ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

স্বপ্নের ফাইনালে বিশ্বকাপ জয় বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ১০:১৬ পিএম

এই দিনটার জন্যই কি তবে অপেক্ষা ছিল কোটি বাঙালির! হোক না অনূর্ধ্ব-১৯ দল, ট্রফিটা তো বিশ্বকাপের। বাংলাদেশ ইতিহাস গড়েছে। ভারতকে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের চ্যাম্পিয়ন বাংলাদেশ।

এবারের আসরে দুই অপরাজিত দলের ফাইনাল। শুধু এই আসর না, ফাইনালের আগে সবশেষ ৯টি ম্যাচের কোনো ম্যাচেই হারেনি দুই দল। শেষ পর্যন্ত ভারত ছিটকে পড়ল জয়ের রাস্তা থেকে।

পচফস্ট্রমে ১৬ কোটি মানুষের স্বপ্ন কাঁধে নিয়ে আকবর আলী টস জিতে সিদ্ধান্ত নেন বোলিংয়ের। আগের রাতে বৃষ্টি হওয়ায় আকবর টস জিতে দেরি করেননি বোলিং নিতে। তার ফলও পেতে দেরি হয়নি। ইনিংসের ষষ্ঠ ওভারেই দিবায়ানস সাক্সেনাকে ২ রানে ফিরিয়ে দেন অভিষেক দাস।

দ্বিতীয় উইকেট জুটিটা বেশ লম্বা করেন ইয়াশবি জশওয়াল ও তিলাক বার্মা। এই জুটি থেকে আসে ১০২ রান। দলীয় ১০৩ রানের মাথায় ব্রেক-থ্রু এনে দেন সাকিব। তিলক বার্মাকে ৩৮ (৬৫) রানে ফেরান এই পেসার।

চার নম্বরে ব্যাট করতে আসেন অধিনায়ক প্রিয়াম গ্র্যাগ। টাইগার যুবাদের বোলিং তোপে থিতু হতে পারেননি প্রিয়ামও। মাত্র ৭ রানের মাথায় কাঁটা পড়েন রকিবুল হাসানের ঘূর্ণিতে।

ভারতের নিয়মিত বিরতিতে উইকেট যাওয়া শুরু করলেও সেমি-ফাইনালের সেঞ্চুরিয়ান ইয়াশবি জশওয়াল যেন দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন বাংলাদেশের বোলারদের সামনে।

কিন্তু আজ আর হলো না। ৩৯ ওভার পাঁচ বলের মাথায় জশওয়াল ৮৮ রানে সাজঘরে ফেরেন ক্যাচ দিয়ে। পরের বলে আবারও শরিফুলের আঘাত। সিদ্বেশ বীরকে ফিরিয়ে সম্ভাবনা জাগান হ্যাটট্রিকের।

টানা দুই উইকেট পড়ার পর আর ভারতের লম্বা ব্যাটিং লাইন-আপ ভেঙে পড়ে হুড়হুড় করে। ৪৭.২ ওভারে ১৭৭ রানে গুটিয়ে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ইনিংস। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে।

বাংলাদেশের হয়ে অভিষেক নেন ৩ উইকেট। ২টি করে উইকেট নেন শরিফুল ও সাকিব। ১উইকেট নেন রকিবুল হাসান।

টাইগারদের সামনে ছোট লক্ষ্য। এই ছোট লক্ষ্যটাই ভারী হয়ে ওঠে নিয়মিত বিরতিতে উইকেট দিয়ে। ১৭৭ রানের লক্ষ্যও যেন ২৭৭ রানে পরিণত হয়।

শুরুটা দুর্দান্ত হয় বাংলাদেশের। দুই ওপেনার তানজিদ হাসান ও পারভেজ ইমন মিলে জুটি গড়েন ৫০ রানের।

ব্যাক-ফুটে চলে যাওয়া ভারতকে রক্ষা করেন রবি বিষ্ণয়। ৮ ওভার পাঁচ বলের মাথায় ওপেনার তানজিদ ইমনকে বিদায় করেন ১৭ রানে।

