ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

পাকিস্তানের কাছে হেরে বাংলাদেশের ব্রোঞ্জ হাতছাড়া

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ এএম
ছবি: সংগৃহীত

এশিয়ান গেমসে নারী ক্রিকেটে ব্রোঞ্জ পদক ধরে রাখতে পারল না বাংলাদেশ। নাগোয়ার কারোগি স্পোর্টস পার্কে ব্রোঞ্জের লড়াইয়ে পাকিস্তানের কাছে ৩১ রানে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল। ফলে হাংজু এশিয়ান গেমসে পাকিস্তানকে হারিয়ে জেতা ব্রোঞ্জ এবার হাতছাড়া হলো বাংলাদেশের।

কারোগি স্পোর্টস পার্কে দর্শকদের জন্য কোনো গ্যালারি নেই। তারপরও জ্যোতিদের খেলা দেখতে মাঠে এসেছিলেন কয়েকজন বাংলাদেশি প্রবাসী। তবে পাকিস্তানের বিপক্ষে হতাশ হয়েই ফিরতে হয়েছে তাদের।

র‌্যাংকিংয়ে এগিয়ে থাকায় বৃষ্টিবিঘ্নিত ম্যাচে চীনকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। তবে শেষ চারে ভারতের কাছে ১১৪ রানে হেরে ব্রোঞ্জের লড়াইয়ে নামে টাইগ্রেসরা। পাকিস্তানের বিপক্ষেও দেখা গেল হতাশাজনক পারফরম্যান্স।

প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৪৫ রান করে পাকিস্তান। ফাতিমা সানার ঝড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ পায় তারা। ইনিংসের শুরুতেই তার ক্যাচ মিস করে বাংলাদেশ। সেই সুযোগ কাজে লাগিয়ে পাকিস্তানের ব্যাটার খেলেন কার্যকর ইনিংস।

১৪৬ রানের লক্ষ্য আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটে অসম্ভব কোনো সংগ্রহ নয়। এই ভেন্যুতেই এশিয়ান গেমসে নারী ক্রিকেটের ইতিহাসে প্রথম সেঞ্চুরি করেছিলেন ভারতের শেফালি ভার্মা। আবার মাত্র দুদিন আগে পাকিস্তানের বিপক্ষে ১৭০ রানের বেশি তাড়া করে জয় পেয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু বাংলাদেশের ব্যাটিংয়ে সেই আত্মবিশ্বাসের ছাপ দেখা যায়নি।

রান তাড়ায় মাত্র ২০ রানেই তিন উইকেট হারায় বাংলাদেশ। ভুল শট নির্বাচনে একের পর এক উইকেট হারাতে থাকে ব্যাটাররা। এরপর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও শারমিন আক্তার সুপ্তা দলকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন। তাদের জুটিতে আসে ৪৭ রান।

তবে ওভারপ্রতি রানের চাপ বাড়তে থাকায় দ্রুত রান তুলতে গিয়ে বড় শট খেলার চেষ্টা করেন জ্যোতি। শেষ পর্যন্ত ক্যাচ দিয়ে ফিরতে হয় বাংলাদেশ অধিনায়ককে। জ্যোতির বিদায়ের পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি চলে যায় পাকিস্তানের হাতে।

এক প্রান্তে সুপ্তা লড়াই চালিয়ে গেলেও অন্য প্রান্তে ব্যাটারদের আসা-যাওয়া অব্যাহত থাকে। পাকিস্তানি স্পিনার উম্মে হানি বাংলাদেশের ব্যাটিংয়ে বড় ধস নামান। ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে নেন ৩ উইকেট।

শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৪ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। ফলে ৩১ রানের জয় নিয়ে ব্রোঞ্জ পদক নিশ্চিত করে পাকিস্তান।

ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে দুই দলের ফিল্ডিংও। পাকিস্তানের ফাতিমা সানা ইনিংসের শুরুতেই ক্যাচ দিয়েছিলেন। সেই সুযোগ হাতছাড়া করায় পরে বড় ইনিংস খেলেন তিনি। বিপরীতে পাকিস্তানের ফিল্ডাররা বাংলাদেশের গুরুত্বপূর্ণ সময়ে দুটি দারুণ ক্যাচ নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে।

এশিয়ান গেমসে এবার ভারত ও পাকিস্তানের বিপক্ষে দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ নারী দল। দুই ম্যাচেই ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—তিন বিভাগেই প্রত্যাশিত পারফরম্যান্স দেখা যায়নি। বিশেষ করে ব্রোঞ্জ পদকের ম্যাচে বাংলাদেশের ব্যাটিং অ্যাপ্রোচ ছিল রক্ষণাত্মক ও ভুলে ভরা। ফলে এশিয়ান গেমসে আরেকটি পদকের সুযোগ হাতছাড়া করেই ফিরতে হচ্ছে জ্যোতিদের।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাথায় আঘাত পেয়ে হাসপাতালে কনওয়ে, প্রথম ওয়ানডেতে অনিশ্চিত
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগেই একের পর এক দুঃসংবাদ পাচ্ছে নিউজিল্যান্ড। চোটের কারণে আগেই দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার মার্ক চ্যাপম্যান ও রাচিন রবীন্দ্রকে হারিয়েছে কিউইরা।
মাথায় আঘাত পেয়ে হাসপাতালে কনওয়ে, প্রথম ওয়ানডেতে অনিশ্চিত
বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা
রবি বোলার হান্টে সেরা ২১ প্রতিভা, বিশেষ সম্মাননা পেল দুই খুদে স্পিনার
দীর্ঘ আট বছর পর আবারও দেশজুড়ে আয়োজিত ‘রবি বোলার হান্ট’-এর সফল সমাপ্তি হয়েছে। ২৫ হাজারের বেশি প্রতিযোগীকে পেছনে ফেলে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন ২১ জন উদীয়মান বোলার।
রবি বোলার হান্টে সেরা ২১ প্রতিভা, বিশেষ সম্মাননা পেল দুই খুদে স্পিনার
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গ্লেন ম্যাক্সওয়েল
অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। এর মধ্য দিয়ে শেষ হলো তার ১৪ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার।
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গ্লেন ম্যাক্সওয়েল
এনএইচটিকে হারিয়ে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজ লিগে চ্যাম্পিয়ন রাইয়ান স্পোর্টস
রোমাঞ্চকর ফাইনালে এনএইচটি স্পোর্টসকে ২৬ রানে হারিয়ে ‘চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজ টি-টোয়েন্টি ক্রিকেট লিগ ২০২৬’-এর শিরোপা জিতেছে রাইয়ান স্পোর্টস।  শনিবার (৩১ অক্টোবর) চট্টগ্রামের সিরাজ ফোর এইচ স্পোর্টস কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের ফাইনাল ও সমাপনী পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় রাইয়ান স্পোর্টস। দলের অধিনায়ক ও ওপেনার মো. রনি ২১ বলে ৩৬ রান করে ভালো সূচনা এনে দেন। এরপর তানজীর মিজবাহুল হক ও তালহা জুবায়েরের ব্যাটিংয়ে বড় সংগ্রহ পায় দলটি।  তানজীর ৩৪ বলে ৮টি ছক্কা ও ৫টি চারের সাহায্যে ৮২ রান করেন। তালহা ৩৭ বলে করেন ৬৪ রান। