ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

ইমরানপুত্রদের সাক্ষাৎকার প্রচার করলেই ম্যাচ বয়কটের হুমকি পিসিবির!

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ১১:২২ এএম
স্কাইকে সাক্ষাৎকার দিচ্ছেন কাসিম খান ও সুলাইমান খান। ছবি: সংগৃহীত

তিন বছর ধরে দেশটির কারাগারে আছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ইতোমধ্যে একাধিক মামলায় কারাদণ্ডও পেয়েছেন তিনি। তবে পরিবারের অভিযোগ ঠিকমতো সাক্ষাৎ এবং চিকিৎসা পাচ্ছেন না ইমরান। এরই মাঝে ইংলিশ গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন ইমরানের দুই সন্তান।

সংবাদমাধ্যম স্কাইয়ের নেওয়া কাসিম খান ও সুলাইমান খানের ওই সাক্ষাৎকার সম্প্রচারিত হলে ইংল্যান্ডের সঙ্গে চলমান লর্ডস টেস্ট বয়কটের হুমকি দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, আলোচনার সময় স্কাই সাক্ষাৎকারটি প্রচার করতে দেরি করলেও শেষ পর্যন্ত ১৮ মিনিটের ক্লিপটি সম্প্রচার করে। যা নিয়ে পরে ক্ষোভ প্রকাশ করে পিসিবি।

আরও পড়ুন

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল আথারটনের নেওয়া সাক্ষাৎকারটি যখন প্রচার হচ্ছিল, তখনই পাকিস্তানের খেলোয়াড়রা বিকেলের সেশনের প্রস্তুতি হিসেবে মাঠে ওয়ার্ম-আপ শুরু করে দিয়েছিলেন। পরে সামান্য বিলম্বের হুমকি থাকলেও স্বাভাবিকভাবেই খেলা শুরু হয়।

এর আগে স্কাই স্পোর্টসে ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকার প্রচার করা হলে লর্ডসে মধ্যাহ্নভোজের পর পাকিস্তান দল আর মাঠে ফিরবে না বলে হুমকি দিয়েছিল পিসিবি।

পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি একইসঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও। ধারণা করা হচ্ছে, সরকারবিরোধী সমালোচকদের প্রকাশ্যে কথা বলার সুযোগ দেওয়ায় অসন্তুষ্ট ছিলেন তিনি। ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম দিনের মধ্যাহ্নবিরতিতে সাক্ষাৎকারটি প্রচার করে স্কাই। লর্ডসের প্যাভিলিয়নে আগেই ধারণ করা হয়েছিল ওই সাক্ষাৎকার, যেখানে ইমরান খানের একটি প্রতিকৃতি ঝুলছে।

জেমাইমা গোল্ডস্মিথ ও ইমরান খানের দাম্পত্য জীবনের দুই সন্তান কাসিম ও সুলাইমান খান অভিযোগ করেছেন, কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও কিংবদন্তি ক্রিকেট অধিনায়ককে ‘হত্যার চেষ্টা’ করছে পাকিস্তান সরকার।

যিনি ২০২২ সালের আগস্টে প্রধানমন্ত্রী পদ থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পর একের পর এক অভিযোগের জেরে গত তিন বছর ধরে পাকিস্তানে কারাগারে বন্দি আছেন।

৭৩ বছর বয়সী ইমরান ২০১৮ সালে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী হন। এটি ছিল তার বর্ণাঢ্য ও ঘটনাবহুল জীবনের আরেকটি অধ্যায়, যার মধ্যে রয়েছে ৮৮টি টেস্ট ম্যাচ খেলা এবং ১৯৯২ সালে বিশ্বকাপ জয়।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
কোপা ট্রফির ভোটের ফল প্রকাশের পর আলোচনায় উঠে এসেছেন বায়ার লেভারকুসেনের তরুণ মিডফিল্ডার ইব্রাহিম মাজা। বর্ষসেরা তরুণ ফুটবলারের স্বীকৃতির জন্য তাকে ভোট দিয়েছেন কেবল একজনই।
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে উজবেকিস্তানের ক্লাব পাখতাকরের বিপক্ষে মাঠে নামার আগে বড় খবর দিল সৌদি ক্লাব আল-নাসর। তাসখন্দ সফরের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর।
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
একটি হার ও একটি ড্রয়ের পর জয়ে ফেরার ম্যাচে লিওনেল মেসির জাদু দেখল ইন্টার মায়ামি। দুর্দান্ত এক অ্যাসিস্টের পর নিজেই করেন চোখধাঁধানো গোল। আর্জেন্টাইন মহাতারকার নৈপুণ্যে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে তাদের মাঠে ২-১ গোলে হারিয়েছে ফ্লোরিডার ক্লাবটি।
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
সপ্তাহজুড়ে সমালোচনার মুখে থাকা কিলিয়ান এমবাপ্পে মাঠের পারফরম্যান্সে জবাব দিয়েছেন। তার পেনাল্টি থেকে করা গোলের পাশাপাশি জুড বেলিংহামের গোলে রেসিং সান্তান্দারকে ৩-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
এশিয়া কাপের ট্রফি না নেওয়ার কারণ জানাল বিসিসিআই
পাকিস্তান ক্রিকেটে গণছাঁটাইয়ের ‘গোমর’ ফাঁস করলেন শোয়েব আখতার
এবার বাবর আজমদের ফোন জব্দ করল পিসিবি
সমালোচকদের কড়া জবাব দিলেন মহসিন নাকভি