এরপর পারভেজ ইমন চোট পেয়ে মাঠ ছাড়েন ২৫ রানে। এর মাঝে বাংলাদেশের টপ-অর্ডার ভেঙে দেন বিষ্ণয়। মাহমুদুল হাসান জয়কে ৮, তৌহিদ হৃদয়কে শূন্য আর শাহাদাৎ হোসেনকে ১ রানে ফেরান এই লেগ স্পিনার।

শামিম হোসেন আর আকবর আলীর জুটি আশার আলো দেখালেও সুশান্ত মিশ্রার বলে ক্যাচ দিয়ে শামিম ফেরেন ৭ রান করে।

শামিমের বিদায়ের পর আকবরকে সঙ্গ দিতে নামেন অভিষেক দাস। কিন্তু থাকতে পারলেন না বেশীক্ষণ। এলোমেলো শর্টে ক্যাচ দিয়ে বিদায় নেন ৭ রান করে।

চোটে পড়া পারভেজ আসেন দলের হাল ধরতে। আকবর আলীর সঙ্গে জুটি গড়েন ৪১ রানের। জয়ের স্বপ্নটা আরও উজ্জ্বল করেন এই জুটি।

কিন্তু খুঁড়িয়ে খুঁড়িয়ে আর কতক্ষণ। ৭৯ বলে ৪৭ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন পারভেজ।

গোটা আসরে সবমিলে ২১ রান করা আকবর আলী আজ জ্বলে উঠেন ফাইনালে এসে। তার ব্যটে বাংলাদেশ পৌঁছে যায় বিশ্বকাপ জয়ের দ্বারপ্রান্তে।

অধিনায়কের অপরাজিত ৪২ রানের ইনিংসে ভর করে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে ৩ উইকেটে হারিয়ে ইতিহাস রচিত করেছে বাংলাদেশ। ক্রিকেট বিশ্ব পেল যুবাদের নয়া বিশ্ব চ্যাম্পিয়ন।