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২২৫ রান সংগ্রহ করে রাইয়ান স্পোর্টস। এনএইচটি স্পোর্টসের জায়েদ উল্লাহ ৩০ রানে ৩টি এবং সাইজিবুল আলম ৩৯ রানে ২টি উইকেট নেন। জবাবে ২২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে চাপে পড়ে এনএইচটি স্পোর্টস। তবে সজিবুল আলমের ঝোড়ো ব্যাটিংয়ে ম্যাচে ফেরার চেষ্টা করে দলটি। ৩৬ বলে ৯টি ছক্কা ও ৩টি চারের সাহায্যে ৭৬ রান করেন সজিবুল। মিনহাজ সৌরভ ১৮ বলে ৩৬ এবং অধিনায়ক সাখাওয়াত সাইমন ২৬ রান যোগ করেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯৯ রানে থামে এনএইচটি স্পোর্টসের ইনিংস। রাইয়ান স্পোর্টসের হয়ে তানভির ইসলাম ২৯ রানে ৩টি, শহীদুল ইসলাম ১৯ রানে ২টি এবং শাহাদাত হোসেন ৬০ রানে ২টি উইকেট নেন। ফলে ২৬ রানের জয় নিয়ে চ্যাম্পিয়ন হয় রাইয়ান স্পোর্টস। ফাইনাল শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সিরাজউদ্দিন মো. আলমগীরসহ ক্রীড়া ও ব্যবসায়িক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা বিজয়ী ও কৃতী খেলোয়াড়দের হাতে পুরস্কার ও স্মারক ক্রেস্ট তুলে দেন।বাংলাদেশ সংবাদ ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন রাইয়ান স্পোর্টসের তানজীর মিজবাহুল হক। ৩৪ বলে ৮২ রানের ইনিংসের জন্য তিনি পান ৩ হাজার টাকা ও স্মারক ক্রেস্ট। ফাইনালের গেম চেঞ্জার অব দ্য ম্যাচ হন একই দলের তালহা জুবায়ের। টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান নির্বাচিত হন তালহা জুবায়ের। পুরো আসরে তাঁর সংগ্রহ ১৮০ রান। এ স্বীকৃতির জন্য তিনি পেয়েছেন ৭ হাজার টাকা, স্মারক ক্রেস্ট ও অরেঞ্জ ক্যাপ। ১২ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা বোলার হয়েছেন রাইয়ান স্পোর্টসের শহীদুল ইসলাম। তিনিও পেয়েছেন ৭ হাজার টাকা, স্মারক ক্রেস্ট ও পার্পল ক্যাপ। অন্যদিকে, ১৩৫ রান ও ৬ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন এনএইচটি স্পোর্টসের সজিবুল আলম। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন ১৫ হাজার টাকা ও স্মারক ক্রেস্ট। অনুষ্ঠানে চ্যাম্পিয়ন রাইয়ান স্পোর্টস ও রানার্সআপ এনএইচটি স্পোর্টসের খেলোয়াড়দের পাশাপাশি ম্যাচ অফিসিয়ালদের হাতে ট্রফি ও মেডেল তুলে দেওয়া হয়। এ ছাড়া টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ফোর এইচ গ্রুপের পক্ষে এনাম আহমেদ এবং কো-স্পন্সর রিলায়েন্স স্মার্ট ট্রান্সপোর্ট সলিউশনস, সিকো এরিনা, এনএইচটি হোল্ডিংস, চৌধুরী গ্রুপ, স্পোর্টস বাস্কেট, রিজিক ফ্যাশন ও রূপসী বাংলাসহ অংশগ্রহণকারী দলগুলোকে সম্মাননা স্মারক দেওয়া হয়। আয়োজক প্রতিষ্ঠান স্পোর্টিফাই ইভেন্টসের স্বত্বাধিকারী ফজলে দায়িয়ান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। টুর্নামেন্ট সফলভাবে আয়োজনের সঙ্গে যুক্ত সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। আরটিভি/এসআর
এনএইচটিকে হারিয়ে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজ লিগে চ্যাম্পিয়ন রাইয়ান স্পোর্টস
আরও পড়ুন
চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ
বাণিজ্য ও বহুপক্ষীয় সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাজ্যের অঙ্গীকার
মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সরকারের অবস্থান জানালেন শামা ওবায়েদ
বুটেক্সের আন্ত:বিভাগীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিএমডিএম