ঢাকা রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

১২৬ কোটি টাকায় চেলসিতে যাচ্ছেন এমি মার্তিনেজ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ০৭:৩৮ পিএম
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো ‘এমি’ মার্তিনেজকে দলে নেওয়ার পথে অনেকটাই এগিয়ে গেছে ইংলিশ জায়ান্ট চেলসি। তাকে পেতে অ্যাস্টন ভিলার সঙ্গে ৭৫ লাখ পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২৬ কোটি টাকার চুক্তিতে সমঝোতায় পৌঁছেছে লন্ডনের ক্লাবটি।

দ্য গার্ডিয়ান ও ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়েছে, ৩৩ বছর বয়সী মার্তিনেজের সঙ্গে দুই বছরের চুক্তি করবে চেলসি। চুক্তিতে আরও এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগও থাকবে। তবে এখনো দুই ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

চেলসি কোচ জাবি আলোনসোর অগ্রাধিকারের তালিকায় ছিলেন একজন অভিজ্ঞ গোলরক্ষক। সোমবার ফুলহামের বিপক্ষে ৩-২ গোলের জয়ে রবার্ট সানচেজের ভুলের পর সেই প্রয়োজনীয়তা আরও স্পষ্ট হয়ে ওঠে। এরপর মার্তিনেজের প্রতিনিধিরা তাকে চেলসিতে নেওয়ার প্রস্তাব দিলে দ্রুতই দুই পক্ষের আলোচনা চুক্তির পর্যায়ে পৌঁছে যায়।

বৃহস্পতিবার লুটন টাউনের বিপক্ষে লিগ কাপের ম্যাচের পর মার্তিনেজকে নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি আলোনসো। তবে দলে অভিজ্ঞ খেলোয়াড়ের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, মান, পরিণতিবোধ ও ব্যক্তিত্বের দিক থেকে একটি পূর্ণাঙ্গ দল গড়তে চান তিনি। তরুণ খেলোয়াড়দের উন্নয়নের ক্ষেত্রেও অভিজ্ঞদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করেন চেলসি কোচ।

মার্তিনেজ চেলসিতে যোগ দিলে এক নম্বর গোলরক্ষকের জায়গা হারাতে পারেন রবার্ট সানচেজ। সেক্ষেত্রে স্প্যানিশ গোলরক্ষকের ভবিষ্যৎ নিয়েও সিদ্ধান্ত নিতে হবে ক্লাবটিকে। অন্যদিকে তরুণ গোলরক্ষক মাইক পেন্ডার্সকে ধারে পাঠানোর সম্ভাবনাও রয়েছে।

এদিকে মার্তিনেজের সম্ভাব্য বিদায়ের কথা মাথায় রেখেই জাপানি গোলরক্ষক জিওন সুজুকিকে প্রায় তিন কোটি পাউন্ডে দলে নিয়েছে অ্যাস্টন ভিলা। ভিলা কোচ উনাই এমেরি আগেই জানিয়েছিলেন, নতুন চ্যালেঞ্জের সন্ধানে ক্লাব ছাড়তে পারেন মার্তিনেজ।

এমেরি বলেছিলেন, মার্তিনেজ তাদের জানিয়েছিল যে সে ক্যারিয়ারে নতুন কোনো চ্যালেঞ্জ নিতে পারে। সে চলে গেলে যেন দল সমস্যায় না পড়ে, সে কারণেই সুজুকিকে দলে নেওয়া হয়েছে।

২০২০ সালে আর্সেনাল থেকে এক কোটি ৭০ লাখ পাউন্ডে অ্যাস্টন ভিলায় যোগ দেন মার্তিনেজ। এরপর ক্লাবটির হয়ে ২৫৬ ম্যাচ খেলেছেন তিনি। গত মৌসুমে ভিলার ইউরোপা লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই আর্জেন্টাইন গোলরক্ষক।

