ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায়

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ পিএম
ছবি: সংগৃহীত

১৭ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে আফগানিস্তান, বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার তিন জাতির ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, ২৩ অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এই টুর্নামেন্ট।

সিরিজের প্রথম ম্যাচে ১৭ অক্টোবর জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ২১ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। তবে ম্যাচগুলোর নির্দিষ্ট ভেন্যু এখনো জানানো হয়নি।

ত্রিদেশীয় সিরিজ

১৭ অক্টোবর : বাংলাদেশ-জিম্বাবুয়ে

১৯ অক্টোবর : আফগানিস্তান-জিম্বাবুয়ে

২১ অক্টোবর : আফগানিস্তান-বাংলাদেশ

২৩ অক্টোবর : ফাইনাল

ত্রিদেশীয় সিরিজের আগে ৯ থেকে ১৩ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ১৭ অক্টোবর শুরু হবে ওয়ানডে টুর্নামেন্ট।

সিরিজের দ্বিতীয় ম্যাচে ১৯ অক্টোবর আফগানিস্তানের মুখোমুখি হবে জিম্বাবুয়ে। ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে ফাইনাল।

ত্রিদেশীয় সিরিজ শেষ হওয়ার পর আফগানিস্তান ও জিম্বাবুয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে। ম্যাচগুলো হবে ২৭ ও ২৯ অক্টোবর এবং ১ নভেম্বর। এরপর দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে দল দুটি। প্রথম টেস্ট শুরু হবে ৫ নভেম্বর, আর দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ১৩ নভেম্বর থেকে।

জিম্বাবুয়ে ক্রিকেটের ম্যানেজিং ডিরেক্টর গিভমোর মাকোনি বলেন, “সব সংস্করণে সেরা মানের ক্রিকেট খেলার সুযোগ তৈরি হওয়ায় জিম্বাবুয়ের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সফর। এই ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ আমাদের শক্তিশালী দুই দলের বিরুদ্ধে পরীক্ষা নেবে। আর টেস্ট ম্যাচ দুটি আমাদের জন্য আরও বেশি মূল্যবান, কারণ আমরা দীর্ঘতম সংস্করণে নিয়মিত খেলার সুযোগের খোঁজে আছি।”

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নাসিব খানও এই সূচি নিয়ে আনন্দ প্রকাশ করেছেন। তিনি বাংলাদেশ ও জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।

সূত্র: ক্রিকবাজ

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোবাইলে যেভাবে দেখবেন সিঙ্গাপুর-বাংলাদেশের খেলা
মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরে টুর্নামেন্টে হতাশাজনক শুরু করেছে বাংলাদেশ। এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে জামাল ভূঁইয়া ও হামজা চৌধুরীরা। ফিফা আসিয়ান কাপের এই ম্যাচে জয় পেতে মরিয়া দুই দলই।
মোবাইলে যেভাবে দেখবেন সিঙ্গাপুর-বাংলাদেশের খেলা
যেভাবে দেখবেন বাংলাদেশ-সিঙ্গাপুরের ম্যাচ
মালয়েশিয়ার কাছে হার দিয়ে ফিফা আসিয়ান কাপের যাত্রা শুরু করেছে বাংলাদেশ। এবার টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে ম্যাচটি। সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। গুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখে একাদশে একাধিক পরিবর্তন এনেছেন বাংলাদেশের কোচ থমাস ডুলি। নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া ফিরেছেন শুরুর একাদশে। তবে আগের ম্যাচে খেলা মিডফিল্ডার সোহেল রানাকে আজ একাদশে রাখেননি কোচ। মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ শেষে সোহেলের প্রশংসা করেছিলেন ডুলি। আগের ম্যাচে একাদশে থাকা ইংল্যান্ডপ্রবাসী ফুটবলার ফারহান আলী ওয়াহিদের পরিবর্তে এবার সুযোগ পেয়েছেন সুকি ইতোফুসা। এ ছাড়া মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে ভুল করা ডিফেন্ডার শাকিল আহাদ তপুর জায়গায় একাদশে এসেছেন জিদান ইউসুফ। গোলরক্ষক শ্রাবণ আগের ম্যাচে কয়েকটি ভালো সেভ করলেও তাঁর কিছু ভুল নজরে পড়েছিল। এরপরও তার ওপর আস্থা রেখেছেন কোচ ডুলি। অন্যদিকে, আগের ম্যাচে একাদশে থাকা ফাহমিদুল ইসলামকে রাখা হয়নি আজকের দলে। তাঁর পরিবর্তে সুযোগ পেয়েছেন শেখ মোরসালিন। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য টুর্নামেন্টে ঘুরে দাঁড়ানোর গুরুত্বপূর্ণ সুযোগ। এর আগে গত ৩১ মার্চ সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ম্যাচে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ। ম্যাচের সময় ও সম্প্রচার ম্যাচ: বাংলাদেশ বনাম সিঙ্গাপুর তারিখ: সোমবার, ২৮ সেপ্টেম্বর সময়: বাংলাদেশ সময় বিকেল ৩টা সরাসরি সম্প্রচার: টি স্পোর্টস বাংলাদেশ একাদশ: শ্রাবণ, সাদ উদ্দিন, জিদান ইউসুফ, জায়ান আহমেদ, তারিক কাজী, হামজা চৌধুরী, সামিত সোম, জামাল ভূঁইয়া, রাকিব হোসেন, সুকি ইতোফুসা ও মোরসালিন। আরটিভি/এসকে
যেভাবে দেখবেন বাংলাদেশ-সিঙ্গাপুরের ম্যাচ
কোয়ার্টার ফাইনালে মঙ্গলবার বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া
বৃষ্টির কারণে ওমানের বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে মালয়েশিয়া। ফলে এশিয়ান গেমস ক্রিকেট প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে মালয়েশিয়াকে।
কোয়ার্টার ফাইনালে মঙ্গলবার বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া
অবিশ্বাস্য ইনিংসে কোহলির যত রেকর্ড
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই ব্যাট হাতে ঝড় তুলেছেন বিরাট কোহলি। তার দুর্দান্ত সেঞ্চুরিতে ৮ উইকেটের জয় পেয়েছে ভারত।
অবিশ্বাস্য ইনিংসে কোহলির যত রেকর্ড
জাতীয় দলের দুই অধিনায়ক কেন আইকন নন, ব্যাখ্যা দিলেন তামিম
জাতীয় দলের নিয়মিত ক্রিকেটারদের বাদ দিয়ে ঘরোয়া ক্রিকেটের নতুন টুর্নামেন্ট ‘ডমেস্টিক-৩’-এ ছয় আইকন ক্রিকেটার বেছে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে তালিকায় জায়গা হয়নি জাতীয় দলের দুই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও লিটন দাসের।
জাতীয় দলের দুই অধিনায়ক কেন আইকন নন, ব্যাখ্যা দিলেন তামিম
আরও পড়ুন
আফগানিস্তানে আবারও হামলা চালাল পাকিস্তান
আফগানিস্তান প্রিমিয়ার লিগে নাম নিবন্ধন করেছেন তাসকিন
নাহিদ-তাসকিনকে ছাড়াই আফগানিস্তান টেস্টের দল ঘোষণা বাংলাদেশের
৩০ বলে ঝোড়ো সেঞ্চুরিতে অভিষেক শর্মার পাঁচ রেকর্ড