ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

মেসিদের লিগে ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভুত কাভান সুলিভান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ০৮:৪৯ এএম
বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ফুটবলার কাভান সুলিভান। ছবি: সংগৃহীত

রেকর্ডের অভিযান যেন থামছেই না বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন খুদে ফুটবল জাদুকর কাভান সুলিভানের। ২০২৪ সালে মাত্র ১৪ বছর বয়সে পেশাদার ফুটবলে আত্মপ্রকাশ করে বিশ্ব মিডিয়ার নজর কাড়া ১৬ বছরের এই বিস্ময় বালক চলতি মৌসুমে নিজেকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছেন। মেজর লিগ সকারে (এমএলএস) প্রতি ম্যাচেই নিজের অমিত সম্ভাবনার প্রমাণ রেখে এবার গড়লেন এক নতুন ইতিহাস।

বাংলাদেশ সময় রোববার (৩০ আগস্ট) ভোরে নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ৩-১ গোলের দারুণ জয় পেয়েছে ফিলাডেলফিয়া ইউনিয়ন। দলের এই বড় জয়ের রূপকার ছিলেন কাভান সুলিভান। এমএলএসের ইতিহাসে সর্বকনিষ্ঠ (১৬ বছর ৩৩৬ দিন) খেলোয়াড় হিসেবে টানা চার ম্যাচে গোল ও অ্যাসিস্টের মাধ্যমে সরাসরি অবদান রাখার অনন্য কীর্তি এখন এই তরুণ ফুটবলারের দখলে। সুলিভানের রেকর্ডের দিনে ভেঙে গুঁড়িয়ে গেছে প্রতিপক্ষ রেড বুলসের টানা সাত ম্যাচের অপরাজেয় থাকার আত্মবিশ্বাসও।

আরও পড়ুন

ম্যাচের ৫০তম মিনিটে বল নিয়ে বক্সে ঢুকে পড়েন সুলিভান। চোখের পলকে প্রতিপক্ষের দুই অভিজ্ঞ ডিফেন্ডারকে পরাস্ত করে বাঁ পায়ের মাপা শটে জালে বল জড়িয়ে দেন তিনি। চলতি মৌসুমে নিজের ৩৪তম ম্যাচে এটি সুলিভানের তৃতীয় গোল।