আরও পড়ুন

ভিলার সঙ্গে ২০২৯ সাল পর্যন্ত চুক্তি থাকলেও নতুন ঠিকানার খোঁজে ছিলেন মার্তিনেজ। এর আগে তাকে দলে নিতে আগ্রহ দেখিয়েছিল ইতালিয়ান ক্লাব জুভেন্টাস। তবে সেই আলোচনা ভেস্তে যাওয়ার পর ইংল্যান্ডেই থাকার ইচ্ছা প্রকাশ করেন তিনি।

এখন বাকি শুধু আনুষ্ঠানিকতা। সবকিছু ঠিক থাকলে স্টামফোর্ড ব্রিজেই শুরু হতে যাচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই গোলরক্ষকের নতুন অধ্যায়।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রহমত ও ইকরামের প্রতিরোধ, দ্বিতীয় দিনে হতাশ টাইগাররা
আবুধাবি টেস্টে ব্যাটিংয়ে ভালো করলেও বল হাতে নিজেদের সেরাটা দিতে পারেনি টাইগাররা। বিপরীতে ব্যাট হাতে দুর্দান্ত প্রতিরোধ গড়ে আফগানিস্তানকে স্বস্তি এনে দিয়েছেন রহমত শাহ ও ইকরাম আলীখিল। দুজনের নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে ভর করে ৪ উইকেটে ২১১ রান তুলেছে  আফগানিস্তা। বাংলাদেশের চেয়ে প্রথম ইনিংসে এখনও ১৩৫ রানে পিছিয়ে আছে তারা। শনিবার (১০ অক্টোবর) আব্দুল মালিক ও হাশমতউল্লাহ শহীদিকে কয়েক বলের মধ্যে ফিরিয়ে খানিকটা আশা জাগিয়েছিল বাংলাদেশ। তবে দিনের বাকিটা সময়ে বিশেষ কিছুই করতে পারেননি সফরকারীরা।  হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজরা খানিকটা চাপ তৈরি করলেও প্রত্যাশিতভাবে উইকেটের দেখা পাননি। অনেকটা হতাশার দিন কাটাতে হয়েছে বাংলাদেশকে। বিপরীতে বাংলাদেশের বোলারদের সামলে আফগানদের ভালো অবস্থানে রেখেছেন মালিক ও রহমত।  দুজনের হাফ সেঞ্চুরিতে দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ২১১ রান তুলেছে আফগানিস্তান। এখনো বাংলাদেশের চেয়ে ১৩৫ রানে পিছিয়ে রয়েছে স্বাগতিকরা। এর আগের দিনের শুরুতে কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন নাঈম শেখ ও তাইজুল ইসলাম। তবে ২০ বলে ৯ রান করে কট বিহাইন্ড হন তাইজুল। আর এবাদত ডাক হলে অলআউট হয় বাংলাদেশ। কিন্তু অপর প্রান্ত থেকে অপরাজিত ৩৫ রানের ইনিংস খেলে দলকে ৩৪৬ রানের পুঁজি এনে দেন নাঈম আরটিভি/এসআর
রহমত ও ইকরামের প্রতিরোধ, দ্বিতীয় দিনে হতাশ টাইগাররা
আবারও উয়েফা সভাপতি পদে লড়বেন আলেকজান্ডার সেফেরিন
নিজের সিদ্ধান্ত বদলে চতুর্থ ও শেষবারের মতো উয়েফা (UEFA) সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন আলেকজান্ডার সেফেরিন।  বৃহস্পতিবার (৯ অক্টোবর) বার্লিনে অনুষ্ঠিত এক বৈঠকে ৫৮ বছর বয়সী এই স্লোভেনীয় ফুটবল কর্মকর্তা সদস্য অ্যাসোসিয়েশনের প্রধানদের নিজের মত বদলের কথা জানান।  ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, সংস্থাটির ৫৫টি সদস্য দেশের অ্যাসোসিয়েশন সর্বসম্মতিক্রমে সেফেরিনকে সমর্থন জানিয়েছে। সাধারণত উয়েফার নিয়ম অনুযায়ী একজন সভাপতি সর্বোচ্চ তিন মেয়াদে (১২ বছর) দায়িত্ব পালন করতে পারেন। তবে ২০২৪ সালে প্যারিসে অনুষ্ঠিত কংগ্রেসে এ বিধানে পরিবর্তন আনে উয়েফা, যার একমাত্র বিরোধী ছিল ইংল্যান্ডের এফএ।  