ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা মেসির মায়ের

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ পিএম
বাবা-মায়ের সঙ্গে লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

বাবার মৃত্যুর পর আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিয়েছেন লিওনেল মেসি। আর ছেলের এমন সিদ্ধান্ত জাতীয় দল থেকে অবসরের ঘোষণার পর আবেগপ্রবণ হয়ে পড়েছেন তার মা সেলিয়া মারিয়া কুচ্চিত্তিনি।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম আমেরিকা টিভিকে দেওয়া এক আবেগঘন সাক্ষাৎকারে তিনি বলেন, আমি চিঠি দেখছি আর এখনও কাঁদছি। যদিও আমরা আগে থেকেই জানতাম, পুরো পরিবারই খুব দুঃখিত। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সে যেন সুখী থাকে।

এর মাধ্যমে মেসির মা তার আনুষ্ঠানিক ঘোষণার পর পরিবারের বিষণ্নতার চিত্র তুলে ধরেন। একই সঙ্গে তিনি জানান, আগে থেকে বিষয়টি জানলেও সেই মুহূর্তটির কঠিন বাস্তবতাকে সহজ করতে পারেনি।

কথা বলার একপর্যায়ে মেসির মা তার স্বামী হোর্হে মেসিকে ঘিরে একটি আবেগঘন বিষয়ও প্রকাশ করেন। তিনি স্মরণ করেন, দীর্ঘদিন ধরে মেসির বাবা সেই মুহূর্তটি নিয়ে উদ্বিগ্ন ছিলেন—যেদিন তার ছেলে শেষবারের মতো বুটজোড়া তুলে রাখবে।

কুচ্চিত্তিনি স্মৃতিচারণ করে বলেন, বাবা সবসময় বলতেন, ‘আমি আর না খেললে কী করব?’ আর সবকিছু একসঙ্গে ঘটে গেল, অবিশ্বাস্য।

এই আবেগের মূল কারণ ছিল লিওনেল মেসির নিজের প্রকাশ করা সেই হৃদয়স্পর্শী চিঠি, যার মাধ্যমে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে তার পথচলার সমাপ্তি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।

নিজের বার্তায় এই তারকা জানান, সিদ্ধান্তটি তাকে গভীরভাবে কষ্ট দিলেও তিনি অনুভব করেছেন যে এখন সময় এসেছে সরে দাঁড়ানোর।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড!
ফুটবল মাঠে লাল কার্ড দেখার ঘটনা নতুন নয়। তবে এক ম্যাচে ৫১ জনকে লাল কার্ড দেখানোর ঘটনা সত্যিই অবিশ্বাস্য।
এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড!
রিয়াল মাদ্রিদের পরিচালক হচ্ছেন রাফায়েল নাদাল
টেনিস কোর্টের কিংবদন্তি এবার দায়িত্ব নিতে যাচ্ছেন ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদে। ২২টি গ্র্যান্ড স্ল্যামজয়ী স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদালকে ক্লাবটির বোর্ড পরিচালক হিসেবে নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছে রিয়াল মাদ্রিদ।
রিয়াল মাদ্রিদের পরিচালক হচ্ছেন রাফায়েল নাদাল
নিলামে উঠছে মেসিদের বিশ্বকাপ জয়ের সেই ট্রফি!
কাতার বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার খেলোয়াড়দের উদযাপনে ব্যবহৃত সেই ট্রফি এবার উঠছে নিলামে। আগামী ৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনাভিত্তিক নিলাম প্রতিষ্ঠান রিচমন্ড অকশান্সের আয়োজনে ট্রফিটি নিলামে তোলা হবে।
নিলামে উঠছে মেসিদের বিশ্বকাপ জয়ের সেই ট্রফি!
কাল শুরু সাফ চ্যাম্পিয়নশিপ, মোবাইলে খেলা দেখবেন যেভাবে
অপেক্ষার অবসান হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার ফুটবলপ্রেমীদের। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকায় শুরু হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপের নতুন আসর।
কাল শুরু সাফ চ্যাম্পিয়নশিপ, মোবাইলে খেলা দেখবেন যেভাবে
ভুটান ম্যাচে বাংলাদেশের অধিনায়ক তপু
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়ার পরিবর্তে ভুটানের বিপক্ষে আসন্ন ম্যাচে নেতৃত্ব দেবেন ডিফেন্ডার তপু বর্মণ।
ভুটান ম্যাচে বাংলাদেশের অধিনায়ক তপু
আরও পড়ুন
নিলামে উঠছে মেসিদের বিশ্বকাপ জয়ের সেই ট্রফি!
যে কারণে মেসির বাম পা চান হ্যারি কেইন
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি