
বেসরকারি ব্যবস্থাপনায় দেশের সবচেয়ে বড় টি ২০ ক্রিকেট টুর্নামেন্ট হতে যাচ্ছে বরগুনার আমতলীতে। স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন সময়ের আয়োজনে আমতলী সরকারি কলেজ মাঠে আগামী ২৭ নভেম্বর সকালে আমতলী চ্যাম্পিয়ন্স লীগ নামে এ টুর্নামেন্ট শুরু হবে।
বরিশাল বিভাগের ২৪টি উপজেলা ও একটি থানা আটটি গ্রুপে ভাগ হয়ে টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। উদ্বোধনী খেলায় আমতলী ইউনাইটেড ও রাজাপুর রয়েলস পরষ্পরের মোকাবেকলা করবে।
টুর্নামেন্টের সার্বিক বিষয় নিয়ে আজ শনিবার বেলা সাড়ে ১১টায় বরগুনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে আয়োজক সংস্থা। টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রকিব চৌধুরী রাজু ও কো-চেয়ারম্যান অ্যাডভোকেট আরিফ উল হাসান।
জেবি




