ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

আমি ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি: রোনালদো

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ মে ২০২৬, ১২:০৮ পিএম
ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত

বয়স ৪১ হলেও এখনও ফুটবল মাঠে তরুণদের মতো দাঁপিয়ে বেড়াচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সেই সঙ্গে ১ হাজার গোলের মাইলফলক থেকে আর ৩০ গোল দূরে এই ফুটবল বিশ্বের অন্যতম মহাতারকা। তবে বিশ্বকাপের ১ মাস আগে রোনালদো জানিয়েছেন তিনি ক্যারিয়ারের শেষ পর্যায়ে দাঁড়িয়ে আছেন তিনি।

সম্প্রতি আল-আহলির বিপক্ষে ২-০ ব্যবধানের জয়ের ম্যাচে নিজের ক্যারিয়ারের ৯৭০তম গোলটি পূর্ণ করেছেন রোনালদো। ম্যাচ পরবর্তী এক সাক্ষাৎকারে নিজের অবসরের কথা জানিয়েছেন তিনি।

রোনালদো বলেন, আমি কেবল বর্তমান প্রজন্মের জন্যই খেলি না, বরং আগের এবং সামনের প্রজন্মের জন্যও খেলে যাচ্ছি। আমি প্রতিটি দিন, প্রতিটি ম্যাচ এবং প্রতিটি বছর উপভোগ করছি। যদিও আমি জানি আমি আমার ক্যারিয়ারের শেষের খুব কাছে চলে এসেছি। আর এটাই বাস্তবতা।’

আরও পড়ুন

২০২৩ সালে সৌদি প্রো লিগে যোগ দেওয়ার পর এখনো কোনো লিগ শিরোপা জেতা হয়নি রোনালদোর। তবে এবার সেই আক্ষেপ ঘুচতে পারে। বর্তমানে টেবিলের শীর্ষে থাকা আল-নাসর তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী আল-হিলালের চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে রয়েছে। ক্যারিয়ারের এই সায়াহ্নে এসে একটি লিগ শিরোপা জয়ই এখন তার মূল লক্ষ্য।

রোনালদো বলেন, আমার ক্যারিয়ার দুর্দান্ত ছিল এবং আমি সেটা সেভাবেই রাখতে চাই। আমি এখনো খেলা উপভোগ করছি, গোল করছি... তবে সবকিছুর উপরে জয় পাওয়াটা জরুরি। আমরা সত্যিই এই লিগটি জিততে চাই।

সৌদি লিগের শিরোপা জেতার পাশাপাশি ফুটবল প্রেমীদের মনে বড় প্রশ্ন— আগামী ২০২৬ বিশ্বকাপেই কি তবে দেখা যাবে রোনালদোর শেষ জাদু? ক্যারিয়ারের গোধূলি লগ্নে এসে বিশ্বকাপকেই নিজের বিদায়ী মঞ্চ হিসেবে বেছে নিতে পারেন এই পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা।

