ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

চ্যাম্পিয়নস লিগে যত নতুন নিয়ম

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ পিএম
ছবি: সংগৃহীত

ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে বড় ক্লাব প্রতিযোগিতা চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুম শুরু হচ্ছে। লিগ পর্বে ৩৬টি দলের প্রত্যেকটি খেলবে আটটি করে ম্যাচ। গত মে মাসের ফাইনালে আর্সেনালকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) নামবে টানা তৃতীয়বার ট্রফি জয়ের মিশনে।

তবে আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, লিভারপুল, বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মতো হেভিওয়েট দলগুলোর সঙ্গে কঠিন পরীক্ষাই অপেক্ষা করছে তাদের জন্য।

আগের দুই আসরের মতো এবারও লিগ পর্বের শীর্ষ আটটি দল সরাসরি খেলবে শেষ ষোলোতে। নবম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো খেলবে প্লে-অফ রাউন্ডে। তবে এবার যুক্ত হয়েছে সময় অপচয় কমানো, ভিএআর ব্যবহারের পরিধি বাড়ানো এবং হলুদ কার্ডের নিষেধাজ্ঞায় পরিবর্তনের মতো নতুন নিয়ম।

বদলিতে সময় অপচয় নয়

ইউরোপের শীর্ষ লিগগুলোতে চালু হওয়া সময় অপচয় রোধের নিয়মের সঙ্গে সামঞ্জস্য রেখে চ্যাম্পিয়নস লিগেও বদলি খেলোয়াড়ের মাঠ ছাড়ার সময় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

বদলি হওয়া খেলোয়াড়কে ১০ সেকেন্ডের মধ্যে মাঠ ছাড়তে হবে। তা না হলে নতুন খেলোয়াড়কে মাঠে নামার জন্য এক মিনিট অপেক্ষা করতে হবে। এরপর প্রথম স্টপেজের পর তিনি মাঠে প্রবেশ করতে পারবেন।

থ্রো-ইন ও গোল কিকের ক্ষেত্রেও সময়সীমা থাকছে। রেফারি থ্রো-ইন নেওয়ার জন্য পাঁচ সেকেন্ডের কাউন্টডাউন দিতে পারবেন। অতিরিক্ত সময় নিলে থ্রো-ইনের সিদ্ধান্ত প্রতিপক্ষের পক্ষে যেতে পারে। গোলকিপার নির্দিষ্ট সময়ের মধ্যে গোল কিক না নিলে প্রতিপক্ষ দল কর্নার কিক পাবে।

চিকিৎসার প্রয়োজন হলে খেলোয়াড়কে এক মিনিটের জন্য মাঠের বাইরে যেতে হবে। এরপর তিনি আবার খেলায় ফিরতে পারবেন। তবে এই নিয়ম গোলকিপারদের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

বাড়ছে ভিএআরের ব্যবহার

২০২৬-২৭ মৌসুমে নতুন কিছু ক্ষেত্রেও ভিএআর ব্যবহারের অনুমতি দিয়েছে উয়েফা। এর মধ্যে অন্যতম হলো ভুল খেলোয়াড়কে শনাক্ত করার বিষয়টি।

রেফারি ভুল খেলোয়াড়কে শাস্তি বা কার্ড দেখালে ভিএআর কর্মকর্তারা তা সংশোধন করতে পারবেন। তবে মূল অপরাধের নতুন করে রিভিউ করা যাবে না। কোনো খেলোয়াড়কে ভুলবশত দ্বিতীয় হলুদ কার্ড দেখানো হলে, যার ফলে লাল কার্ড হয়, ভিএআর হস্তক্ষেপ করতে পারবে। এ ক্ষেত্রে রেফারিকে পিচসাইড মনিটরে ঘটনাটি পুনর্বিবেচনার নির্দেশ দেওয়া যেতে পারে।

এ ছাড়া কর্নার বা ফ্রি কিকের ঠিক আগে আক্রমণকারী দলের করা ফাউল এবং গোল কিক থেকে সৃষ্ট সম্ভাব্য হ্যান্ডবলের ঘটনাও ভিএআরের মাধ্যমে স্পষ্ট করা যাবে।

