
চ্যাম্পিয়নস লিগের বাছাইপর্বের প্লে-অফের লড়াই শেষ হয়েছে, এবার অপেক্ষা মূল পর্বের ড্রয়ের। নতুন মৌসুমকে সামনে রেখে আজ রাতে অনুষ্ঠিত হবে লিগ পর্বের ড্র।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বাংলাদেশ সময় আজ রাত ১০টায় মোনাকোর গ্রিমালদি ফোরামে ড্র।
গত দুবারের মতো এবারও প্রথম পর্বে আলাদা কোনো গ্রুপ থাকছে না। লিগ পর্বে প্রতিটি দল আটটি দলের বিপক্ষে খেলবে। কোন দলের প্রতিপক্ষ হবে কোন আট দল, ড্রতে নির্ধারিত হবে সেটিই। উয়েফার কো-এফিশিয়েন্ট র্যাঙ্কিংয়ের ভিত্তিতে চারটি ভাগে ভাগ করা হবে দলগুলোকে।
যেভাবে হবে ড্র
ঘরোয়া লিগে পারফরম্যান্সের ভিত্তিতে ২৯টি ক্লাব সরাসরি সুযোগ পেয়েছে লিগ পর্বে। অন্য সাতটি দল বেছে নেওয়া হচ্ছে বাছাইপর্ব থেকে। পরশু রাতে বাছাইপর্বের প্লে-অফ থেকে তিনটি দল পেয়ে গেছে চ্যাম্পিয়নস লিগ। সর্বশেষ চারটি দল পাওয়া গেছে গত রাতে চারটি প্লে-অফ শেষে।
কো-এফিশিয়েন্টের ভিত্তিতে কোন ক্লাব কোন পাত্রে থাকবে, সেটি নির্ধারিত হবে বাংলাদেশ সময় আজ দুপুরে।
সরাসরি লিগ পর্বে যে ২৯ ক্লাব
আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, অ্যাস্টন ভিলা, লিভারপুল, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, ভিয়ারিয়াল, আতলেতিকো মাদ্রিদ, রিয়াল বেতিস, ইন্টার মিলান, নাপোলি, রোমা, কোমো, বায়ার্ন মিউনিখ, বরুসিয়া ডর্টমুন্ড, লাইপজিগ, স্টুটগার্ট, পিএসজি, লাঁস, লিল, পোর্তো, স্পোর্তিং সিপি, পিএসভি, ফেইনুর্ড, ব্রুগা, গালাতাসারাই, শাখতার ও স্লাভিয়া প্রাগ।
প্লে-অফ থেকে এসেছে যারা
সাবাহ (আজারবাইজান), বোডো/গ্লিমট (নরওয়ে), লাস্ক (অস্ট্রিয়া), এইকে এথেন্স (গ্রিস) অথবা লেভস্কি সোফিয়া (বুলগেরিয়া), ভাইকিং (নরওয়ে) অথবা দিনামো জাগরেব (ক্রোয়েশিয়া), সেলিয়ে (স্লোভেনিয়া) অথবা স্লোভান ব্রাতিস্লাভা (স্লোভাকিয়া) ও লিওঁ (ফ্রান্স) অথবা ফেনেরবাচে (তুরস্ক)।
আরটিভি/এসআর




