ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

৩০ বলে ঝোড়ো সেঞ্চুরিতে অভিষেক শর্মার পাঁচ রেকর্ড

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পিএম
অভিষেক শর্মা। ছবি: সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ঝড় তুলেছেন ভারতের তরুণ ওপেনার অভিষেক শর্মা। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মাত্র ৩০ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ৩৪ বলে ১০৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন অভিষেক। তার ঝোড়ো ব্যাটিংয়ে একাধিক রেকর্ডও গড়েছে ভারতীয় ক্রিকেটের এই তরুণ তারকা।

অভিষেকের ইনিংসের উল্লেখযোগ্য পাঁচ রেকর্ড হলো-

ভারতের হয়ে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরি

আফগানিস্তানের বিপক্ষে মাত্র ৩০ বলে শতক পূর্ণ করে ভারতের হয়ে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ড গড়েছেন অভিষেক শর্মা। এর আগে ৩৫ বলে সেঞ্চুরি করে এই রেকর্ডের মালিক ছিলেন রোহিত শর্মা।

টেস্ট খেলুড়ে দেশের ব্যাটারের দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরি

৩০ বলে সেঞ্চুরি করে টেস্ট খেলুড়ে দেশের কোনো ব্যাটারের দ্রুততম টি-টোয়েন্টি শতকের রেকর্ডও নিজের করে নিয়েছেন অভিষেক। এর আগে ৩৩ বলে সেঞ্চুরি করে যৌথভাবে এই রেকর্ডের মালিক ছিলেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা ও নিউজিল্যান্ডের ফিন অ্যালেন।

পাওয়ারপ্লেতে সর্বোচ্চ ব্যক্তিগত রান

ইনিংসের প্রথম ছয় ওভারে মাত্র ২২ বলে ৭৬ রান করেন অভিষেক। এর মাধ্যমে পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাওয়ারপ্লেতে সর্বোচ্চ ব্যক্তিগত রানের নতুন রেকর্ড গড়েছেন তিনি।

তিন বা তার বেশি টি-টোয়েন্টি সেঞ্চুরি করা চতুর্থ ভারতীয়

দিল্লিতে পাওয়া এই শতকটি অভিষেকের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। এর ফলে রোহিত শর্মা, সূর্যকুমার যাদব ও সঞ্জু স্যামসনের পর ভারতের চতুর্থ ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিন বা তার বেশি সেঞ্চুরির কীর্তি গড়েছেন তিনি।

একাধিক টি-টোয়েন্টি ইনিংসে ১০ বা তার বেশি ছক্কা

আফগানিস্তানের বিপক্ষে ১০৮ রানের ইনিংসে ১১টি ছক্কা হাঁকিয়েছেন অভিষেক। এর মাধ্যমে একাধিক আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইনিংসে ১০ বা তার বেশি ছক্কা মারা প্রথম ভারতীয় ব্যাটার হয়েছেন তিনি।

এর আগে ২০২৫ সালে মুম্বাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে ১৪৫ রানের ইনিংসে ১৩টি ছক্কা মেরেছিলেন অভিষেক। এবার আফগানিস্তানের বিপক্ষেও ছক্কার ঝড় তুলে নিজের রেকর্ডের তালিকায় যোগ করলেন আরেকটি অনন্য কীর্তি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আবারও সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ
সপ্তাহখানেকের ব্যবধানে আবারও ভারতের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নারী এশিয়া কাপের পর এবার এশিয়ান গেমসের সেমিফাইনালে দেখা হচ্ছে দুই দলের।
আবারও সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ
প্রথমবার আইসিসির ডেপুটি চেয়ারম্যান পদে এক জিম্বাবুইয়ান
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ডেপুটি চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন জিম্বাবুয়ে ক্রিকেটের চেয়ারম্যান তাভেঙ্গা মুকুহলানি। ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন তিনি। বর্তমানে জিম্বাবুয়ে ক্রিকেটের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা মুকুহলানি আইসিসি বোর্ডেও দেশটির প্রতিনিধিত্ব করছেন। ইমরান খাজা দায়িত্ব ছাড়ার পর তার স্থলাভিষিক্ত হলেন মুকুহলানি।  আইসিসির ফাইন্যান্স অ্যান্ড কমার্শিয়াল অ্যাফেয়ার্স (এফঅ্যান্ডসিএ) ও নমিনেশনস কমিটির সদস্য তিনি। পাশাপাশি আইসিসির এইচআর অ্যান্ড রেমুনারেশন কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। মুকুহলানির নিয়োগ জিম্বাবুয়ের ক্রিকেটের জন্য ঐতিহাসিক। আইসিসির ডেপুটি চেয়ারম্যান পদে দায়িত্ব পাওয়া প্রথম জিম্বাবুইয়ান তিনি। আফ্রিকার ক্রিকেটের জন্যও গুরুত্বপূর্ণ সময়ে এই দায়িত্ব পেলেন মুকুহলানি। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। ২৪ বছর পর আবারও আফ্রিকার মাটিতে ফিরতে যাচ্ছে ক্রিকেটের সবচেয়ে বড় এই ওয়ানডে আসর। জিম্বাবুয়ে ক্রিকেটে দীর্ঘদিনের প্রশাসনিক অভিজ্ঞতা ও আঞ্চলিক ক্রিকেট সম্পর্কে তার জ্ঞান বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মুকুহলানিকে অভিনন্দন জানিয়ে আইসিসি চেয়ারম্যান জয় শাহ বলেন, আইসিসির ডেপুটি চেয়ারম্যান হিসেবে তাভেঙ্গা মুকুহলানির নিয়োগে আমি তাকে আন্তরিক অভিনন্দন জানাই। ক্রিকেট প্রশাসনে তার অভিজ্ঞতা, বৈশ্বিক ক্রিকেট সম্পর্কে জ্ঞান এবং ক্রিকেটের উন্নয়নে তার অঙ্গীকার আইসিসি বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ হবে। তিনি আরও বলেন, মুকুহলানি তার সহকর্মী পরিচালকদের আস্থা অর্জন করেছেন। বিশ্বজুড়ে ক্রিকেটকে শক্তিশালী করতে এবং খেলাটির বিকাশের আরও সুযোগ তৈরি করতে তার সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি। তার নিয়োগ জিম্বাবুয়ের জন্যও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। কারণ, তিনিই প্রথম জিম্বাবুইয়ান যিনি আইসিসির ডেপুটি চেয়ারম্যান হলেন। দায়িত্ব পেয়ে মুকুহলানি বলেন, আইসিসি বোর্ডের সহকর্মী পরিচালকদের আমার ওপর আস্থায় আমি গভীরভাবে সম্মানিত এবং ডেপুটি চেয়ারম্যান হিসেবে কাজ করার সুযোগ পেয়ে কৃতজ্ঞ। তিনি বলেন, আমাদের চেয়ারম্যান জয় শাহর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় আছি। ক্রিকেটের বিকাশ, সদস্য দেশগুলোর জন্য সুযোগ তৈরি এবং নতুন দর্শক ও বাজারে পৌঁছানোর বিষয়ে তার নেতৃত্ব, উদ্যম ও উচ্চাকাঙ্ক্ষা আইসিসিতে স্পষ্ট লক্ষ্য তৈরি করেছে। ক্রিকেটের সামনে থাকা নতুন সম্ভাবনার কথাও তুলে ধরেন মুকুহলানি। তার ভাষায়, ক্রিকেট এখন রোমাঞ্চকর এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষ করে অলিম্পিক গেমসে ক্রিকেটের প্রত্যাবর্তন এবং বিশ্বজুড়ে খেলাটির সম্প্রসারণের কারণে। বিশ্বব্যাপী ক্রিকেটের স্বার্থে আমাদের অভিন্ন লক্ষ্য এগিয়ে নিতে চেয়ারম্যান জয় শাহ ও বোর্ডের অন্য পরিচালকদের সহযোগিতা করার অপেক্ষায় আছি। আরটিভি/এসআর
প্রথমবার আইসিসির ডেপুটি চেয়ারম্যান পদে এক জিম্বাবুইয়ান
চেলসির ম্যাচসহ টিভিতে আজকের খেলা
ইংলিশ প্রিমিয়ার লিগে আজ ব্রেন্টফোর্ডের বিপক্ষে মাঠে নামবে চেলসি। এ ছাড়াও শুক্রবার (১৮ সেপ্টেম্বর) টিভিতে বেশকয়েকটি ম্যাচ রয়েছে। ক্রিকেট জিম্বাবুয়ে-অস্ট্রেলিয়া দ্বিতীয় ওয়ানডে দুপুর দেড়টা, ট্যাপম্যাড ফুটবল লা লিগা এস্পানিওল-এলচে সরাসরি রাত ১টা ইংলিশ প্রিমিয়ার লিগ ব্রেন্টফোর্ড-চেলসি সরাসরি রাত ১টা ফ্যানকোড লিগ ওয়ান মোনাকো-লেন্স রাত ১২টা ৪৫ মি., ফ্যানকোড বুন্দেসলিগা বায়ার্ন-এফসি ইউনিয়ন রাত ১২টা ৩০ মি. , ফ্যানকোড ইতালিয়ান সিরি’আ মোনজা-সাসুয়ালো রাত ১২টা ৪৫ মি.,ফ্যানকোড ও অ্যাপল টিভি আরটিভি/এসআর
চেলসির ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বিপিএলে দুর্নীতির অভিযোগ, আরও ২ জনকে নিষিদ্ধ করল বিসিবি
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ দুই আসর ঘিরে দুর্নীতির অভিযোগে আরও দুজনের বিরুদ্ধে অভিযোগ এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিযুক্ত দুজনই বিপিএলের ১১তম ও ১২তম আসরের সঙ্গে যুক্ত ছিলেন। অভিযোগের ভিত্তিতে তাদের সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে।
বিপিএলে দুর্নীতির অভিযোগ, আরও ২ জনকে নিষিদ্ধ করল বিসিবি
এশিয়ান গেমসের নারী ক্রিকেট / না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ
এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। জাপানের নাগোয়ায় বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নির্ধারিত ম্যাচটি বৃষ্টিতে ভেজা মাঠের কারণে শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়েছে।
না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ
আরও পড়ুন
১৫২ দিন পর বাবার পাশে শায়িত আফগান নাগরিক হাসমত
ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায়
তিন দল নিয়ে আবারও মাঠে গড়াচ্ছে আফগানিস্তান প্রিমিয়ার লিগ
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের নতুন সিরিজ ঘোষণা