মুখ ঢেকে কথা বললে হলুদ কার্ড

গত ফেব্রুয়ারির চ্যাম্পিয়নস লিগ ম্যাচে রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে কথা বলার সময় বেনফিকার জিয়ানলুকা প্রেসতিয়ানি জার্সি টেনে মুখ ঢেকে রেখেছিলেন। ঘটনাটি নিয়ে বড় বিতর্ক তৈরি হয়। পরে উয়েফার তদন্তে সমকামী-বিদ্বেষী আচরণের জন্য দোষী সাব্যস্ত হন তিনি। ফলে ছয় ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়, যার মধ্যে তিন ম্যাচের শাস্তি স্থগিত রাখা হয়।

এরপর প্রতিপক্ষের খেলোয়াড়ের সঙ্গে তর্ক বা মুখোমুখি হওয়ার সময় মুখ ঢেকে রাখার বিষয়ে ফিফা কঠোর অবস্থান নেয়। তবে উয়েফা জানিয়েছে, তারা সরাসরি লাল কার্ডের নিয়ম অনুসরণ করবে না।

উয়েফার নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় অখেলোয়াড়সুলভ আচরণের উদ্দেশ্যে মুখ ঢাকলে রেফারি তাকে হলুদ কার্ড দেখাতে পারবেন। ম্যাচের পর তদন্তের প্রয়োজন হলে প্রেসতিয়ানির ঘটনার মতো পরবর্তীতেও শাস্তি দেওয়া হতে পারে।

হলুদ কার্ডে ছাড়

মূল পর্বে হলুদ কার্ডের কারণে নিষেধাজ্ঞার নিয়মেও পরিবর্তন এনেছে উয়েফা। আগে তিনটি হলুদ কার্ডের পর এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হতো। এরপর পঞ্চম ও সপ্তম কার্ডের জন্য অতিরিক্ত নিষেধাজ্ঞা কার্যকর হতো।

নতুন নিয়মে প্রথম নিষেধাজ্ঞা কার্যকর হবে চারটি হলুদ কার্ড পাওয়ার পর। এরপর ছয়, আট ও ১০ নম্বর কার্ডের ক্ষেত্রে পরবর্তী নিষেধাজ্ঞা আসবে।