এমআর/

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্বল্প মেয়াদে ব্যাটিং কোচ নিয়োগ দিতে চায় বিসিবি
চলতি বছরের ২১ আগস্ট বাবার মৃত্যুর কারণে টাইগারদের ব্যাটিং কোচ ক্রেইগ ম্যাকমিলান আসেননি বাংলাদেশে। বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে তার ক্যারিয়ার শুরুর আগেই শেষ হয়ে যায়। তার আগে পারিবারিক কারণে ব্যাটিং পরামর্শকের পদ থেকে সরে দাঁড়ান সাবেক প্রোটিয়া ব্যাটসম্যান নেইল ম্যাকেঞ্জি। তাই দীর্ঘ সময় ধরে ব্যাটিং কোচের পদ শূন্য পড়ে আছে। যদিও এই সময়টায় কোনো আন্তর্জাতিক ম্যাচে খেলেনি বাংলাদেশ। দীর্ঘ ১০ মাসের বিরতি কাটিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ। আগামী জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ আসছে বাংলাদেশ সফরে। রয়েছে ২টি টেস্ট ও ৩টি ওয়ানডে ম্যাচ। তাই এই কম সময়ে দীর্ঘ মেয়াদী কোচ নিয়োগ না দিয়ে বিসিবি হাঁটছে স্বল্প মেয়াদের দিকে। আপাতত তাই শুধু জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ও মার্চে নিউজিল্যান্ড সিরিজের জন্য কোচ নিয়োগ দিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। স্বল্প মেয়াদে টাইগারদের ব্যাটিং কোচ নিয়োগের ব্যপারে বিসিবির ক্রিকেট অপারেশন্স আকরাম খান সংবাদ মাধ্যমকে, ‘আমরা দীর্ঘ মেয়াদের জন্যই চেষ্টা করছি। এখানে কিছু বিষয় আছে। কোভিড-১৯ আছে তাছাড়া এখানে অনেক দিন থাকতে চায় না। আমরা আলাপ করছি। আশা করি দুই এক দিনের মধ্যেই বিষয়টি চূড়ান্ত হবে।’ এই ক্ষেত্রে বিসিবি'র পছন্দের তালিকায় সাবেক ইংলিশ ক্রিকেটার জন লুইস। উইন্ডিজরা সফরে আসার আগেই লুইসের ঢাকা আসার কথাও রয়েছে। এমআর/
স্বল্প মেয়াদে ব্যাটিং কোচ নিয়োগ দিতে চায় বিসিবি
সিডনি টেস্টের আগে ভারতীয় দলে দুঃসংবাদ
একের পর এক পেসার বাদ পড়ছেন দল থেকে। প্রথমে মোহাম্মদ শামি এরপর উমেশ যাদব। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাকি রয়েছে আরও দুই টেস্ট। তার আগে উমেশের বাদ পড়া নিশ্চিতভাবেই ভোগাবে সফরকারীদের। উমেশ চোটে পড়েন মেলবোর্ন টেস্টের তৃতীয় দিনে। দ্বিতীয় ইনিংসের ৩.৩ ওভারের মাথায় ব্যথা পেয়ে মাঠ ছাড়তে হয় তাকে। তার আগে নেন জো বার্নসের উইকেট। যদিও প্রথম ইনিংসে ১২ ওভার করেও পাননি কোনো উইকেট। উমেশের বাদ পড়াতে সফরকারীদের বোলিং আক্রমণ অনেকটা অভিজ্ঞতা শূন্য হয়ে পড়েছে। বাকি রয়েছেন কেবল অভিজ্ঞ জাসপ্রিত বুমরাহ। বুমরাহকে অনেক অভিজ্ঞ বললেও ভুল হবে, খেলেছেন মাত্র ১৬টি টেস্ট। প্রথম ম্যাচে চোটে ছিটকে পড়া শামীর জায়গায় দ্বিতীয় ম্যাচে অভিষেক হয়েছে মোহাম্মদ সিরাজের। এখন উমেশের বিদায়ে দলে যোগ করা হয়েছে নবদিপ সাইনি, শার্দুল ঠাকুরকে ও নেট বোলার হিসেবে দলের সঙ্গে থাকা টি নটরাজনকেও। আগামী ৭ জানুয়ারি বৃহস্পতিবার তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে সিডনিতে। এরপর ১৫ জানুয়ারি থেকে ব্রিজবেনে শুরু সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট। এর আগে অনুষ্ঠিত হওয়া দুই টেস্টের ১টি ভারত ও ১টি অস্ট্রেলিয়া জিতেছে। এমআর/
সিডনি টেস্টের আগে ভারতীয় দলে দুঃসংবাদ
এফএসি সনদ পেলেন বাফুফের প্রোটোকল ম্যানেজার ইমরান হোসেন তুষার
