ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

ম্যাচ চলাকালে গার্লফ্রেন্ডকে মেসেজ, শাস্তি পেলেন ভারতীয় ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ১১:৫০ এএম
ছবি: সংগৃহীত

কদিন আগেই আইপিএলে রাজস্থান রয়্যালসের কোচিং স্টাফের এক সদস্য ম্যাচ চলাকালে মোবাইল ফোন ব্যবহার করে সমালোচনার মুখে পড়েছিলেন। এবার একই ধরনের ঘটনায় শাস্তি পেলেন তামিলনাড়ুর এক ক্রিকেটার। ম্যাচ চলাকালে বান্ধবীকে মেসেজ করায় ভারতীয় এই বাঁহাতি ব্যাটারকে এক লাখ রুপি জরিমানা করেছে বিসিসিআইয়ের দুর্নীতিবিরোধী ও নিরাপত্তা ইউনিট।

তামিলনাড়ু প্রিমিয়ার লিগের একটি ম্যাচে মোবাইল ফোন ব্যবহার করে প্রোটোকল ভঙ্গ করেন ওই ক্রিকেটার। তবে তার বিরুদ্ধে কোনো ধরনের দুর্নীতির অভিযোগ আনা হয়নি। ম্যাচ চলাকালে খেলোয়াড় ও ম্যাচ কর্মকর্তাদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ থাকায় এটিকে প্রোটোকল লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হয়েছে।

তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তা পিটিআইকে বলেন, তদন্ত চলমান থাকায় ওই ক্রিকেটারের নাম প্রকাশ করা যাচ্ছে না। তবে তিনি বাঁহাতি ব্যাটার এবং গত বছর রঞ্জি ট্রফিতে তামিলনাড়ুর হয়ে দুটি অর্ধশতক করেছিলেন।

ওই কর্মকর্তা বলেন, ম্যাচ চলাকালে তাকে তার বান্ধবীর সঙ্গে মেসেজ চালাচালি করতে দেখা যায়। যদিও দুর্নীতির কোনো অভিযোগ আনা হয়নি, পিএমওএতে ম্যাচ চলাকালে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ। সুতরাং এটি একটি প্রোটোকল লঙ্ঘন।

আরও পড়ুন

ঘটনাটিকে শুরুতে বেশ গুরুতরভাবে দেখেছিল তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন। এমনকি ওই ক্রিকেটারকে দুই বছরের জন্য নিষিদ্ধ করার কথাও বিবেচনা করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত অপরাধের মাত্রা গুরুতর না হওয়ায় নিষেধাজ্ঞার পরিবর্তে এক লাখ রুপি জরিমানা করেই তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
কোপা ট্রফির ভোটের ফল প্রকাশের পর আলোচনায় উঠে এসেছেন বায়ার লেভারকুসেনের তরুণ মিডফিল্ডার ইব্রাহিম মাজা। বর্ষসেরা তরুণ ফুটবলারের স্বীকৃতির জন্য তাকে ভোট দিয়েছেন কেবল একজনই।
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে উজবেকিস্তানের ক্লাব পাখতাকরের বিপক্ষে মাঠে নামার আগে বড় খবর দিল সৌদি ক্লাব আল-নাসর। তাসখন্দ সফরের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর।
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
একটি হার ও একটি ড্রয়ের পর জয়ে ফেরার ম্যাচে লিওনেল মেসির জাদু দেখল ইন্টার মায়ামি। দুর্দান্ত এক অ্যাসিস্টের পর নিজেই করেন চোখধাঁধানো গোল। আর্জেন্টাইন মহাতারকার নৈপুণ্যে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে তাদের মাঠে ২-১ গোলে হারিয়েছে ফ্লোরিডার ক্লাবটি।
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
সপ্তাহজুড়ে সমালোচনার মুখে থাকা কিলিয়ান এমবাপ্পে মাঠের পারফরম্যান্সে জবাব দিয়েছেন। তার পেনাল্টি থেকে করা গোলের পাশাপাশি জুড বেলিংহামের গোলে রেসিং সান্তান্দারকে ৩-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী
এবার ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
আজ গার্লফ্রেন্ড দিবস, শেষ মুহূর্তেও চমকে দিন এই ৬ উপহারে
স্ত্রীকে না খাইয়ে রাখতেন ভারতীয় ক্রিকেটার