের গড়ানো শট নেন তিনি। বলটি কিরগিজ গোলরক্ষকের শরীরের নিচ দিয়ে গিয়ে জালে জড়ায়। ১-০ ব্যবধানে এগিয়ে যায় ফর্টিস।
৫৬ মিনিটে জোড়া সেভ করে ফর্টিসের ব্যবধান বাড়ানোর সুযোগ নষ্ট করেন মুরাসের গোলরক্ষক ওরেস্ট কস্তিক।

1e068e8e-762d-4ec1-be24-78b6665f63b4

পা ওমর বাবুর কর্নার বাঁক খেয়ে পোস্টে জড়ানোর আগমুহূর্তে গোললাইন থেকে বল ঠেকান কস্তিক। ফিরতি বল পেয়ে অনন্ত তামাং কাটব্যাক করেন এরিক বিস্তাকে। তাঁর বাঁক খাওয়ানো শট ডানদিকে ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন কস্তিক।

৭৪ মিনিটে আবারও বড় সুযোগ আসে মুরাসের সামনে। মাদানভ ইসমইলোভিচের শট বক্সের ভেতর এরিক বিস্তার হাতে লাগলে পেনাল্টি পায় মুরাস। সেখান থেকে সমতায় ফেরার সুযোগ নষ্ট করেন আতাবায়েভ এরবল। তাঁর ডান পায়ের শট সাইড পোস্টে লেগে ফিরে আসে। ফলে লিড ধরে রাখে ফর্টিস।

বাকি সময়ে দুই দলই বল নিয়ন্ত্রণে রেখে গোলের চেষ্টা করেছে। কিন্তু আর কোনো গোল হয়নি। শেষ বাঁশি বাজার পর নিজেদের মাঠে গরমের মধ্যে শক্তিশালী প্রতিপক্ষ মুরাস ইউনাইটেডকে হারানোর আনন্দে ভাসে ফর্টিস এফসি। এএফসি চ্যালেঞ্জ লিগে অভিষেকেই এমন জয় তাদের সামনে খুলে দিয়েছে নতুন সম্ভাবনার দরজা।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
বুড়িচংয়ে নিখোঁজ মাদরাসাছাত্র ইব্রাহিমের সন্ধান চায় পরিবার
প্রবাসীদের জন্য বড় সুখবর দিলো মালয়েশিয়া, বাড়ছে মজুরি
জাকির নায়েককে ভারতের হাতে তুলে দিতে আলোচনা চলছে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ফাইনালে কার পক্ষে বাজি ধরলেন ইব্রাহিমোভিচ