ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

দেশ ছাড়ার আগে নতুন ঝামেলায় ভারতীয় ক্রিকেট দল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ পিএম
ছবি: সংগৃহীত

এশিয়ান গেমসে অংশ নিতে জাপান যাওয়ার আগেই নতুন সমস্যায় পড়েছে ভারতীয় পুরুষ ক্রিকেট দল। দলের কয়েকজন ক্রিকেটার এখনও সঠিক মাপের কিট না পাওয়ায় তৈরি হয়েছে অনিশ্চয়তা। বিষয়টি সমাধানে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের (আইওএ) কিট প্রস্তুতকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার ভোরে এশিয়ান গেমসের জন্য জাপানের উদ্দেশে রওনা হওয়ার কথা ভারতীয় দলের। এর আগে দলের কয়েকজন ক্রিকেটারের কিটের মাপসংক্রান্ত সমস্যা পুরোপুরি সমাধান হয়নি। আইওএর এক সূত্র জানিয়েছে, বেশিরভাগ ক্রিকেটারের সমস্যার সমাধান হয়েছে। বাকি কিটগুলোও দ্রুত পাঠানো হচ্ছে।

জাপান সফরে ভারতীয় ক্রিকেটারদের দুটি ভিন্ন জার্সি পরতে হবে। ২২ সেপ্টেম্বর স্বাগতিক জাপানের বিপক্ষে ঐতিহাসিক টি-টোয়েন্টি ম্যাচে ভারতের প্রচলিত জার্সিতে খেলবেন শ্রেয়স আইয়াররা। এরপর ২৮ সেপ্টেম্বর থেকে এশিয়ান গেমসের ম্যাচগুলোতে অংশ নেবেন তারা। সেসব ম্যাচে ব্যবহার করতে হবে এশিয়ান গেমসের অফিসিয়াল কিট।

আইওএর ওই কর্মকর্তা বলেন, ক্রিকেটারদের কিটের মাপ নিয়ে সমস্যা হয়েছিল। বেশিরভাগ সমস্যার সমাধান হয়ে গেছে, আর কিছু কিট বাকি রয়েছে। দ্রুত সেগুলোও পাঠানো হবে।

এদিকে নাগোয়ায় ভারতীয় অ্যাথলেটদের থাকার ব্যবস্থা নিয়েও এরই মধ্যে অভিযোগ উঠেছে। বিষয়টি বিবেচনায় নিয়ে পুরুষ ক্রিকেট দলের জন্য আলাদা হোটেলের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। তবে ভারতীয় নারী ক্রিকেট দল আইওএর নির্ধারিত হোটেলেই থাকবে।

এশিয়ান গেমস শুরুর আগেই ক্রিকেটারদের আবাসন ও মাঠের পরিকাঠামো নিয়ে আপত্তি জানিয়েছিল বিসিসিআই। ক্রিকেটারদের জন্য পাঁচতারকা হোটেল এবং আলাদা কক্ষের ব্যবস্থা না থাকায় তৈরি হয়েছিল বিতর্ক। এবার সেই তালিকায় যুক্ত হলো কিটের মাপসংক্রান্ত সমস্যা।