আরটিভি/এসআর


আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চ্যাম্পিয়নস লিগ / এমবাপ্পের রেকর্ড ভেঙে ইয়ামালের ইতিহাস
চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে অ্যাস্টোন ভিলাকে বড় ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। আর এই ম্যাচের শুরুতেই গোল করে এমবাপ্পের রেকর্ড ভেঙে দিয়েছেন লামিন ইয়ামাল। মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাতে ন্যু ক্যাম্পে সপ্তম মিনিটে গোল করে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা কিশোর হয়েছেন তিনি। সেই সঙ্গে পেছনে ফেলেছেন কিলিয়ান এমবাপ্পে। ২০১৭ সালে মোনাকোর জার্সিতে এই রেকর্ডটি গড়েছিলেন ফরাসি ফরোয়ার্ড। ১৩ গোল করে এতদিন রেকর্ডটি নিজের করে রেখেছিলেন তিনি। টুর্নামেন্টে এখন পর্যন্ত এমবাপ্পে ৭২ গোল করেছেন।  তবে ১৯ বছর বয়সী ইয়ামাল চ্যাম্পিয়নস লিগে ১৪তম গোল করেছেন। ইয়ামালের ১৪ গোল হয়েছে মাত্র ৩৭ ম্যাচে। এই সময়ে তিনি চ্যাম্পিয়নস লিগে আরও কয়েকটি রেকর্ড গড়েছেন।  চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে অভিষেক হয়েছিল তার। পোর্তোর বিপক্ষে পূর্ণ ইউরোপিয়ান অভিষেক হয়েছিল তার মাত্র ১৬ বছর ৮৩ দিন বয়সে। চ্যাম্পিয়নস লিগ ম্যাচে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে গোল ও অ্যাসিস্টের রেকর্ডও এই স্পেন তারকার। সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে সেমিফাইনালে করেছেন গোল। তাছাড়া ১৮তম (৫) ও ১৯তম (১১) জন্মদিনের আগে সবচেয়ে বেশি গোল করা খেলোয়াড়ও তিনি। তবে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের মর্যাদা হারিয়েছেন তিনি। এই বছরের শুরুতে ম্যাক্স ডাউম্যান তার সেই রেকর্ড ভেঙে দেন।  ব্যালন ডি’অরের দৌড়ে হ্যারি কেইন ও এমবাপ্পের পর তৃতীয় হয়ে শেষ করা ইয়ামাল নতুন মৌসুম দারুণভাবে শুরু করেছেন। সব প্রতিযোগিতায় ১৫ ম্যাচ খেলে ১৩ গোল ও ১১ অ্যাসিস্ট তার। আরটিভি/এসআর
এমবাপ্পের রেকর্ড ভেঙে ইয়ামালের ইতিহাস
রাফিনিয়ার জোড়া গোলে বড় জয় বার্সেলোনার
চ্যাম্পিয়নস লিগের তৃতীয় রাউন্ডে পিএসজির কাছে হেরে মনোবলে বড় ধাক্কাই লেগেছিল বার্সেলোনার। তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে কাতালানরা। ঘরের মাঠে অ্যাস্টোন ভিলা রীতিমতো বিধ্বস্ত করেছে স্বাগতিকরা।  মঙ্গলবার (৪ নভেম্বর) ন্যু ক্যাম্পে অ্যাস্টন ভিলাকে ৩-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। শুরুতেই লামিনে ইয়ামালের গোলের পর দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন ইউরোপের সবচেয়ে সফল গোলদাতা রাফিনিয়া।  এদিন সপ্তম মিনিটে নিজেদের ভুলে গোল খায় সফরকারীরা। গোল কিক থেকে মারাত্মক ভুলে জোয়াও গোমেস সরাসরি ইয়ামালকে পাস দেন, ১২ গজ দূর থেকে তিনি কোনাকুনি শটে গোল করেন। ভিলা কয়েক মিনিটের মধ্যে সমতা ফেরানোর কাছে ছিল। দুটি কর্নার থেকে বার্সার এলেমেলো রক্ষণভাগের সুযোগ নিয়ে গোল করতে পারতো তারা। প্রথমে ম্যাটি ক্যাশের দূরের পোস্ট থেকে নেওয়া শট ডিফ্লেক্টেড হয়ে মাঠের বাইরে যায়।  