ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

আল আহলিকে হারিয়ে জুয়ান গাম্প্যার ট্রফি জিতল বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক, আরটিভি ন

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ০৮:৫৯ এএম
ছবি: সংগৃহীত

জয় দিয়ে ২০২৬-২৭ মৌসুমের প্রাক-মৌসুম প্রস্তুতি শেষ করল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। বুধবার (১৯ আগস্ট) ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে ঐতিহ্যবাহী জুয়ান গাম্প্যার ট্রফির ম্যাচে সৌদি আরবের ক্লাব আল আহলিকে ২-১ গোলে হারিয়েছে হান্সি ফ্লিকের শিষ্যরা।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বজায় রাখে কাতালানরা। ২৯তম মিনিটে তরুণ স্ট্রাইকার হামজা আব্দেলকারিমের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। বাঁ দিক থেকে আসা সতীর্থের পাস ছয় গজ বক্সে পেয়ে ঠান্ডা মাথার শটে বল জালে পাঠান মিশরীয় এই ফরোয়ার্ড।

গত জানুয়ারিতে আল আহলি থেকেই ধারে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন হামজা। ক্লাবটির যুব দলের হয়ে ১১ ম্যাচে ৬ গোল করে নিজের সামর্থ্যের প্রমাণ দেন তিনি। পরে চুক্তির শর্ত কাজে লাগিয়ে ১৮ বছর বয়সী এই তারকাকে স্থায়ীভাবে দলে ভেড়ায় কাতালান ক্লাবটি।

সাবেক দলের বিপক্ষে গোল করলেও উল্লাসে মাতেননি হামজা আব্দেলকারিম। বরং হাত জোড় করে ক্ষমা চাওয়ার ভঙ্গি করেন এই তরুণ ফরোয়ার্ড।

প্রথমার্ধের শেষদিকে ডি-বক্সে রাফিনিয়া ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বার্সেলোনা। স্পট কিক থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া।

বিরতির পর কিছুটা আক্রমণাত্মক হয়ে মাঠে নামে আল আহলি। দ্বিতীয়ার্ধের শুরুতেই পাল্টা আক্রমণ থেকে মিশরীয় উইঙ্গার জিজো দুর্দান্ত এক গোল করে ব্যবধান কমান। ফলে ম্যাচে ফেরার আশা জাগলেও শেষ পর্যন্ত সমতা ফেরাতে পারেনি সৌদি ক্লাবটি।

দ্বিতীয়ার্ধে পুরো একাদশে পরিবর্তন আনেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। এতে কাতালানদের খেলায় কিছুটা গতি কমে যায়। ম্যাচের শেষ দিকে নিউক্যাসল ইউনাইটেড থেকে নতুন যোগ দেওয়া ইংলিশ উইঙ্গার অ্যান্থনি গর্ডন ডি-বক্সে ফাউলের শিকার হলে আরও একটি পেনাল্টি পায় বার্সেলোনা। তবে স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন তিনি।

শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা এবং নিজেদের ঐতিহ্যবাহী জুয়ান গাম্প্যার ট্রফি ঘরে তোলে।

আরও পড়ুন

আগামী রোববার এলচের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন লা লিগা মৌসুমে নিজেদের শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে হান্সি ফ্লিকের শিষ্যরা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সাফ মাতাতে বাংলাদেশে আসছেন রোনান সুলিভান
জাতীয় দলের আক্রমণভাগের গোলখরা কাটাতে এবার বড় ভরসা হয়ে উঠতে পারেন যুক্তরাষ্ট্রপ্রবাসী তরুণ ফরোয়ার্ড রোনান সুলিভান। অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই তরুণকে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের মূল স্কোয়াডে রাখছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাফুফে ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংস্থাটির সহসভাপতি ফাহাদ করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, রোনান আজকেই আমাকে নিশ্চিত করেছে যে, ইনশাআল্লাহ সে আসতে পারবে। আগামী ১৮ অক্টোবর খেলোয়াড় নিবন্ধনের শেষ দিন। আমরা তাকে মূল স্কোয়াডেই রাখছি।’ দীর্ঘদিন ধরেই একজন নির্ভরযোগ্য গোলশিকারির অভাব অনুভব করছে বাংলাদেশ জাতীয় দল। রোনানের অন্তর্ভুক্তি আক্রমণভাগের সেই দুর্বলতা কাটাতে সহায়তা করবে বলে আশা করছেন ফুটবলপ্রেমীরা। গত এপ্রিলে মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অপরাজিত শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল রোনানের। পাকিস্তানের বিপক্ষে দৃষ্টিনন্দন ফ্রি-কিক থেকে গোল করার পাশাপাশি হেডে আরও একটি গোল করেছিলেন তিনি।  এরপর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে রোমাঞ্চকর ফাইনালে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় পায় বাংলাদেশ। সেই টাইব্রেকারেও লক্ষ্যভেদ করেন রোনান। বয়সভিত্তিক দলে এমন পারফরম্যান্সের সুবাদেই এবার জাতীয় দলে সুযোগ পাওয়ার অপেক্ষায় তিনি। উল্লেখ্য, আগামী ৪ থেকে ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতা সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর। ফিফার নিষেধাজ্ঞার কারণে এবারের টুর্নামেন্টে অংশ নিতে পারছে না নেপাল। ফলে ছয়টি দল নিয়ে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা। স্বাগতিক বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভুটান। অন্যদিকে ‘বি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে খেলবে মালদ্বীপ ও পাকিস্তান। আরটিভি/ এসআর  
সাফ মাতাতে বাংলাদেশে আসছেন রোনান সুলিভান
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন।
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
পোর্টসমাউথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে অভিষেকেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে।
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর এবার পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতির প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আসন্ন বিরতিতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
আরও পড়ুন
ম্যাচের ঠিক আগে ভিনিসিয়ুসের শাস্তি ঘোষণা, ক্ষুব্ধ মরিনিহো
পিছিয়ে পড়েও গালাতাসারাইকে উড়িয়ে দিল বার্সেলোনা
গেতাফেকে হারিয়ে আটে আট বার্সেলোনার
রাফিনিয়াকে নিয়ে বড় দুঃসংবাদ দিলো বার্সেলোনা