এ ছাড়া কোয়ার্টার ফাইনাল শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আগের অর্জিত সব হলুদ কার্ড বাতিল হয়ে যাবে। ফলে সেমিফাইনালের দ্বিতীয় লেগে লাল কার্ড দেখলেই কেবল ফাইনালে নিষিদ্ধ হবেন কোনো খেলোয়াড়।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোবাইলে যেভাবে দেখবেন সিঙ্গাপুর-বাংলাদেশের খেলা
মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরে টুর্নামেন্টে হতাশাজনক শুরু করেছে বাংলাদেশ। এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে জামাল ভূঁইয়া ও হামজা চৌধুরীরা। ফিফা আসিয়ান কাপের এই ম্যাচে জয় পেতে মরিয়া দুই দলই।
মোবাইলে যেভাবে দেখবেন সিঙ্গাপুর-বাংলাদেশের খেলা
যেভাবে দেখবেন বাংলাদেশ-সিঙ্গাপুরের ম্যাচ
মালয়েশিয়ার কাছে হার দিয়ে ফিফা আসিয়ান কাপের যাত্রা শুরু করেছে বাংলাদেশ। এবার টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে ম্যাচটি। সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। গুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখে একাদশে একাধিক পরিবর্তন এনেছেন বাংলাদেশের কোচ থমাস ডুলি। নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া ফিরেছেন শুরুর একাদশে। তবে আগের ম্যাচে খেলা মিডফিল্ডার সোহেল রানাকে আজ একাদশে রাখেননি কোচ। মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ শেষে সোহেলের প্রশংসা করেছিলেন ডুলি। আগের ম্যাচে একাদশে থাকা ইংল্যান্ডপ্রবাসী ফুটবলার ফারহান আলী ওয়াহিদের পরিবর্তে এবার সুযোগ পেয়েছেন সুকি ইতোফুসা। এ ছাড়া মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে ভুল করা ডিফেন্ডার শাকিল আহাদ তপুর জায়গায় একাদশে এসেছেন জিদান ইউসুফ। গোলরক্ষক শ্রাবণ আগের ম্যাচে কয়েকটি ভালো সেভ করলেও তাঁর কিছু ভুল নজরে পড়েছিল। এরপরও তার ওপর আস্থা রেখেছেন কোচ ডুলি। অন্যদিকে, আগের ম্যাচে একাদশে থাকা ফাহমিদুল ইসলামকে রাখা হয়নি আজকের দলে। তাঁর পরিবর্তে সুযোগ পেয়েছেন শেখ মোরসালিন। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য টুর্নামেন্টে ঘুরে দাঁড়ানোর গুরুত্বপূর্ণ সুযোগ। এর আগে গত ৩১ মার্চ সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ম্যাচে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ। ম্যাচের সময় ও সম্প্রচার ম্যাচ: বাংলাদেশ বনাম সিঙ্গাপুর তারিখ: সোমবার, ২৮ সেপ্টেম্বর সময়: বাংলাদেশ সময় বিকেল ৩টা সরাসরি সম্প্রচার: টি স্পোর্টস বাংলাদেশ একাদশ: শ্রাবণ, সাদ উদ্দিন, জিদান ইউসুফ, জায়ান আহমেদ, তারিক কাজী, হামজা চৌধুরী, সামিত সোম, জামাল ভূঁইয়া, রাকিব হোসেন, সুকি ইতোফুসা ও মোরসালিন। আরটিভি/এসকে
যেভাবে দেখবেন বাংলাদেশ-সিঙ্গাপুরের ম্যাচ
ফ্রি কিক থেকে মেসির অবিশ্বাস্য গোল, ইনজুরি টাইমে মায়ামির হার
ফ্রি কিকে গোল করা লিওনেল মেসির কাছে যেন নিয়মিত ব্যাপার। তবে রোববার কলম্বাস ক্রুর বিপক্ষে যে কোণ থেকে গোলটি করেছেন আর্জেন্টাইন তারকা, সেটি ছিল অবিশ্বাস্য। প্রায় অসম্ভব এক কোণ থেকে নেওয়া মেসির বাঁ পায়ের ফ্রি কিক জালে জড়ালেও শেষ পর্যন্ত ইনজুরি টাইমের গোলে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ইন্টার মায়ামিকে।
ফ্রি কিক থেকে মেসির অবিশ্বাস্য গোল, ইনজুরি টাইমে মায়ামির হার
রোনালদোকে বেঞ্চে রেখে নরওয়েকে হারাল পর্তুগাল
ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়াই আর্লিং হালান্ডের নরওয়েকে ২-১ গোলে হারিয়েছে পর্তুগাল। অসলোতে নেশনস লিগের ম্যাচে পুরো ৯০ মিনিট বেঞ্চেই বসে ছিলেন পর্তুগিজ তারকা। তার জায়গায় শুরুর একাদশে সুযোগ পাওয়া গনসালো রামোস গোল করে দলকে এনে দেন গুরুত্বপূর্ণ জয়।
রোনালদোকে বেঞ্চে রেখে নরওয়েকে হারাল পর্তুগাল
জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ল গ্রিস
ম্যাচের একমাত্র গোলটি করেন ক্রিস্টোস জোলিস। জার্মানির ডান প্রান্ত দিয়ে জোশা ভাগনোমানকে কাটিয়ে কুরবেলিসের কাছে বল বাড়ান আর্সেনালের এই উইঙ্গার।
জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ল গ্রিস
আরও পড়ুন
চ্যাম্পিয়নস লিগের পর্দা উঠছে আজ, রিয়াল-ইন্টার লড়াই কখন কোথায়
চ্যাম্পিয়নস লিগে রিয়াল-বার্সার ম্যাচ কবে, কোথায় ও কাদের বিপক্ষে
চ্যাম্পিয়নস লিগের লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বার্সেলোনা-আতলেতিকোর ম্যাচসহ টিভিতে আজকের খেলা