পরেরটিতে গোমেস ভেবেছিলেন, তিনি হয়তো তার ভুলের প্রায়শ্চিত্ত করে ফেলেছেন। কিন্তু শেষ মুহূর্তে জোয়াও কানসেলো দারুণভাবে ব্লক করেন তার শট। ভিলা আত্মবিশ্বাস ফিরে পায় এবং বার্সার অর্ধে আক্রমণ করে।  ১৯তম মিনিটে সমতা ফেরানোর কাছে ছিল। নিকোলাস জ্যাকসন ডানপ্রান্ত দিয়ে এগিয়ে বল বাড়ান। জোহান মানজাম্বি গোলবারের পাশ দিয়ে বল মারেন। জ্যাকসনকে আবারও হতাশ হতে হয়। তাকে শুধু জোয়ান গার্সিয়াকে পরাস্ত করলেই হতো।  কিন্তু বার্সা কিপার এগিয়ে এসে পা দিয়ে ট্যাকল করে বল বিপদমুক্ত করেন। মানজাম্বি বক্সে ঢুকলে আবারও ভিলা হুমকি তৈরি করে, কিন্তু গার্সিয়া তা রুখে দেন। এত এত সুযোগ নষ্টের খেসারত দিতে হয়েছে অতিথি দলকে।  ৫২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বার্সা। ফারমিন লোপেজ বক্সের প্রান্তে রাফিনিয়াকে বল দেন এবং তার শট পাউ তোরেসের গোড়ালিতে লেগে দিক পাল্টে গোলপোস্টের কোণা দিয়ে জালে জড়ায়। ১২ মিনিট পর আসে তৃতীয় গোল। কানসেলো জন ম্যাকগিনকে কাটিয়ে রাফিনিয়াকে বল দেন, ছয় গজ দূর থেকে গোল করতে কোনো ভুল করেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। চলতি মৌসুমে ১৩ ম্যাচে ১৯ গোল হলো তার। লিওন গোরেৎকার একটি চমৎকার হেড গোলপোস্টে লাগলে ভিলার স্কোরশিটে নাম লেখা হয়নি। তারপর বোবাকার কামারাকে ভুল পাস দিয়ে বিপদে পড়েন ভিলা গোলরক্ষক জিওন সুজুকি। ফিরতি শটে ফারমিনকে রুখে দেন তিনি।  চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে সর্বোচ্চ কিশোর গোলদাতা হওয়া ইয়ামাল পরে দুটি শট নিলেও গোলবারের পাশ দিয়ে মারেন। চার ম্যাচে ভিলার সমান ৯ পয়েন্ট নিয়ে আপাতত টেবিলের দ্বিতীয় স্থানে বার্সা। শীর্ষ দল পিএসজির (১২) চেয়ে তিন পয়েন্ট পেছনে তারা। আরটিভি/এসআর
রাফিনিয়ার জোড়া গোলে বড় জয় বার্সেলোনার
রিয়াল মাদ্রিদের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
চ্যাম্পিয়নস লিগে আজ আলাদা ম্যাচে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ, আর্সেনাল ও ম্যানসিটি। এ ছাড়াও বুধবার (৪ নভেম্বর) টিভিতে বেশকয়েকটি ম্যাচ রয়েছে। ক্রিকেট নিউজিল্যান্ড-ভারত  প্রথম ওয়ানডে সরাসরি সকাল ৮টা  সনি টেন ১ ফুটবল ইউরোপীয় চ্যাম্পিয়নস লিগ ফেনারবাচে-লিভারপুল  সরাসরি রাত ১১টা ৪৫ মি., সনি লিভ এইকে এথেন্স-রিয়াল মাদ্রিদ  সরাসরি রাত ১১টা ৪৫ মি., সনি লিভ বরুশিয়া ডর্টমুন্ড-রিয়াল বেতিস  সরাসরি রাত ২টা, সনি লিভ আরবি লেইপজিগ-ম্যানচেস্টার সিটি  সরাসরি রাত ২টা, সনি লিভ স্লাভিয়া প্রাহা-আর্সেনাল  সরাসরি রাত ২টা, সনি লিভ  এফসি পোর্তো-নাপোলি  সরাসরি রাত ২টা, সনি লিভ লেন্স-কোমো  সরাসরি রাত ২টা, সনি লিভ পিএসভি-ক্লাব ব্রোজ  সরাসরি রাত ২টা, সনি লিভ ভাইকিং-সাবাহ এফকে  সরাসরি রাত ২টা, সনি লিভ আরটিভি/এসআর
