
চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা গেছেন চট্টগ্রাম বিভাগ অনূর্ধ্ব-১৮ দলের প্রতিশ্রুতিশীল ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়।
শনিবার (২৪ অক্টোবর) অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার সময় তার মৃত্যু হয়।
হৃদয় অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া (এএমএল) নামের রক্তের ক্যানসারে আক্রান্ত ছিলেন। তার চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গত ২ জুলাই বিসিবির কার্যালয়ে হৃদয়ের বাবার হাতে চিকিৎসার জন্য ৫ লাখ টাকার চেক তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
এ সময় বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু ও প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।
তরুণ এই ক্রিকেটারের মৃত্যুতে তার পরিবার, স্বজন ও ক্রিকেটসংশ্লিষ্টদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
আরটিভি/এসআর


