ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

স্টুটগার্টের জালে গোল উৎসব করে বুন্ডেসলিগায় শুভসূচনা বায়ার্নের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ০৮:২৯ এএম
স্টুটগার্টের জালে গোল উৎসব। ছবি: এএফপি

বুন্ডেসলিগায় নতুন মৌসুমের উদ্বোধনী দিনে স্টুটগার্টের বিপক্ষে মাঠে নেমেছিল বায়ার্ন মিউনিখ। এই ম্যাচে প্রতিপক্ষের জালে গোল উৎসব করে শিরোপা ধরে রাখার মিশন শুরু করল বাভারিয়ানরা।

শুক্রবার (২৮ আগস্ট) আলিয়াঞ্জ অ্যারেনায় স্টুটগার্টকে ৫-১ গোলের ব্যবধানে হারিয়েছে বায়ার্ন মিউনিখ।

এদিন ম্যাচের ২১তম মিনিটে এগিয়ে যায় বায়ার্ন। জসুয়া কিমিখের কর্নারে চমৎকার হেডে গোলটি করেন দাইয়ু উপামেকানো। প্রথমার্ধে আর গোলের দেখা মেলেনি। বেশ কয়েকটি দারুণ সেভ করে বায়ার্নকে হতাশ করেন স্টুটগার্ট গোলরক্ষক।

আরও পড়ুন

৫২তম মিনিটে বক্সের ভেতর থেকে জোরাল ভলিতে দলকে সমতায় ফেরান ভাগনোমান। ৫৫তম মিনিটে কিমিখের থ্রু বল ফাঁকায় পেয়ে গোল করে বায়ার্নকে আবার এগিয়ে দেন মাইকেল ওলিসে।

৫৭তম মিনিটে আলফুঁস ডেভিসের ক্রস ক্লিয়ার করতে গিয়ে পিছলে পড়ে দুর্ভাগ্যবশত আত্মঘাতী গোল করেন ভাগনোমান। হ্যারি কেইনের পাস থেকে ওলিসে আরেকবার জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোল মেলেনি।

দ্বিতীয়ার্ধে বদলি নামা ইসমায়েল সাইবারির নিঃস্বার্থ পাস থেকে ৮২তম মিনিটে বায়ার্নের চতুর্থ গোলটি করেন আলেকসান্দার পাভলোভিচ। বুন্ডেসলিগায় অভিষেকে দলের পঞ্চম গোলেও সহায়তা করেন মরক্কোর ফুটবলার সাইবারি। যোগ করা সময়ে গোলটি করেন লুইস দিয়াস।

নতুন মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে প্রথম দুই ম্যাচেই জিতল কম্পানির দল। গত সপ্তাহে বরুসিয়া ডর্টমুন্ডকে ২-১ গোলে হারিয়ে জার্মান সুপার কাপের ট্রফি ধরে রাখে তারা।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
কোপা ট্রফির ভোটের ফল প্রকাশের পর আলোচনায় উঠে এসেছেন বায়ার লেভারকুসেনের তরুণ মিডফিল্ডার ইব্রাহিম মাজা। বর্ষসেরা তরুণ ফুটবলারের স্বীকৃতির জন্য তাকে ভোট দিয়েছেন কেবল একজনই।
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে উজবেকিস্তানের ক্লাব পাখতাকরের বিপক্ষে মাঠে নামার আগে বড় খবর দিল সৌদি ক্লাব আল-নাসর। তাসখন্দ সফরের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর।
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
একটি হার ও একটি ড্রয়ের পর জয়ে ফেরার ম্যাচে লিওনেল মেসির জাদু দেখল ইন্টার মায়ামি। দুর্দান্ত এক অ্যাসিস্টের পর নিজেই করেন চোখধাঁধানো গোল। আর্জেন্টাইন মহাতারকার নৈপুণ্যে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে তাদের মাঠে ২-১ গোলে হারিয়েছে ফ্লোরিডার ক্লাবটি।
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
সপ্তাহজুড়ে সমালোচনার মুখে থাকা কিলিয়ান এমবাপ্পে মাঠের পারফরম্যান্সে জবাব দিয়েছেন। তার পেনাল্টি থেকে করা গোলের পাশাপাশি জুড বেলিংহামের গোলে রেসিং সান্তান্দারকে ৩-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
তিন গোল করেও জয় পেল না বায়ার্ন
ওলিসের জোড়া গোল, চ্যাম্পিয়নস লিগে উড়ন্ত শুরু বায়ার্ন মিউনিখের
জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হ্যারি কেন
মাঠে ফেরার জন্য মানসিকভাবে প্রস্তুত জামাল মুসিয়ালা