রিয়াল মাদ্রিদের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
ফারিহার স্বপ্নপূরণে পাশে দাঁড়ালো মহিলা ক্রীড়া সংস্থা
দারিদ্র্য আর নানা প্রতিকূলতা পেরিয়ে ফুটবলে নিজের প্রতিভার জানান দিয়েছে ছোট্ট জান্নাতুল ফেরদৌস ফারিহা। ‘নতুন কুঁড়ি প্রতিযোগিতা ২০২৬’-এ হয়েছে সেরা ফুটবলার। এবার তার ফুটবলার হয়ে ওঠার স্বপ্ন পূরণে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা।  ফারিহার বিকাশে এক বছরের জন্য প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেবে সংস্থাটি। শুধু তা-ই নয়, ফুটবল সরঞ্জাম, জার্সি, বুট ও ট্র্যাকস্যুটের পাশাপাশি তার উন্নত চিকিৎসার সব ব্যয়ও বহন করার ঘোষণা দিয়েছে তারা। বিশ্বকাপ দলকে সংবর্ধনা, খেলোয়াড়-কোচদের এক লাখ টাকার পুরস্কারবিশ্বকাপ দলকে সংবর্ধনা, খেলোয়াড়-কোচদের এক লাখ টাকার পুরস্কার বাকপ্রতিবন্ধী বাবার ও দিনমজুর মায়ের সন্তান ফারিহা।  সীমিত সামর্থ্য আর নানা বাধার মধ্যেও ফুটবলের প্রতি ভালোবাসা ও প্রতিভার স্বাক্ষর রেখেছে সে। তার এই প্রতিভা যেন আর্থিক সংকটের কারণে থেমে না যায়, ফুটবল চালিয়ে যাওয়ার সুযোগ যেন নিশ্চিত হয়-সেই লক্ষ্যেই পাশে দাঁড়িয়েছে মহিলা ক্রীড়া সংস্থা। মঙ্গলবার ধানমন্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে আয়োজিত সংবাদ সম্মেলনে ফারিহার জন্য এই সহায়তার ঘোষণা দেন সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। এ সময় সাধারণ সম্পাদক শারমিন আক্তার রত্নাসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। মহিলা ক্রীড়া সংস্থার এমন উদ্যোগে উচ্ছ্বসিত ফারিহা। আর্থিক সহায়তার পাশাপাশি প্রয়োজনীয় ক্রীড়া সরঞ্জাম পাওয়ার আশ্বাস তার ফুটবলে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাচ্ছে। ভবিষ্যতে নিজের পারফরম্যান্স দিয়ে দেশের জন্য সুনাম বয়ে আনতে চায় এই ক্ষুদে ফুটবলার। সংস্থাটির প্রত্যাশা, প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা ও পরিচর্যা পেলে একদিন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ফারিহা। আরটিভি/এসআর  
ফারিহার স্বপ্নপূরণে পাশে দাঁড়ালো মহিলা ক্রীড়া সংস্থা
রাতে এমবাপ্পের রেকর্ড ভাঙার বিশাল সুযোগ, কাজে লাগাতে পারবেন কী ইয়ামাল
চ্যাম্পিয়নস লিগের সবশেষ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির বিপক্ষে বাজেভাবে হেরেছিল বার্সেলোনা। এবার গুরুত্বপূর্ণ ম্যাচে অ্যাস্টোন ভিলার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে কাতালানরা। আর এই ম্যাচে গোল করে এমবাপ্পের রেকর্ড ভাঙার সুযোগ পাচ্ছে লামিন ইয়ামাল। বয়স ২০ বছর পূর্ণ হওয়ার আগে চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোলের তালিকায় চূড়ায় পৌঁছানোর সুযোগ এখন তাঁর সামনে। বর্তমানে ১৩টি গোল নিয়ে ফরাসি তারকা কিলিয়ান এমবাপের সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন তিনি।  