এর ফলে ২০২৭ সালের ২২ এপ্রিল কাজাখস্তানের আস্তানায় অনুষ্ঠেয় উয়েফার ৫১তম কংগ্রেসে চতুর্থ মেয়াদের জন্য সেফেরিনের নির্বাচিত হওয়ার পথ সুগম হলো। সিদ্ধান্তের বিষয়ে সেফেরিন বলেন, অ্যাসোসিয়েশনগুলোর আস্থার প্রতি আমি কৃতজ্ঞ। ইউরোপীয় ফুটবলকে ঐক্যবদ্ধ রাখা, খেলাটিকে আরও শক্তিশালী করা এবং পরবর্তী প্রজন্মের জন্য উয়েফাকে উপযুক্ত করে রেখে যাওয়াই আমার লক্ষ্য। এদিকে, বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ক্ষমতাচ্যুত করার বিষয়ে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে উয়েফা। ফিফার বাতিল হওয়া ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রকল্পের বিরোধিতা করে ইউরোপীয় দেশগুলো স্পষ্ট জানিয়েছে, তারা বর্তমান ফিফা নেতৃত্বের ওপর আস্থা হারিয়েছে। উয়েফার বিরোধিতা সত্ত্বেও আগামী মার্চে পুনরায় সভাপতি পদে লড়ার পরিকল্পনা নিশ্চিত করেছেন ইনফান্তিনো। ২০১৬ সালে দায়িত্ব নেওয়া ইনফান্তিনোও কার্যত চতুর্থ মেয়াদের জন্যই প্রতিদ্বন্দ্বিতা করবেন।  তবে ফিফা কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, সেপ ব্ল্যাটারের পদত্যাগের পর ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত সময়কালকে পূর্ণ মেয়াদ হিসেবে গণ্য করা হচ্ছে না। সেফেরিন অবশ্য জানিয়েছেন, তিনি নিজে ফিফা সভাপতি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন না। আরটিভি/এসআর
আবারও উয়েফা সভাপতি পদে লড়বেন আলেকজান্ডার সেফেরিন
ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি, অধিনায়ক লিটন
আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত এ দলের নেতৃত্বে রয়েছেন লিটন কুমার দাস।
ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি, অধিনায়ক লিটন
বিশ্বকাপে সবচেয়ে বেশি ঘৃণামূলক বার্তার শিকার আর্জেন্টিনা
২০২৬ বিশ্বকাপ চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে বেশি ঘৃণামূলক বার্তার শিকার হয়েছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। টুর্নামেন্ট যত এগিয়েছে, দলটির বিরুদ্ধে বিদ্বেষমূলক বার্তার সংখ্যাও তত বেড়েছে। ফিফার এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। খবর টিওয়াইসি স্পোর্টসের।
বিশ্বকাপে সবচেয়ে বেশি ঘৃণামূলক বার্তার শিকার আর্জেন্টিনা
এক উইকেট তুলে নিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ
নতুন জীবন পেয়েও কাজে লাগাতে পারলেন না আফগানিস্তানের ওপেনার সেদিকউল্লাহ অটল। হাসান মাহমুদের বলে স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। তাতে ৩০ রানেই প্রথম উইকেট হারিয়েছে আফগানিস্তান।
এক উইকেট তুলে নিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ
আরও পড়ুন
মার্তিনেজকে দলে ভেড়াল না জুভেন্টাস
মার্তিনেজকে নিয়ে বড় সুখবর পেল আর্জেন্টিনা
মার্তিনেজের বিকল্প কাকে বেছে নেবে আর্জেন্টিনা