ঢাকা রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

মেসির ১৯ বছরের রেকর্ড ভাঙলেন আর্জেন্টাইন উইঙ্গার

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ পিএম
ছবি: সংগৃহীত

লিওনেল মেসির ১৯ বছরের পুরোনো রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছেন আর্জেন্টিনার তরুণ উইঙ্গার ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে কনিষ্ঠতম আর্জেন্টাইন হিসেবে হ্যাটট্রিক করার রেকর্ড এখন তার দখলে।

রিয়াল মাদ্রিদ থেকে ধারে ফিওরেন্তিনায় যোগ দেওয়া মাস্তান্তুয়োনোর হ্যাটট্রিকে ইতালিয়ান সিরি ‘আ’-তে ভেনেশিয়াকে ৪-২ গোলে হারিয়েছে ফিওরেন্তিনা। ১৯ বছর ২৮ দিন বয়সে হ্যাটট্রিক করে তিনি পেছনে ফেলেছেন মেসিকে।

২০০৭ সালের ১০ মার্চ রিয়াল মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার হয়ে প্রথম হ্যাটট্রিক করেছিলেন মেসি। সেই সময় তার বয়স ছিল ১৯ বছর ২৫৯ দিন। অর্থাৎ মেসির চেয়ে ২৩১ দিন কম বয়সে এই কীর্তি গড়েছেন মাস্তান্তুয়োনো।

ফিওরেন্তিনায় যোগ দেওয়ার পর এটিই ক্লাবটির হয়ে মাস্তান্তুয়োনোর প্রথম গোল। ম্যাচের ৩০তম মিনিটে মাত্র ১ মিনিট ৩৮ সেকেন্ডের ব্যবধানে দুই গোল করে দলকে এগিয়ে দেন তিনি। এর মাধ্যমে ফিওরেন্তিনার ইতিহাসে এক ম্যাচে একাধিক গোল করা সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের রেকর্ডও গড়েন এই আর্জেন্টাইন।

ম্যাচের শুরুতে ২২ মিনিটে আকোর অ্যাডামসের গোলে এগিয়ে যায় ভেনেশিয়া। এরপর মাস্তান্তুয়োনোর জোড়া গোলে প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ফিওরেন্তিনা। দ্বিতীয়ার্ধের মাঝপথে মাতেও পেল্লেগ্রিনো গোল করলে ব্যবধান দাঁড়ায় ৩-১।

ম্যাচ শেষ হওয়ার ছয় মিনিট আগে নিজের হ্যাটট্রিক পূরণ করেন মাস্তান্তুয়োনো। শেষদিকে ভেনেশিয়ার অঁতোয়ান এনো একটি গোল শোধ করলেও ফিওরেন্তিনার জয় আটকাতে পারেনি।

এই জয়ে চলতি মৌসুমে সিরি ‘আ’-তে প্রথম পয়েন্টের দেখা পেল ফিওরেন্তিনা। চার ম্যাচ শেষে এক জয়ে ১৫ নম্বরে উঠে এসেছে তারা। অন্যদিকে টানা চার ম্যাচে হেরে ২০ দলের পয়েন্ট তালিকার তলানিতে রয়েছে ভেনেশিয়া।

মাত্র ১৬ বছর বয়সে আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটের সিনিয়র দলে অভিষেক করে আলোচনায় আসেন মাস্তান্তুয়োনো। ২০২৫ সালের জুনে পিএসজিকে পেছনে ফেলে ছয় বছরের চুক্তিতে তাকে দলে ভেড়ায় রিয়াল মাদ্রিদ। তবে সান্তিয়াগো বার্নাব্যুতে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারায় চলতি মৌসুমে তাকে ধারে ফিওরেন্তিনায় পাঠানো হয়েছে।

