
অস্ট্রেলিয়া ক্রিকেট দলের নির্বাচক কমিটির সদস্য হিসাবে এবার দেখা যাবে জর্জ বেইলিকে। কোচ জাস্টিন ল্যাঙ্গার ও অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ট্রেভর হনসের পাশাপাশি এবার কমিটিতে এলেন অজিদের সাবেক এই অধিনায়ক।
জাতীয় দলকে আগেই বিদায় জানালেও ব্যাট-প্যাড তুলে রাখেননি তিনি। হবার্ট হ্যারিকেনের হয়ে বিগ ব্যাশে অংশ নিচ্ছেন এখনও। সম্প্রতি তাসমানিয়ায় একটি লিগে খেলেছেন এই ব্যাটসম্যান। সঙ্গে এবার নতুন দায়িত্বে দেখা যাবে বেইলিকে।
অস্ট্রেলিয়ার গণমাধ্যম গুলো জানাচ্ছে, ক্লাব ক্রিকেট ও ফ্রাঞ্চাইজি লিগে খেলার পাশাপাশি নির্বাচকের ভূমিকা পালন করবেন তিনি। ৩৭ বছর বয়সী এই তারকা ক্রিকেটার অস্ট্রেলিয়ার জার্সিতে পাঁচ টেস্ট, ৯০ ওয়ানডে ও ৩০টি টি-টোয়েন্টিতে খেলেছেন।
দেশটির জাতীয় পুরুষ ক্রিকেট দলের প্রধান বেন অলিভার বলেন, নির্বাচক পদটির জন্য অনেকেই আবেদন পত্র জমা করেছিলেন। তবে আমরা একজনকেই বেছে নিয়েছি।
ওয়াই




