ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

আমরা বাংলাদেশকে খুব ভালোবাসি: কাভান সুলিভান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ পিএম
কাভান সুলিভান। ছবি: সংগৃহীত

ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে মেজর লিগ সকারে টানা চার ম্যাচে গোল ও অ্যাসিস্টের অনন্য রেকর্ড গড়ে বিশ্ব ফুটবলে নতুন আলোড়ন সৃষ্টি করেছেন ১৬ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত বিস্ময় বালক কাভান সুলিভান।

আন্তর্জাতিক ফুটবল মহলে যখন তার পারফরম্যান্স নিয়ে আলোচনা হচ্ছে, ঠিক তখনই নতুন করে সামনে এলো বাংলাদেশের সঙ্গে তার পরিবারের গভীর সম্পর্কের বিষয়টি।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বাংলাদেশি সমর্থকদের কাছ থেকে পাওয়া অবিরাম ভালোবাসা ও সমর্থনের প্রসঙ্গে আসে। তা নিয়ে খোলামেলা কথা বলেছেন পারিবারিক সূত্রে বাংলাদেশি সংযোগ থাকা এই উঠতি তারকা।

অনলাইনে ও গ্যালারিতে বাংলাদেশি ভক্তদের ভালোবাসার প্রসঙ্গে জানতে চাওয়া হলে কাভান বলেন, ভালোবাসাটা কেবল ইদানীং পাচ্ছি তা নয়, বেশ কিছুদিন ধরেই এটা পেয়ে আসছি। আগেও যেমনটি বলেছি—পরিবার হিসেবে আমরা বাংলাদেশকে খুব ভালোবাসি। ওখানকার মানুষদের ভালোবাসা আমরা সব সময় কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি।

কাভান সুলিভানের দুই যমজ ভাই রোনান সুলিভান ও ডেকল্যান সুলিভান বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় দলের হয়ে খেলে বয়সভিত্তিক সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করেন। ভারতের বিপক্ষে ফাইনালের টাইব্রেকারে রোনানের পানেনকা পেনাল্টি গোল এবং দুই ভাইয়ের নৈপুণ্যে ভর করেই বাংলাদেশ সেই ঐতিহাসিক ট্রফি ঘরে তোলে।

ভাইদের সেই স্মরণীয় সাফল্য ও আবারও বাংলাদেশে খেলতে যাওয়া নিয়ে কাভান বলেন, আমার ভাইয়েরা যখন ওখানে যায়, ব্যাপারটা খুব দারুণ লাগে। আশা করি তারা আবারও সেখানে ফিরে যেতে পারবে, কয়েকটি ম্যাচ খেলবে এবং আরও একটি টুর্নামেন্ট জিতবে।

বাংলাদেশকে শিরোপা জেতানো দুই ভাইয়ের পথচলা নিয়ে উচ্ছ্বসিত কাভান যোগ করেন, ওরা যা কিছু করছে, তা নিয়ে আমরা সত্যিই খুব গর্বিত।

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের প্রতি শুভকামনা জানিয়ে তিনি বলেন, আমি জানি যে বাংলাদেশের অনূর্ধ্ব-২০ দল এখন একটি টুর্নামেন্ট খেলছে। তাদের জন্য অনেক শুভকামনা রইল।

চলমান বয়সভিত্তিক আসরে অবশ্য কাভানের দুই ভাই ব্যক্তিগত কারণে অংশ নিতে পারেননি। জানা গেছে বিশ্ববিদ্যালয় থেকে ছুটি পাননি তারা।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আর্জেন্টিনার গোলপোস্টে মার্তিনেজের নতুন ইতিহাস
কোস্টারিকার বিপক্ষে ৭-০ গোলের বিশাল জয়ে আর্জেন্টিনার আক্রমণভাগের পাশাপাশি আলোচনায় গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। ম্যাচে একটি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে ক্লিন শিট এনে দিয়েছেন তিনি।
আর্জেন্টিনার গোলপোস্টে মার্তিনেজের নতুন ইতিহাস
বাবা হলেন এনদ্রিক, ছেলের নাম রাখলেন কেনদ্রিক
প্রথমবারের মতো বাবা হলেন ব্রাজিলিয়ান ফুটবলার এনদ্রিক। স্ত্রী গ্যাব্রিয়েলি মিরান্ডার কোলজুড়ে এসেছে ফুটফুটে এক পুত্রসন্তান। ছেলের নাম রাখা হয়েছে ‘কেনদ্রিক’। বাবার নামের সঙ্গে মিল রেখেই রাখা হয়েছে ব্যতিক্রমী এই নাম।
বাবা হলেন এনদ্রিক, ছেলের নাম রাখলেন কেনদ্রিক
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে আইনি নোটিশ পাঠালেন মেসি!
আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এবং সংস্থাটির সভাপতি ক্লাউদিও ‘চিকি’ তাপিয়াকে আইনি নোটিশ পাঠিয়েছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে আইনি নোটিশ পাঠালেন মেসি!
কোস্টারিকাকে ৭-০ গোলে হারাল আর্জেন্টিনা
বছরের শেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির শিষ্যরা কোস্টারিকাকে ৭–০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচে জোড়া গোলের কৃতিত্ব দেখিয়েছেন নিকো পাজ, হুলিয়ান আলভারেজ ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। এছাড়া আর্জেন্টিনার হয়ে একটি গোল করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।
কোস্টারিকাকে ৭-০ গোলে হারাল আর্জেন্টিনা
পাকিস্তানকে হারিয়ে আবারও সাফের চ্যাম্পিয়ন ভারত
ম্যাচের তখন ৮৮ মিনিট। ঠিক এই সময়েই দৃশ্যপট বদলে দিলেন সন্দীপ মান্ডি। তার দুর্দান্ত হেড ম্যাচের ভাগ্য গড়ে দেয়। প্রথমার্ধে পিছিয়ে পড়েও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখল ভারত। 
পাকিস্তানকে হারিয়ে আবারও সাফের চ্যাম্পিয়ন ভারত
আরও পড়ুন
সাফ মাতাতে বাংলাদেশে আসছেন রোনান সুলিভান
জাতীয় দলের হয়ে এক ম্যাচে ১১ জনের অভিষেক, ইতিহাস গড়লেন সুলিভান
যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভুত কাভান সুলিভান
একের পর এক ইতিহাস গড়ে চলেছেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান