ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

অস্ট্রেলিয়ার মাটিতে হাসান মাহমুদের অবিশ্বাস্য কীর্তি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ০৫:২৭ পিএম
হাসান মাহমুদের অবিশ্বাস্য কীর্তি। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার মাটিতে ২৩ বছর পর টেস্ট খেলতে নেমে স্বপ্নের মতো একটি দিন কাটাল বাংলাদেশ। হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও এবাদত হোসেনের পেস আক্রমণে মাত্র ৫৩ ওভারেই গুটিয়ে গেছে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। সবকটি উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ ১৯৮ রান।

অস্ট্রেলিয়ার মাটিতে নিজের প্রথম টেস্ট খেলতে নেমেই ক্যারিয়ারসেরা বোলিং ফিগার তুলে নিয়েছেন হাসান মাহমুদ। দুর্দান্ত পেস আক্রমণে মাত্র ৫৫ রান খরচায় ৬ উইকেট শিকার করেছেন এই ডানহাতি টাইগার পেসার। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে এটিই এখন কোনো বাংলাদেশি বোলারের সেরা বোলিং ফিগার।

এর আগে, অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি ছিল বাংলাদেশের আরও দুই বোলারের। ২০০৬ সালে ফতুল্লায় মোহাম্মদ রফিক এবং ২০১৭ সালে মিরপুরে দুইবার পাঁচ উইকেট নিয়েছিলেন সাকিব আল হাসান। এবার সেই তালিকায় যোগ হলো হাসান মাহমুদের নাম।

শুধু তাই নয়, সব ফরম্যাট মিলিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম বাংলাদেশি হিসেবে পাঁচ উইকেট নেওয়ার কীর্তিও গড়েছেন হাসান। প্রতিপক্ষের মাঠে এটি তার তৃতীয় ফাইফার। এর আগে ভারত ও পাকিস্তানের মাটিতেও পাঁচ উইকেট নেওয়ার স্বাদ পেয়েছেন এই পেসার।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্টে হাসান মাহমুদের এমন আগুনঝরা বোলিং বাংলাদেশের জন্য এনে দিয়েছে দারুণ এক মাইলফলক। তার দুর্দান্ত পারফরম্যান্সে অস্ট্রেলিয়ার মাটিতে স্মরণীয় হয়ে থাকল বাংলাদেশের টেস্টের প্রথম দিনটি।

টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের হয়ে ৫ উইকেটের কীর্তি
৬/৫৫-হাসান মাহমুদ, ডারউইন, ২০২৬
৫/৬২-মোহাম্মদ রফিক, ফতুল্লা, ২০০৬
৫/৬৮-সাকিব আল হাসান, মিরপুর, ২০১৭
৫/৮৫-সাকিব আল হাসান, মিরপুর, ২০১৭

আরও পড়ুন

টেস্টে বাংলাদেশের পেসারদের মধ্যে সবচেয়ে বেশি ৫ উইকেটের কীর্তি
৪ বার-শাহাদাত হোসেন (৩৮ ম্যাচ)
৩ বার- হাসান মাহমুদ (১৫ ম্যাচ)*
২ বার-রুবেল ইসলাম (৯ ম্যাচ)
২ বার-নাহিদ রানা (১২ ম্যাচ)

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
অস্ট্রেলিয়ার উপকূলে বিরল হ্যামারহেড হাঙরের দল, ড্রোনে মিলল নতুন তথ্য
রেকর্ড গড়েও সিরিজ জিততে পারল না বাংলাদেশ
অস্ট্রেলিয়ার কাছে ৭ উইকেটে হেরে সিরিজ শুরু বাংলাদেশের
অস্ট্রেলিয়ার শিক্ষাজীবন শুরু করতে না করতেই চলে গেলেন ঢাবি শিক্ষার্থী