ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

স্মিথকে টপকে রুটের নতুন ইতিহাস

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ পিএম
ছবি: সংগৃহীত

টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট। পাকিস্তানের বিপক্ষে এজবাস্টনে সিরিজের তৃতীয় টেস্টে স্টিভ স্মিথকে টপকে টেস্টে উইকেটকিপার ছাড়া সবচেয়ে বেশি ক্যাচ নেওয়া ফিল্ডার হয়েছেন তিনি।

পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারেই রেকর্ডটি নিজের করে নেন রুট। অলি রবিনসনের বলে আব্দুল্লাহ শফিকের ব্যাটের কানায় লেগে প্রথম স্লিপে আসা ক্যাচটি তালুবন্দী করেন ইংল্যান্ডের অধিনায়ক। এ ক্যাচের মধ্য দিয়ে টেস্টে ৩২৩ ইনিংসে তার ক্যাচের সংখ্যা দাঁড়ায় ২২০-তে।

এর আগে ২১৯টি ক্যাচ নিয়ে রুটের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। এবার তাকে ছাড়িয়ে এককভাবে রেকর্ডটির মালিক হলেন ইংলিশ তারকা।

তবে রুটের এই রেকর্ড কতদিন অক্ষত থাকে, সেটিই এখন দেখার বিষয়। কারণ স্মিথ এখনও আন্তর্জাতিক ক্রিকেটে সক্রিয়। আগামী দক্ষিণ আফ্রিকা সফরে ফের রুটকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ থাকবে অস্ট্রেলিয়ান এই ব্যাটারের সামনে।

ফলে পাকিস্তানের বিপক্ষে চলতি টেস্টেই ব্যবধান আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ রয়েছে রুটের। টেস্ট ক্রিকেটের সফলতম ফিল্ডারের আসনটি নিয়ে যে ‘ইঁদুর-বিড়াল’ লড়াই আরও কিছুদিন চলবে, তা বলাই যায়।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
১৯ বছরের আইপিএল ক্যারিয়ারের ইতি, নতুন দায়িত্ব পেলেন ধোনি
দীর্ঘ ১৯ বছরের বর্ণাঢ্য আইপিএল ক্যারিয়ারের ইতি টানলেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তবে ক্রিকেটার হিসেবে বিদায় নিলেও চেন্নাই সুপার কিংসের (সিএসকে) সঙ্গে সম্পর্ক ছিন্ন হচ্ছে না তার।
১৯ বছরের আইপিএল ক্যারিয়ারের ইতি, নতুন দায়িত্ব পেলেন ধোনি
সাফে ভারত-পাকিস্তান লড়াইসহ টিভিতে আজকের খেলা
সাফ চ্যাম্পিয়নশিপে ফাইনালে আজ মুখোমুখি হবে পাকিস্তান ও ভারত। এ ছাড়া মঙ্গলবার (১৭ নভেম্বর) টিভিতে বেশ কয়েকটি ম্যাচ রয়েছে। ক্রিকেট জোহানেসবার্গ টেস্ট, ৩য় দিন বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা বেলা ২টা, টি স্পোর্টস রাওয়ালপিন্ডি টেস্ট, ১ম দিন শ্রীলঙ্কা-পাকিস্তান সকাল ১০-৩০ মিনিট, টি স্পোর্টস ফুটবল সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল ভারত-পাকিস্তান রাত ৮টা, টি স্পোর্টস নেশনস লিগ ওয়েলস-পর্তুগাল রাত ১-৪৫ মিনিট, সনি টেন-৪ আরটিভি/এসআর
সাফে ভারত-পাকিস্তান লড়াইসহ টিভিতে আজকের খেলা
লিটন-হৃদয়ের জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ
শুরুটা ছিল ভয়াবহ। দলীয় ২২ রানেই নেই ৩ উইকেট। কাগিসো রাবাদার গতির ঝড়ে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। তবে সেই ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়ায় টাইগাররা।
লিটন-হৃদয়ের জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ
সেঞ্চুরি করে মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন লিটন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করে ব্যতিক্রমী এক উদ্‌যাপনে মাতলেন বাংলাদেশের ব্যাটার লিটন দাস। নিজের ক্যারিয়ারের অষ্টম টেস্ট সেঞ্চুরিটি উৎসর্গ করলেন তিন বছর বয়সী মেয়ে আনায়রা দাসকে।
সেঞ্চুরি করে মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন লিটন
হৃদয়ের ইনিংসের প্রশংসায় পঞ্চমুখ কাগিসো রাবাদা
দিনের শুরুটা ছিল দক্ষিণ আফ্রিকার বোলারদের দাপটে। মাত্র ২২ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশ ১২১ রানে পঞ্চম উইকেটও হারায়। তবে সেখান থেকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে প্রথম দিন শেষ করেছে ৬ উইকেটে ৩২৭ রান নিয়ে।
হৃদয়ের ইনিংসের প্রশংসায় পঞ্চমুখ কাগিসো রাবাদা
আরও পড়ুন
শচীনকে পেছনে ফেলে রুটের বিরল রেকর্ড
শচীনকে টপকে টেস্টে জো রুটের নতুন বিশ্ব রেকর্ড
টেন্ডুলকারের বিশ্বরেকর্ডে ভাগ বসালেন রুট
অধিনায়কত্বে ফিরেই কারফিউ বাতিল করলেন রুট