এমএলএসের সুদীর্ঘ ইতিহাসে ১৮ বছর বা তার চেয়ে কম বয়সী ফুটবলারদের মধ্যে টানা চার ম্যাচে গোল কিংবা অ্যাসিস্টে অবদান রাখার দুর্লভ রেকর্ড সুলিভানসহ কেবল মাত্র তিনজন খেলোয়াড়ের রয়েছে। সবুজ গালিচায় ১৬ বছরের এই কিশোরের এমন ছন্দময় পথচলা বিশ্ব ফুটবলে এক নতুন নক্ষত্রের উদয়ের জানান দিচ্ছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
লিটনের সেঞ্চুরিতে লিডের পাহাড়ে বাংলাদেশ
আবুধাবি টেস্টের চতুর্থ দিনের প্রথম শেসনটি টাইগাররা নিজেদের করে নিয়েছে। রোববার (১১ অক্টোবর) শেষ বিকেলে ১১ রানে ৩ উইকেট হারানোর পর আজ দিনের প্রথম সেশনে আফগানিস্তানের বোলারদের হতাশা উপহার দিয়েছেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। সপ্তম উইকেট জুটিতে লিড সাড়ে চারশর কাছাকাছি নিয়ে গেছেন তারা।
লিটনের সেঞ্চুরিতে লিডের পাহাড়ে বাংলাদেশ
ম্যানসিটির সমর্থকদের হাতে কলা, কেন এই ব্যতিক্রমী আয়োজন
ইংলিশ প্রিমিয়ার লিগে আর্থিক অনিয়মের অভিযোগে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে স্বাধীন কমিশনের রায়ের পর ক্লাবটির প্রতি সমর্থন জানাতে অভিনব উদ্যোগ নিয়েছেন সমর্থকরা। লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে ম্যাচের আগে আকাশে শত শত বাতাসভরা কলা উড়িয়ে পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনেন তারা।
ম্যানসিটির সমর্থকদের হাতে কলা, কেন এই ব্যতিক্রমী আয়োজন
আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার রানের ক্লাবে লিটন
আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটার লিটন দাস।
আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার রানের ক্লাবে লিটন
চমক দিয়ে হংকং সিক্সেসে বাংলাদেশের দল ঘোষণা, ফিরলেন সাব্বির
হংকং সিক্সেস টুর্নামেন্টকে সামনে রেখে সাত সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত স্কোয়াডে চমক হিসেবে জায়গা পেয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার সাব্বির রহমান। আর দলকে নেতৃত্ব দেবেন আবু হায়দার রনি। আগামী ৩০ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত হংকংয়ের টিন কোয়াং রোড রিক্রিয়েশন গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে ছয় ওভারের এই টুর্নামেন্ট। প্রতিযোগিতায় অংশ নেবে মোট ১২টি দেশ। টুর্নামেন্টে বাংলাদেশের ‘বি’ গ্রুপে প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড। গ্রুপ পর্বে এই দুই দলের বিপক্ষে মাঠে নামবে রনির দল। গ্রুপের পারফরম্যান্সের ওপর নির্ভর করবে পরবর্তী পর্বে বাংলাদেশের অবস্থান। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, গ্রুপের শীর্ষে থাকা দলগুলো মূল প্রতিযোগিতার সেমিফাইনালে খেলবে। দ্বিতীয় স্থানে থাকা দলগুলো খেলবে প্লেট প্রতিযোগিতার সেমিফাইনালে। আর গ্রুপে তৃতীয় হওয়া দলগুলোর জন্য থাকছে বোল প্রতিযোগিতা। হংকং সিক্সেসের জন্য ঘোষিত বাংলাদেশের সাত সদস্যের স্কোয়াডে রয়েছেন অধিনায়ক আবু হায়দার রনি, সামিউন বশির, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, মৃত্যুঞ্জয় চৌধুরী, আহরার আমিন, সাব্বির রহমান ও হাবিবুর রহমান সোহান। অভিজ্ঞ সাব্বির রহমানের অন্তর্ভুক্তি দল ঘোষণায় বাড়তি আগ্রহ তৈরি করেছে। সংক্ষিপ্ত ফরম্যাটের এই টুর্নামেন্টে বাংলাদেশের লক্ষ্য থাকবে গ্রুপ পর্বে ভালো পারফরম্যান্সের মাধ্যমে শিরোপার লড়াইয়ে এগিয়ে যাওয়া। হংকং সিক্সেসের জন্য বাংলাদেশের সাত সদস্যের স্কোয়াডে রয়েছেন অধিনায়ক আবু হায়দার রনি, সামিউন বশির, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, মৃত্যুঞ্জয় চৌধুরী, আহরার আমিন, সাব্বির রহমান ও হাবিবুর রহমান সোহান। আরটিভি/এসকে
চমক দিয়ে হংকং সিক্সেসে বাংলাদেশের দল ঘোষণা, ফিরলেন সাব্বির
তিন মাসেই ভাঙল ভিনিসিয়ুসের ‘সেকেন্ড ইনিংস’
মাঠে ছন্দহীনতা, লাল কার্ডের ধাক্কা এরপর ব্যক্তিগত জীবনেও দুঃসংবাদ। রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের প্রেমের সম্পর্ক আবারও ভেঙে গেছে।
তিন মাসেই ভাঙল ভিনিসিয়ুসের ‘সেকেন্ড ইনিংস’
আরও পড়ুন
ভবিষ্যৎ ফুটবলের ১০ প্রতিভাবান তারকার নাম জানালেন মেসি
মেসি ও সুয়ারেজের জোড়া গোলে জয়ে ফিরল ইন্টার মায়ামি
বিদায়ের রাতেই ভক্তদের জন্য মেসির বিশেষ উপহার
মেসিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন রোনালদো