জাপানের উদ্দেশে দল রওনা হওয়ার আগেই বাকি কিটের সমস্যার সমাধান হয় কি না, এখন সেটিই দেখার বিষয়।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি, অধিনায়ক লিটন
আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত এ দলের নেতৃত্বে রয়েছেন লিটন কুমার দাস।
ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি, অধিনায়ক লিটন
এক উইকেট তুলে নিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ
নতুন জীবন পেয়েও কাজে লাগাতে পারলেন না আফগানিস্তানের ওপেনার সেদিকউল্লাহ অটল। হাসান মাহমুদের বলে স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। তাতে ৩০ রানেই প্রথম উইকেট হারিয়েছে আফগানিস্তান।
এক উইকেট তুলে নিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ
গেইলকে ছাড়িয়ে সেঞ্চুরিতে নতুন ইতিহাস গড়লেন শাই হোপ
কিংবদন্তি ব্যাটার ক্রিস গেইলকে পেছনে ফেলে ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন শাই হোপ।
গেইলকে ছাড়িয়ে সেঞ্চুরিতে নতুন ইতিহাস গড়লেন শাই হোপ
আবুধাবি টেস্ট: সাড়ে তিনশ’র আগেই অলআউট বাংলাদেশ
আবুধাবি টেস্টের প্রথম দিনে দাপট দেখিয়েও বড় সংগ্রহ গড়তে পারল না বাংলাদেশ। দুই ওপেনারের দুর্দান্ত ব্যাটিংয়ে শক্ত অবস্থানে থাকা দলটি শেষদিকে দ্রুত উইকেট হারিয়ে পড়ে বিপাকে।
আবুধাবি টেস্ট: সাড়ে তিনশ’র আগেই অলআউট বাংলাদেশ
প্রথম দিন / আফগানদের দুর্দান্ত কামব্যাক, ট্রিপল সেঞ্চুরিতে বাংলাদেশের স্বস্তি
আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে প্রথমদিনের শুরুটা দুর্দান্ত ভালো করলেও শেষ বিকেলে খেই হারিয়েছে বাংলাদেশ দল। ২২১ রাতে ৩ উইকেট হারানোর পর শেষ ৯৬ রান তুলতে ৫ উইকেট হারিয়েছে টাইগাররা। এতে নিজেদের খেলায় ফিরিয়ে আফগানরা। প্রথম দিন শেষে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩১৭ রান। এতে তাইজুল ৪ রান ও ১১ রানে অপরাজিত রয়েছেন নাঈম হাসান। শুক্রবার (৯ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এটি নিজেদের টেস্ট ইতিহাসে নিরপেক্ষ ভেন্যুতে বাংলাদেশের প্রথম ম্যাচ।  যেখানে স্পিনার নাঈম হাসানের পাশাপাশি অভিজ্ঞ তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ এবং দুই পেসার হাসান মাহমুদ ও এবাদত হোসেনকে নিয়ে শান্ত’র দল একাদশ সাজিয়েছে।  শুরু থেকেই তানজিদের আত্মবিশ্বাসী ব্যাটিংয়ের সামনে তটস্থ ছিল আফগানিস্তানের বোলিং লাইনআপ। শুরুতে সাদমানের কিছু অনিয়ন্ত্রিত শট ছাড়া তাদের স্বস্তির বলতে কিছু ছিল না। তানজিদ আউট হলেও বাংলাদেশের জন্য স্বস্তির সেশন উপহার দিয়েছেন। দ্বিতীয় সেশনেও দুর্দান্ত ব্যাট করতে থাকেন বাংলাদেশের ব্যাটাররা। দ্বিতীয় উইকেট জুটিতে সাদমান ও মুমিনুল মিলে তোলেন ৬০ রান। ব্যক্তিগত ফিফটি পূরণের পর ৬৭ আউট হন সাদমান। ব্যাট হাতে ইতিবাচক ক্রিকেট খেলছিলেন মুমিনুল হক ও দলনেতা নামজুল হোসেন শান্ত। কিন্তু দুজনের কেউই ফিফটি পূরণ করতে পারেননি। ইয়ামিন আহমেদজাইয়ের বলে আউট হওয়ার আগে ৩৯ রান করেন মুমিনুল। আর কায়েস আহমেদের করা বলে রহমানুল্লাহর হাতে ক্যাচ তুলে দেন শান্ত। আউট হওয়ার আগে ২৯ রান করেন তিনি। এরপর দ্রুত সাজঘরে ফেরেন মুশফিকুর রহিমও। ৭ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি এই অভিজ্ঞ ব্যাটার। এরপর মিরাজকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন লিটন। মিরাজ ২৪ রানে বোল্ড আউট হলেও ৮৭ বলে ফিফটি তুলে নেন লিটন। ফিফটির পর মাত্র ৩ রান যোগ করতেই সাজঘরে ফেরেন তিনি।  আর লিটনের বিদায়ের পর মাত্র ২ রান করে হাসান মাহমুদ আউট হন। এতে ৮ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তবে শেষ দিকে তাইজুলের ৪ ও নাঈমের অপরাজিত ১১ রানে ভর করে ৩১৭ রান তুলে প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ দল। আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন মোহাম্মদ সালিম। এ ছাড়াও ইয়ামিন আহমাদজাই- ইসমাত আলম দুটি করে এবং ১ উইকেট শিকার করেন কাইস আহমেদ। আরটিভি/এসআর ‎  
আফগানদের দুর্দান্ত কামব্যাক, ট্রিপল সেঞ্চুরিতে বাংলাদেশের স্বস্তি
আরও পড়ুন
এশিয়ান গেমস শেষে দেশে ফিরল হকি দল
দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন সালাউদ্দিন
ব্রাজিল-ভারত ম্যাচসহ টিভিতে আজকের খেলা
এশিয়ান গেমসের ভারত–পাকিস্তান ফাইনালে থাকছেন না নাকভি