ঢাকা রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

আরাফাত রহমান কোকোর স্মরণে দেশব্যাপী টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজিত হবে

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ পিএম
আরাফাত রহমান কোকো।ছবি: সংগৃহীত

দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ক্রিকেটার খুঁজে বের করে তাদের বড় মঞ্চে প্রতিভা প্রদর্শনের সুযোগ করে দিতে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্মরণে দেশব্যাপী একটি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ে এই টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে। প্রতিযোগিতায় বিভিন্ন জেলা দল অংশ নেবে।

দেশের আটটি বিভাগকে নিয়ে মোট ১০টি আঞ্চলিক পর্বে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। এ ক্ষেত্রে ফরিদপুর ও কুমিল্লাকে পৃথক অঞ্চল হিসেবে বিবেচনা করা হবে। প্রতিটি অঞ্চলের চ্যাম্পিয়ন দল ঢাকায় অনুষ্ঠিতব্য চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। সেখানে সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে।

ট্রাস্টের সমন্বয়ক ও বিসিবি পরিচালক শরফরাজ আহমেদ আজ মিরপুরে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনার কথা জানান।

শরফরাজ বলেন, আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলে অনেক ক্রিকেটার আছেন, যারা খেলার সুযোগ পান না। এই টুর্নামেন্টের মাধ্যমে তারা একটি ভালো প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

টুর্নামেন্টে খেলোয়াড়দের জন্য নির্দিষ্ট কোনো শ্রেণিভিত্তিক বাধ্যবাধকতা থাকবে না। প্রতিযোগিতা চলাকালে প্রাপ্যতা অনুযায়ী জাতীয় দল, প্রিমিয়ার লিগ, প্রথম বিভাগ ও অন্যান্য পর্যায়ের ক্রিকেটাররাও অংশ নিতে পারবেন।

আয়োজকরা জানিয়েছেন, জেলার সংখ্যা ও সাংগঠনিক সুবিধার ভারসাম্য বিবেচনা করেই ১০টি অঞ্চলের কাঠামো নির্ধারণ করা হয়েছে।

শরফরাজ স্পষ্ট করেছেন, টুর্নামেন্টটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অধীনে আয়োজিত হবে না।

তিনি বলেন, এটি পুরোপুরি আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের অধীনে হবে। আয়োজক আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।

সমন্বয়ক জানান, গত ১২ বছর ধরে বিভিন্ন সময়ে বাংলাদেশ ও বিদেশে কোকোর স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করে আসছে ট্রাস্ট। তবে কোভিড-১৯ মহামারির সময় এসব কার্যক্রম স্থগিত ছিল।

তিনি বলেন, আমরা টুর্নামেন্টগুলোকে একটি ছাতার নিচে নিয়ে আসার চেষ্টা করছি এবং বাংলাদেশজুড়ে বিভাগীয় পর্যায়ে আরাফাত রহমান কোকো টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু করতে চাই।

এখনও ভেন্যু চূড়ান্ত করা হয়নি। আয়োজকরা জানিয়েছেন, ডিসেম্বরের মাঝামাঝি প্রস্তাবিত সময়ে মাঠের প্রাপ্যতা বিবেচনা করে ভেন্যু নির্বাচন করা হবে। পুরস্কারের অর্থমূল্যসহ আয়োজনের বিস্তারিত পরে জানানো হবে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো ২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত বিসিবির গেমস ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

তার দায়িত্বকালীন বয়সভিত্তিক ক্রিকেট ও খেলোয়াড় উন্নয়ন কাঠামো শক্তিশালী করতে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়। বিসিবির খেলোয়াড় তৈরির পাইপলাইন সমৃদ্ধ করার ক্ষেত্রে তিনিই প্রথম উদ্যোগ নেন এবং তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের মতো ক্রিকেটারদের উঠে আসার পথ তৈরি করেন, যারা গত দুই দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের ক্রিকেটকে সমৃদ্ধ করেছেন।

বাংলাদেশ ক্রিকেটের খেলোয়াড় তৈরির পাইপলাইন গড়ে তোলায় তার অবদানের কথাও সাম্প্রতিক সময়ে বিসিবি স্মরণ করেছে।