মঙ্গলবার (৩ নভেম্বর) ক্যাম্প ন্যুতে বাংলাদেশ সময় রাত ২টায় অনুষ্ঠিতব্য ম্যাচে একটি গোল করতে পারলেই এমবাপ্পেকে ছাড়িয়ে ২০ বছরের কম বয়সী ফুটবলারদের মধ্যে এককভাবে চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা হয়ে উঠবেন ইয়ামাল। কয়েক দিন আগেই এই দুই মহাতারকা মুখোমুখি লড়াইয়ে ছিলেন ব্যালন ডি’অরের জন্য। শেষ পর্যন্ত ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইনের হাতে ব্যালন ডি’অর উঠলেও নতুন এই রেকর্ড ঘিরে আবারও আলোচনায় ইয়ামাল ও এমবাপ্পে। গত সপ্তাহে পিএসজির বিপক্ষে গোল করে ফরাসি তারকার ১৩ গোলের রেকর্ডে ভাগ বসিয়েছিলেন ইয়ামাল। আজ রাতে অ্যাস্টন ভিলার বিপক্ষে গোল পেলেই তিনি এমবাপ্পেকে টপকে যাবেন।  অবশ্য রেকর্ডটি এককভাবে নিজের করে নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়োর কোনো চাপ নেই এই উইঙ্গারের ওপর; কারণ আগামী বছরের ১৭ জুলাই তার বয়স ২০ স্পর্শ করবে। অর্থাৎ চলতি পুরো মৌসুমজুড়েই এই রেকর্ডকে আরও উঁচুতে নিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন তিনি। অনূর্ধ্ব-২০ বয়সে চ্যাম্পিয়ন্স লিগে গোলের এই পরিসংখ্যানটি আরও চমকপ্রদ হয়ে ওঠে পেছনের নামের তালিকা দেখলে। ইয়ামাল ও এমবাপ্পের ঠিক পরেই ১০টি গোল নিয়ে অবস্থান করছেন নরওয়েজীয় তারকা আর্লিং হলান্ড। এ ছাড়া এই বয়সে ৬টি করে গোল করার কীর্তি ছিল জুড বেলিংহাম, প্যাট্রিক ক্লাইভার্ট, করিম বেনজেমা ও রাউল গঞ্জালেসের মতো তারকাদের। অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচের আগে দারুণ ছন্দে ও আত্মবিশ্বাসে টগবগ করছেন ইয়ামাল। গত শনিবার লা লিগায় আলাভেসকে ৬-১ গোলে উড়িয়ে দেওয়ার ম্যাচে জোড়া গোল করার পাশাপাশি ফার্মিন লোপেসকে দিয়ে এক গোল করিয়েছিলেন তিনি।  চলতি মৌসুমে প্রতিযোগিতামূলক ফুটবলে মাত্র তিন মাসের ব্যবধানেই এটি ছিল এক ম্যাচে ইয়ামালের তিনটি করে গোলে সরাসরি অবদান রাখার পঞ্চম ঘটনা। সব মিলিয়ে এই মৌসুমে ইতিমধ্যেই ১২টি গোল ও ১১টি অ্যাসিস্ট সম্পন্ন করে ফেলেছেন বার্সেলোনার এই তরুণ সেনসেশন। ইতিমধ্যেই চ্যাম্পিয়নস লিগে ১৮ ও ১৯ বছর পূর্ণ হওয়ার আগে সবচেয়ে বেশি গোলের রেকর্ড ইয়ামালের দখলে। আজ রাতে ভিলা পার্কে কেবল অপেক্ষা—এমবাপ্পেকে পেছনে ফেলে অনূর্ধ্ব-২০ গোলের সর্বকালের রেকর্ডটিও এককভাবে নিজের নামে লিখে নেওয়ার। আরটিভি/এসআর  
রাতে এমবাপ্পের রেকর্ড ভাঙার বিশাল সুযোগ, কাজে লাগাতে পারবেন কী ইয়ামাল
আরও পড়ুন
পর্তুগাল অ-১৭ দলে ডাক পেলেন রোনালদোর ছেলে
সাত-আট বছর আগেই রোনালদো ফুরিয়ে গেছেন: টেন হ্যাগ
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
যে তালিকায় মেসি-রোনালদোকে পেছনে ফেললেন গিল