ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

৪ বছরের চুক্তিতে বার্সেলোনায় রদ্রি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ১০:৪৯ এএম
ছবি: সংগৃহীত

স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিকে আনুষ্ঠানিকভাবে দলে ভেড়ানোর ঘোষণা দিয়েছে বার্সেলোনা। মঙ্গলবার (১৮ আগস্ট) ৩০ বছর বয়সী এই তারকাকে ২০৩০ সাল পর্যন্ত চার বছরের চুক্তিতে নিজেদের ডেরায় নিয়েছে কাতালান ক্লাবটি।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদনে বলা হয়েছে, স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হওয়ার পাশাপাশি দুই ক্লাবের মধ্যে দলবদলের সব আনুষ্ঠানিকতা চূড়ান্ত হওয়ার পর রদ্রির যোগদানের খবর প্রকাশ করে বার্সেলোনা।

ম্যানচেস্টার সিটির অধ্যায় শেষে এবার বার্সেলোনায় নতুন চ্যালেঞ্জ শুরু করতে যাচ্ছেন রদ্রি। কাতালান ক্লাবে জাতীয় দলের সতীর্থ লামিনে ইয়ামাল, দানি ওলমো, পাউ কুবারসি, গাভি ও পেদ্রিদের সঙ্গে ক্লাব ফুটবলেও একসঙ্গে খেলবেন তিনি।

রদ্রিকে দলে ভেড়াতে বার্সেলোনাকে গুনতে হচ্ছে ৭ কোটি ৬৫ লাখ ইউরো, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ হাজার ৮০ কোটি টাকা। যদিও দলবদলের আর্থিক বিষয়াদি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি কোনো পক্ষ।

ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তির মেয়াদ আরও এক বছর বাকি থাকলেও সোমবার বার্সেলোনায় পৌঁছে নিজের নতুন ঠিকানা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন রদ্রি। বার্সেলোনার হয়ে খেলাকে তিনি নিজের ‘স্বপ্ন’ বলেও উল্লেখ করেন।

বিমানবন্দরে সাংবাদিকদের রদ্রি বলেন, এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। বার্সেলোনার হয়ে খেলা আমার জন্য স্বপ্নের মতো। সতীর্থদের সঙ্গে যোগ দেওয়ার সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত। তাদের অনেকের সঙ্গেই আমার আগে থেকেই পরিচয় আছে। এখন কাজ শুরু করার এবং মাঠে নিজের সেরাটা দেওয়ার সময়।

শুরুর দিকে রদ্রিকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছিল বার্সেলোনার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদও। তবে শেষ পর্যন্ত ব্যালন ডি’অরজয়ী এই স্প্যানিশ মিডফিল্ডার বেছে নিয়েছেন বার্সেলোনাকেই।

আরও পড়ুন

বার্সেলোনার মাঝমাঠে রদ্রির আগমন নতুন মৌসুমে দলটির শক্তি আরও বাড়াবে বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাঠে আঘাতের পর হাসপাতালে ফুটবলারের মৃত্যু
স্পেনের ফুটবলে নেমে এসেছে শোকের ছায়া। ম্যাচ চলাকালে প্রতিপক্ষ গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে মারা গেছেন দ্বিতীয় বিভাগের ক্লাব সিডি টেনেরিফের স্ট্রাইকার হেসুস দে মিগেল।
মাঠে আঘাতের পর হাসপাতালে ফুটবলারের মৃত্যু
নতুন দায়িত্ব পেয়ে আশরাফুলের লক্ষ্য, ‘সেরাটা দিতে চাই’
এশিয়া কাপ রাইজিং স্টার্সকে সামনে রেখে নতুন দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।
নতুন দায়িত্ব পেয়ে আশরাফুলের লক্ষ্য, ‘সেরাটা দিতে চাই’
পর্তুগাল অ-১৭ দলে ডাক পেলেন রোনালদোর ছেলে
ফুটবল কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদোর পথ ধরে আন্তর্জাতিক ফুটবলে আরও এক ধাপ এগিয়ে গেলেন তার বড় ছেলে ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়র।
পর্তুগাল অ-১৭ দলে ডাক পেলেন রোনালদোর ছেলে
নিরাপত্তা শঙ্কায় পিছিয়ে গেল এশিয়ান কাপ
এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর এএফসি এশিয়ান কাপ। টুর্নামেন্টটির ২০২৭ সালের আসর আয়োজনের প্রস্তুতি নিচ্ছিল সৌদি আরব।
নিরাপত্তা শঙ্কায় পিছিয়ে গেল এশিয়ান কাপ
বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা ফাইনালকেও ছাড়াল
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পর্দা উঠতে এখনো প্রায় এক বছর বাকি। অথচ এরই মধ্যে টুর্নামেন্টের টিকিট নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে তুমুল উন্মাদনা।
বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা ফাইনালকেও ছাড়াল
আরও পড়ুন
আলাভেসের জালে গোল উৎসব করে জয়ে ফিরল বার্সেলোনা
জাতিসংঘে যুক্তরাষ্ট্র-কিউবার তুমুল বাগবিতণ্ডা, ‘এটা আমেরিকা’ বলে চিৎকার
ক্লাব সেরার মুকুট বার্সেলোনা-পিএসজির
রিয়ালের প্রতিশোধ নাকি বার্সেলোনার আধিপত্য