শরফরাজ বলেন, এই টুর্নামেন্টের মূল লক্ষ্য হলো কোকোর স্মৃতি ও ক্রিকেট এবং ক্রীড়াঙ্গনে তার অবদান দেশের প্রত্যন্ত অঞ্চলের খেলোয়াড়দের কাছে পৌঁছে দেওয়া।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রহমত ও ইকরামের প্রতিরোধ, দ্বিতীয় দিনে হতাশ টাইগাররা
আবুধাবি টেস্টে ব্যাটিংয়ে ভালো করলেও বল হাতে নিজেদের সেরাটা দিতে পারেনি টাইগাররা। বিপরীতে ব্যাট হাতে দুর্দান্ত প্রতিরোধ গড়ে আফগানিস্তানকে স্বস্তি এনে দিয়েছেন রহমত শাহ ও ইকরাম আলীখিল। দুজনের নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে ভর করে ৪ উইকেটে ২১১ রান তুলেছে  আফগানিস্তা। বাংলাদেশের চেয়ে প্রথম ইনিংসে এখনও ১৩৫ রানে পিছিয়ে আছে তারা। শনিবার (১০ অক্টোবর) আব্দুল মালিক ও হাশমতউল্লাহ শহীদিকে কয়েক বলের মধ্যে ফিরিয়ে খানিকটা আশা জাগিয়েছিল বাংলাদেশ। তবে দিনের বাকিটা সময়ে বিশেষ কিছুই করতে পারেননি সফরকারীরা।  হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজরা খানিকটা চাপ তৈরি করলেও প্রত্যাশিতভাবে উইকেটের দেখা পাননি। অনেকটা হতাশার দিন কাটাতে হয়েছে বাংলাদেশকে। বিপরীতে বাংলাদেশের বোলারদের সামলে আফগানদের ভালো অবস্থানে রেখেছেন মালিক ও রহমত।  দুজনের হাফ সেঞ্চুরিতে দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ২১১ রান তুলেছে আফগানিস্তান। এখনো বাংলাদেশের চেয়ে ১৩৫ রানে পিছিয়ে রয়েছে স্বাগতিকরা। এর আগের দিনের শুরুতে কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন নাঈম শেখ ও তাইজুল ইসলাম। তবে ২০ বলে ৯ রান করে কট বিহাইন্ড হন তাইজুল। আর এবাদত ডাক হলে অলআউট হয় বাংলাদেশ। কিন্তু অপর প্রান্ত থেকে অপরাজিত ৩৫ রানের ইনিংস খেলে দলকে ৩৪৬ রানের পুঁজি এনে দেন নাঈম আরটিভি/এসআর
রহমত ও ইকরামের প্রতিরোধ, দ্বিতীয় দিনে হতাশ টাইগাররা
ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি, অধিনায়ক লিটন
আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত এ দলের নেতৃত্বে রয়েছেন লিটন কুমার দাস।
ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি, অধিনায়ক লিটন
এক উইকেট তুলে নিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ
নতুন জীবন পেয়েও কাজে লাগাতে পারলেন না আফগানিস্তানের ওপেনার সেদিকউল্লাহ অটল। হাসান মাহমুদের বলে স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। তাতে ৩০ রানেই প্রথম উইকেট হারিয়েছে আফগানিস্তান।
এক উইকেট তুলে নিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ
গেইলকে ছাড়িয়ে সেঞ্চুরিতে নতুন ইতিহাস গড়লেন শাই হোপ
কিংবদন্তি ব্যাটার ক্রিস গেইলকে পেছনে ফেলে ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন শাই হোপ।
গেইলকে ছাড়িয়ে সেঞ্চুরিতে নতুন ইতিহাস গড়লেন শাই হোপ
আবুধাবি টেস্ট: সাড়ে তিনশ’র আগেই অলআউট বাংলাদেশ
আবুধাবি টেস্টের প্রথম দিনে দাপট দেখিয়েও বড় সংগ্রহ গড়তে পারল না বাংলাদেশ। দুই ওপেনারের দুর্দান্ত ব্যাটিংয়ে শক্ত অবস্থানে থাকা দলটি শেষদিকে দ্রুত উইকেট হারিয়ে পড়ে বিপাকে।
আবুধাবি টেস্ট: সাড়ে তিনশ’র আগেই অলআউট বাংলাদেশ
আরও পড়ুন
লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 
কোকোর নামে বগুড়ায় ২০ একর জমিতে জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স হবে: আমিনুল হক
কোকোর উদ্যোগের ওপর দাঁড়িয়েই আজকের ক্রিকেট: আমিনুল হক
আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