ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

এশিয়ান গেমসে বিছানা নিয়ে দক্ষিণ কোরিয়ার গুরুতর অভিযোগ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পিএম
ছবি: এআই দ্বারা তৈরিকৃত ছবি

চলতি সপ্তাহে জাপানে শুরু হতে যাওয়া এশিয়ান গেমসের আবাসন ব্যবস্থাকে এখন পর্যন্ত সবচেয়ে বাজে বলে অভিযোগ করেছেন দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা। একই সঙ্গে তারা সতর্ক করেছেন, কক্ষের তীব্র সংকট রয়েছে।

শিপিং কনটেইনারের আদলে তৈরি কেবিনের বিছানা এতটাই ছোট যে খেলোয়াড়রা পুরোপুরি পা মেলে শুতে পারছেন না বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার বাস্কেটবল কর্মকর্তারা। অন্যদিকে, ফিলিপাইনের কর্মকর্তাদের কেউ কেউ থাকার জন্য এয়ারবিএনবির আশ্রয় নিয়েছেন।

খরচ কমানোর লক্ষ্যে এবারের গেমসে কোনো নির্দিষ্ট অ্যাথলেট ভিলেজ রাখা হয়নি। এর পরিবর্তে আয়োজকরা একটি ক্রুজ জাহাজ, অস্থায়ী কাঠের কেবিন এবং বিভিন্ন হোটেলের ওপর নির্ভর করছেন।

নাগোয়া শহর ও আইচি প্রিফেকচারে আয়োজিত এশিয়ান গেমস আনুষ্ঠানিকভাবে শনিবার শুরু হবে। তবে ফুটবল ও বাস্কেটবল প্রতিযোগিতা ইতোমধ্যে শুরু হয়ে গেছে।

দক্ষিণ কোরিয়া বাস্কেটবল অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট জুং জে-ইয়ং এএফপিকে বলেন, পুরুষ বাস্কেটবল দলের থাকার জন্য যে কেবিন দেওয়া হয়েছে, তা নিয়ে তিনি গভীরভাবে অসন্তুষ্ট।

তিনি বলেন, আমার অভিজ্ঞতার ভিত্তিতে বলতে পারি, এটি এখন পর্যন্ত সবচেয়ে খারাপ ব্যবস্থা। দুই মিটারের বেশি লম্বা খেলোয়াড়রা বিছানায় পা পর্যন্ত মেলে শুতে পারেন না। এটা কোনোভাবেই যুক্তিসংগত নয়।

দক্ষিণ কোরিয়ার বাস্কেটবল দলের সদস্য বিয়ন জুন-হিয়ং সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তার কেবিনের চুইয়ে পড়া পানির কল এবং পানিতে ভেজা মেঝে দেখা যায়।

ভিডিওটির সঙ্গে তিনি লিখেছেন, দয়া করে আমাদের সাহায্য করুন।

গেমস চলাকালীন দুই সপ্তাহেরও বেশি সময় এসব কেবিনে প্রায় ২,০০০ খেলোয়াড় ও কর্মকর্তা থাকবেন।

কেবিনগুলোর অবস্থা নিয়ে ভারতীয় ক্রীড়া কর্মকর্তারাও এতটাই উদ্বিগ্ন যে, নিজেদের খেলোয়াড়দের সেখানে থাকার অভিজ্ঞতার সঙ্গে মানিয়ে নিতে সহায়তা করার জন্য তারা একই ধরনের কেবিনের প্রতিরূপ তৈরি করেছেন।

ভাইস প্রেসিডেন্ট জুং অভিযোগ করেন, দক্ষিণ কোরিয়ার উদ্বেগের বিষয়ে আয়োজকরা কোনো সাড়া দিতে ব্যর্থ হয়েছেন।

জুং বলেন, আয়োজকরা এখনো কিছু বলেননি। আমরা খুবই উদ্বিগ্ন এবং এ বিষয়ে কী করা যায়, তা নিয়ে কোরিয়ান স্পোর্ট অ্যান্ড অলিম্পিক কমিটির সঙ্গে ব্যাপক আলোচনা করছি।

গত সপ্তাহে নাগোয়ায় রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের সময় কয়েক শ’ খেলোয়াড়কে তাদের আবাসন থেকে সাময়িকভাবে সরিয়ে নেওয়া হয়েছিল।

আগামী কয়েক দিনেও আরও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

এশিয়ান গেমসে ১৭,০০০-এর বেশি খেলোয়াড় ও কর্মকর্তার অংশ নেওয়ার কথা, যা অলিম্পিক গেমসের তুলনায়ও বেশি।

স্থানীয় আয়োজকরা শুরুতে ১৫,০০০ জনের আশা করেছিলেন। তবে গত মাসে তারা বলেছিলেন, অংশগ্রহণকারীর সংখ্যা বাড়তে থাকায় পরিস্থিতি সামাল দেওয়ার মতো “জনবল বা বাজেট- কোনোটিই তাদের নেই।

