
ম্যাচ শুরুর আগে বিশ্লেষকরা মনে করেছিলেন তিন দিনেই শেষ হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট। কিন্তু ডারইউনে রীতিমতো উড়ছে লাল-সবুজের প্রতিনিধিরা। টানা তিন দিন দাপট দেখিয়ে চতুর্থ দিনের পরিকল্পনা করছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিন শেষে শান্ত বলেন, আমাদের পরিকল্পনা ছিল ৫ দিন অন্তত খেলতে হবে। যেভাবে আমরা আমাদের সামর্থ্যের প্রমাণ দিয়েছি, যেভাবে আমরা গত ২-৩ দিন ক্রিকেট খেলেছি সেটা সত্যিই দুর্দান্ত ছিল। পুরো দলকে এভাবে খেলতে দেখে ভালো লাগছে।
‘আমরা সবসময় ভেবেছি, কিভাবে মিডল অর্ডার ও লোয়ার অর্ডার ব্যাটিংয়ে অবদান রাখতে পারে। আজকে বোলাররা দেখিয়েছে তারা ব্যাট হাতে কি করতে পারে। আমরা এই জিনিসটা নিয়েই ২-৩ বছর ধরে কাজ করছি।’
তিনি আরও বলেন, আমরা সেশন বাই সেশন পরিকল্পনা করছি। ফলাফলের কথা চিন্তা না করে আমাদের পরিকল্পনা ধরে এগোচ্ছি। কিভাবে আমরা উইকেটগুলো নিতে পারি আমরা শুধু সেটাই ভাবছি। আমাদের বোলাররা এই কন্ডিশনে যেভাবে বোলিং করছে তা সত্যিই দারুণ।
আরটিভি/এসআর