সূত্র: ইএসপিএন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘোষণার আগেই ব্যালন ডি’অরে শীর্ষ ৫ ফুটবলারের নামে বাজি, তদন্ত শুরু
ব্যালন ডি’অরের আনুষ্ঠানিক ফল ঘোষণার আগেই সেরা পাঁচ ফুটবলারের নাম নিখুঁতভাবে অনুমান করে প্রায় ২ লাখ ডলার জিতেছে ১২টি সন্দেহজনক বেটিং অ্যাকাউন্ট।
ঘোষণার আগেই ব্যালন ডি’অরে শীর্ষ ৫ ফুটবলারের নামে বাজি, তদন্ত শুরু
সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ভারতের ২৮ সদস্যের দল ঘোষণা
ঢাকায় বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে ২৮ সদস্যের দল ঘোষণা করেছে ভারত।
সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ভারতের ২৮ সদস্যের দল ঘোষণা
ষড়যন্ত্রের অভিযোগ নিয়ে এবার মুখ খুললেন এমিলিয়ানো মার্তিনেজ
বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার হার ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ষড়যন্ত্রতত্ত্বের জবাব দিয়েছেন এমিলিয়ানো মার্তিনেজ।
ষড়যন্ত্রের অভিযোগ নিয়ে এবার মুখ খুললেন এমিলিয়ানো মার্তিনেজ
হাকিমির হ্যাটট্রিকে লেভ হাভরকে উড়িয়ে দিল পিএসজি
ফরাসি লিগ ওয়ানে দুর্দান্ত এক প্রত্যাবর্তনের গল্প লিখল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। শুরুতে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত লেভ হাভরকে ৫-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। পিএসজির এই বড় জয়ের নায়ক মরক্কোর তারকা আশরাফ হাকিমি। দুর্দান্ত পারফরম্যান্সে পেশাদার ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক তুলে নিয়েছেন এই রাইটব্যাক। ম্যাচের ১৮ মিনিটে জশ মাজা গোল করে লেভ হাভরকে এগিয়ে দেন। শুরুতেই পিছিয়ে পড়ে কিছুটা চাপে পড়ে পিএসজি। তবে দ্রুতই ম্যাচে ফেরে প্যারিসের ক্লাবটি। ২৬ মিনিটে মিকা গড্টসের গোলের জোগান দেন হাকিমি। এর দুই মিনিট পর, ২৮ মিনিটে নিজেই গোল করে দলকে এগিয়ে দেন মরক্কোর এই ডিফেন্ডার। চলতি মৌসুমে পিএসজির জার্সিতে এটিই ছিল তার প্রথম গোল। দ্বিতীয়ার্ধেও নিজের দাপট অব্যাহত রাখেন হাকিমি। ৫৫ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। এরপর ৬২ মিনিটে সেনে মায়ুলুর গোলে ব্যবধান আরও বাড়ায় পিএসজি। ৬৯ মিনিটে নিজের তৃতীয় গোলটি করে ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন হাকিমি। গোল করার পাশাপাশি সতীর্থদের গোল করাতেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এই মরক্কান তারকা। ম্যাচে একটি অ্যাসিস্টসহ চলতি মৌসুমে তার অ্যাসিস্টের সংখ্যা দাঁড়িয়েছে দুইয়ে। শেষ পর্যন্ত ৫-১ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে পিএসজি। এই জয়ে লিগ ওয়ানে তাদের পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২০-এ। ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করল বর্তমান চ্যাম্পিয়নরা। আরটিভি/এসকে
হাকিমির হ্যাটট্রিকে লেভ হাভরকে উড়িয়ে দিল পিএসজি
আর্জেন্টিনায় ফেরার গুঞ্জন, মেসির সিদ্ধান্ত চূড়ান্ত
ইন্টার মায়ামির সঙ্গে ২০২৮ সালের ডিসেম্বর পর্যন্ত চুক্তি রয়েছে লিওনেল মেসির। এর মধ্যেই শৈশবের ক্লাব নিউয়েলস ওল্ড বয়েজে তার ফেরার গুঞ্জন ছড়িয়ে পড়েছে।
আর্জেন্টিনায় ফেরার গুঞ্জন, মেসির সিদ্ধান্ত চূড়ান্ত
আরও পড়ুন
যে তালিকায় মেসি-রোনালদোকে পেছনে ফেললেন গিল
আর্জেন্টিনায় ফেরার গুঞ্জন, মেসির সিদ্ধান্ত চূড়ান্ত
যে কারণে পাঁচ হলুদ কার্ড দেখেও নিষেধাজ্ঞায় পড়তে হচ্ছে না মেসিকে
মেসিকে পেছনে ফেলে ‘ব্যালন ডি’অর অব অলটাইম’ জিতলেন রোনালদো