পরে এশিয়ান গেমসের আয়োজক সংস্থা অলিম্পিক কাউন্সিল অব এশিয়া (ওসিএ) জানায়, প্রত্যেকের থাকার ব্যবস্থা করা হবে।

তারকা ক্রিকেটাররাও উন্নতমানের হোটেলের স্বল্পতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

দক্ষিণ কোরিয়ার অলিম্পিক কমিটির এক কর্মকর্তা বলেন, গেমস শুরুর আর মাত্র কয়েক দিন বাকি থাকলেও আবাসন নিয়ে সমস্যা রয়েছে।

তিনি বলেন, এই মুহূর্তে শুধু এশিয়ান গেমসে দক্ষিণ কোরিয়ার পুরো দলের জন্যই নয়, আইচি-নাগোয়া এলাকায় বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদলের জন্যও গুরুতর আবাসন সংকট রয়েছে।

সমস্যার সমাধান করতে এবং এ ধরনের কোনো সমস্যা যাতে না থাকে, তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।

ফিলিপাইন অলিম্পিক কমিটির সভাপতি আব্রাহাম টোলেন্তিনো জানান, তার দেশের সব খেলোয়াড়ের জন্য কক্ষের ব্যবস্থা করা হয়েছে।

তবে “কিছু কর্মকর্তা, যেমন কোচদের, বিভিন্ন হোটেল ও এয়ারবিএনবিতে সরিয়ে নেওয়া হয়েছে। ইতালির ক্রুজ জাহাজ কোস্টা সেরেনা মঙ্গলবার নাগোয়ায় পৌঁছানোর কথা রয়েছে। জাহাজটিতে ৪,০০০ থেকে ৫,০০০ খেলোয়াড় থাকবেন।

বাকি খেলোয়াড় ও কর্মকর্তারা হোটেলে থাকবেন। এর মধ্যে টোকিওর হোটেলও রয়েছে, যেখানে সাঁতার, ডাইভিং ও অশ্বারোহী ইভেন্ট অনুষ্ঠিত হবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 
‘ক্রীড়া কেবল চরিত্র তৈরি করে না, এটি চরিত্র প্রকাশও করে’—এই প্রতিপাদ্যকে ধারণ করে রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ মিনি স্টেডিয়ামে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 
২১ বছরে আর্জেন্টিনার হয়ে মেসির যত রেকর্ড
২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সিতে ২০৮ ম্যাচ, ১২৬ গোল ও ৬৭ অ্যাসিস্টের পাশাপাশি ছয়টি বিশ্বকাপ ও সাতটি কোপা আমেরিকায় অংশ নেওয়ার পর জাতীয় দলকে বিদায় জানিয়েছেন ফুটবলের অন্যতম সেরা এই মহাতারকা।
২১ বছরে আর্জেন্টিনার হয়ে মেসির যত রেকর্ড
মেসির অবসর নাকি রোনালদোর বিস্ফোরক বক্তব্য, গুগল সার্চে এগিয়ে কে?
মাঠের প্রতিদ্বন্দ্বিতা অনেক আগেই ছাড়িয়েছে সীমানা। এবার মাঠের বাইরেও নতুন এক লড়াইয়ে মুখোমুখি ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি।
মেসির অবসর নাকি রোনালদোর বিস্ফোরক বক্তব্য, গুগল সার্চে এগিয়ে কে?
মেসির বিদায়বেলায় অঝোরে কাঁদলেন এনজো ফার্নান্দেজ
লিওনেল মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনা পেয়েছে ৩-০ গোলের জয়। তবে ম্যাচের ফল ছাপিয়ে শেষ বাঁশির পর মনুমেন্টাল স্টেডিয়ামে ছিল আবেগঘন পরিবেশ। প্রিয় অধিনায়কের বিদায়ী বক্তব্য শুনতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ।
মেসির বিদায়বেলায় অঝোরে কাঁদলেন এনজো ফার্নান্দেজ
ফিফা র‌্যাঙ্কিংয়ে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ
ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ফিফা-আসিয়ান কাপে চরম ব্যর্থতার প্রভাব পড়েছে বাংলাদেশের ফিফা র‌্যাঙ্কিংয়ে। সর্বশেষ প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে ১৮২তম স্থানে নেমে গেছে বাংলাদেশ।
ফিফা র‌্যাঙ্কিংয়ে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ
আরও পড়ুন
এশিয়ান গেমস শেষে দেশে ফিরল হকি দল
দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন সালাউদ্দিন
ব্রাজিল-ভারত ম্যাচসহ টিভিতে আজকের খেলা
কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক স্থাপনের আশা হুমায়ুনের