ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

এক ম্যাচেই দুই মাইলফলক ছুঁলেন ম্যানুয়েল নয়ার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ০৪:৫৩ পিএম
ছবি: সংগৃহীত

নতুন বুন্দেসলিগা মৌসুমের পর্দা উঠেছে। আর মৌসুমের প্রথম ম্যাচেই ব্যক্তিগত ক্যারিয়ারে দুটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেছেন বায়ার্ন মিউনিখের কিংবদন্তি গোলরক্ষক ম্যানুয়েল নয়ার।

রেকর্ড ৩৩ বারের বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের গোলপোস্টের নিচে নতুন মৌসুমের উদ্বোধনী ম্যাচেও যথারীতি ছিলেন নয়ার। এই ম্যাচে মাঠে নামার মধ্য দিয়ে বায়ার্নের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ৬০০তম ম্যাচ খেললেন জার্মানির অভিজ্ঞ এই গোলরক্ষক।

একই সঙ্গে বুন্দেসলিগায় নিজের ২১তম মৌসুমেও মাঠে নামলেন নয়ার। ২০১১ সালে শালকে-০৪ থেকে বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ার পর ক্লাবটির ইতিহাসের অন্যতম সফল ও সেরা খেলোয়াড়ে পরিণত হয়েছেন তিনি।

বায়ার্নের হয়ে দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সাফল্য অর্জন করেছেন নয়ার। জিতেছেন একাধিক বুন্দেসলিগা ও জার্মান কাপের শিরোপা। ক্লাবটির হয়ে দুবার চ্যাম্পিয়নস লিগের ট্রফিও উঁচিয়ে ধরেছেন তিনি।

বয়স ৪০ পেরিয়ে গেলেও ফুটবলের প্রতি নয়ারের ক্ষুধা ও প্রতিদ্বন্দ্বিতার মানসিকতায় কোনো ঘাটতি দেখা যাচ্ছে না। নতুন মৌসুমের প্রথম ম্যাচেই মাঠে নেমে দুটি মাইলফলক স্পর্শ করে আবারও নিজের দীর্ঘ ও বর্ণিল ক্যারিয়ারের সাক্ষ্য দিলেন তিনি।

আরও পড়ুন

বায়ার্নের হয়ে ৬০০ ম্যাচ এবং বুন্দেসলিগায় ২১ মৌসুম এই দুটি সংখ্যাই বলে দিচ্ছে জার্মান ক্লাব ফুটবলে ম্যানুয়েল নয়ারের অধ্যায় কতটা দীর্ঘ, সফল ও স্মরণীয়।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দেশ ছাড়ার আগে নতুন ঝামেলায় ভারতীয় ক্রিকেট দল
এশিয়ান গেমসে অংশ নিতে জাপান যাওয়ার আগেই নতুন সমস্যায় পড়েছে ভারতীয় পুরুষ ক্রিকেট দল। দলের কয়েকজন ক্রিকেটার এখনও সঠিক মাপের কিট না পাওয়ায় তৈরি হয়েছে অনিশ্চয়তা। বিষয়টি সমাধানে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের (আইওএ) কিট প্রস্তুতকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
দেশ ছাড়ার আগে নতুন ঝামেলায় ভারতীয় ক্রিকেট দল
‘ইমরানকে মুক্ত করুন’, ব্রিটেনের প্রতি সাবেক প্রধানমন্ত্রী বোরিস জনসনের আহ্বান 
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ক্রিকেটার ইমরান খানের মুক্তির জন্য যুক্তরাজ্যকে দেশটির ওপর থাকা প্রভাব কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী, ব্রিটিশ রাজনীতিবিদ ও লেখক বোরিস জনসন।
‘ইমরানকে মুক্ত করুন’, ব্রিটেনের প্রতি সাবেক প্রধানমন্ত্রী বোরিস জনসনের আহ্বান 
মারা গেছেন ইতালি ও ইন্টারের কিংবদন্তি ফুটবলার সান্দ্রো মাজ্জোলা
ইন্টার মিলান ও ইতালির কিংবদন্তি ফুটবলার সান্দ্রো মাজ্জোলা আর নেই। শনিবার (১৯ সেপ্টেম্বর) ৮৩ বছর বয়সে মারা গেছেন সাবেক এই তারকা ফুটবলার। এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান।
মারা গেছেন ইতালি ও ইন্টারের কিংবদন্তি ফুটবলার সান্দ্রো মাজ্জোলা
বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কের দৌড়ে এগিয়ে যারা
নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে ব্যর্থতার পর সেমিফাইনালেই থেমেছে বাংলাদেশের পথচলা। টুর্নামেন্টে ব্যাট হাতে ধারাবাহিক ব্যর্থতা এবং দলের পারফরম্যান্স নিয়ে প্রশ্নের মধ্যে টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নিগার সুলতানা জ্যোতি। ফলে এখন আলোচনায় নতুন অধিনায়ক।
বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কের দৌড়ে এগিয়ে যারা
এবার কোচদের বেতন বাড়ানোর পরিকল্পনা বিসিবির
ক্রিকেটারদের পর এবার দেশের ঘরোয়া কোচদের বেতন বাড়ানোর পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর ঘরোয়া ক্রিকেটের উন্নয়ন ও ক্রিকেটারদের সুযোগ-সুবিধা বাড়ানোর ধারাবাহিকতায় কোচদের বেতন কাঠামো নিয়েও ভাবছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
এবার কোচদের বেতন বাড়ানোর পরিকল্পনা বিসিবির