এএফসি ফুটবল অ্যাডমিনিস্ট্রেশন সার্টিফিকেটের (এফএসি) ষষ্ঠ সংস্করণ সফলভাবে সম্পন্ন করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রোটোকল ম্যানেজার ইমরান হোসেন তুষার। তাই এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) তাকে সনদপত্র প্রদান করেছে। এক বিজ্ঞপ্তিতে বাফুফে বিষয়টি জানিয়েছে। এএফসি ফুটবল অ্যাডমিনিস্ট্রেশন সার্টিফিকেট (এফএসি) ফুটবলের নির্দিষ্ট ক্ষেত্রে দক্ষতা বিকাশে সহায়তা করার জন্য পরিকল্পনা তৈরি করেছে। যা ভবিষ্যতে এএফসি সদস্য সংস্থাগুলোর অভিজ্ঞ সংগঠক তৈরিতে সহায়তা করবে।  পরীক্ষার্থীরা নয় মাসের প্রোগ্রামে তিনটি ত্রৈমাসিক সেশনের সরাসরি সেমিনার এবং নয় মাস অনলাইনে কোর্স সম্পন্ন করে। ইংরেজি ভাষায় সম্পন্ন হওয়া পুরো সেশন মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়েছে।  এফএসির বিশেষ এই প্রোগ্রামে সাতটি মূল মডিউল রয়েছে যা শিক্ষার্থীদের সর্বাধিক যুগোপযোগী ফুটবল পরিচালনা কৌশল এবং প্রশাসনের সেরা অনুশীলন নিশ্চিত করার জন্য সাজানো হয়েছে।  এই মূল মডিউলগুলি হলো: বিশ্ব ফুটবলের সংগঠন, ফুটবলে কৌশলগত পরিচালনা, ফুটবলে আর্থিক ব্যবস্থাপনার ব্যবস্থা, ফুটবলে ইনকাম জেনারেশন, মিডিয়া এবং যোগাযোগ, ইভেন্ট ম্যানেজমেন্ট এবং অপারেশনাল/ফুটবল পরিচালনা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিনসহ সিনিয়র সহ সভাপতি, সহ সভাপতি, সাধারণ সম্পাদক এবং বাফুফের সংশ্লিষ্টরা ইমরান হোসেন তুষারকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেছে। ওয়াই
এফএসি সনদ পেলেন বাফুফের প্রোটোকল ম্যানেজার ইমরান হোসেন তুষার
ম্যানসিটির পর এবার ভেস্তে গেল টটেনহ্যামের ম্যাচও
ইংল্যান্ডে ৫০ হাজারের বেশি মানুষ করোনায়ভাইরাসে শনাক্ত হওয়ার সংবাদ আসার পরই টটেনহ্যাম ও ফুলহ্যামের ম্যাচটি পণ্ড হলো।  বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় (বাংলাদেশ সময় রাত দুইটায়) ম্যাচটি লন্ডনের টটেনহাম হটসপার স্টেডিয়ামে বসার কথা ছিল। ম্যাচের আগেই স্পার্সদের কোচ হোসে মরিনহো সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন মাঠে বল গড়ানো নিয়ে অনিশ্চয়তার কথা। শেষ পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ স্থগিত করার সিদ্ধান্ত নেয়। এক বিবৃতিতে টটেনহ্যাম পক্ষ থেকে জানানো হয়, ঘরের মাঠে ফুলহ্যামের বিপক্ষে হতে চলা ম্যাচটি স্থগিত করা হয়েছে। ক্লাবটি আরও জানায়, ফুলহ্যাম দলের একাধিক খেলোয়াড় ও স্টাফ করোনায় আক্রান্ত হয়েছে। তাদের অনুরোধে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে। আগের দিন একই কারণে ম্যানচেস্টার সিটি ও এভারটনের ম্যাচটিও মাঠে গড়ায়নি। এই ম্যাচগুলো কবে গড়াবে, সেটি জানার জন্য ভক্তদের চেয়ে থাকতে হবে ইংলিশ লিগের পরবর্তী ঘোষণার দিকে। ওয়াই
ম্যানসিটির পর এবার ভেস্তে গেল টটেনহ্যামের ম্যাচও
বছরের শেষ ম্যাচ লিভারপুলের ড্র
ইংলিশ প্রিমিয়ার লিগে বছরের শেষ ম্যাচ লিভারপুল ও নিউক্যাসল ইউনাইটেডের ম্যাচটি গোল শূন্য ড্র হয়েছে। এ হারের মধ্য দিয়ে টানা পাঁচ জয়ের পর পয়েন্ট হারাল ইয়ুর্গেন ক্লপের দল।   বুধবার প্রতিপক্ষের মাঠে বল দখলে বর্তমান চ্যাম্পিয়নরা একচেটিয়া আধিপত্য করলেও শুরুতে আক্রমণে খুব একটা সুবিধা করতে পারছিল না। তবে উভয় দল একাধিক গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত গোল শূন্য ড্র হয় ম্যাচটি।  ১৬ ম্যাচে নয় জয় ও ছয় ড্রয়ে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। এক ম্যাচ কম খেলে ১৯ পয়েন্ট নিয়ে ১৪তম স্থানে নিউক্যাসল। ওয়াই
বছরের শেষ ম্যাচ লিভারপুলের ড্র
আরও পড়ুন
কোয়াবের তহবিলে আকবরদের অনুদান
‘অভিষেক’ গড়ার নেপথ্যের নায়কদের ধন্যবাদ মাশরাফির
‘আমার আকবর অনেক দূর যাবে’
আকবরের বিশ্বকাপ ছুঁয়ে দেখা হলো না বোনের