ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

জাতীয় ফুটবল দলের নতুন জার্সির দাম ১৬০০ টাকা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ পিএম
ছবি: সংগৃহীত

জাতীয় ফুটবল দলের নতুন হোম ও অ্যাওয়ে জার্সি উন্মোচন করা হয়েছে। নতুন জার্সির দাম নির্ধারণ করা হয়েছে ১৬০০ টাকা। তবে সমর্থকদের জন্য ৭০০-৮০০ টাকার মধ্যে ফ্যান এডিশন আনার পরিকল্পনা করছে কিট পার্টনার ‘দৌড়’।

আজ দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদে নতুন জার্সি উন্মোচন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। এ সময় তিনি বলেন, আমরা যখন খেলতাম, তখন বাজার থেকে জার্সি কিনে এনে দিতেন কর্মকর্তারা। এত ব্র্যান্ডিং ও আনুষ্ঠানিকতা করে কখনও জার্সি পড়া হয়নি। এ রকম ব্যবস্থার জন্য বাফুফে সভাপতিকে ধন্যবাদ।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কিট পার্টনার ‘দৌড়’ তৈরি করেছে নতুন জার্সি। দাম ১৬০০ টাকা হওয়ার কারণ হিসেবে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আবিদ আলম চৌধুরি বলেন, ফেব্রিকের কারণে দামটা একটু বেশি। তবে সামনে আমরা ফ্যান এডিশন করছি, যেটা ৭০০-৮০০ টাকার মধ্যে হতে পারে। বাফুফের অনুমোদন পেলে এটা বাজারে ছাড়া হবে।

‘দৌড়’এর আনুষ্ঠানিক কোনো শোরুম নেই। তবে এবার ইনফিনিটিতে বাংলাদেশের জার্সি রাখা হবে। সমর্থকদের সুবিধার জন্য অফলাইন বিক্রির ব্যবস্থাও চান বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। তিনি বলেন, অনলাইনে জার্সি বিক্রি হচ্ছে। আমরা চাই অফলাইনে দৌড়ের শোরুম থেকেও যেন সমর্থকরা জার্সি সংগ্রহ করতে পারে।

বাফুফের সঙ্গে ‘দৌড়’এর চুক্তি দুই বছরের। এরই মধ্যে দেড় বছর পেরিয়েছে। চুক্তি শেষ হওয়ার আগেই নতুন জার্সি উন্মোচন করা হয়েছে। তাবিথ আউয়াল প্রতি দুই বছর পরপর জার্সিতে পরিবর্তন আনতে চান।

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে তুলনামূলক নতুন ব্র্যান্ড ‘দৌড়’। হামজা-সামিতদের বদৌলতে এখন দেশের ও প্রবাসী অনেক সমর্থকের কাছেই পরিচিতি পেয়েছে প্রতিষ্ঠানটি। বাফুফের সঙ্গে চুক্তির সুফল সম্পর্কে মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম বলেন, দৌড়ের সঙ্গে আমাদের যে চুক্তি- তারা জার্সি বিক্রি করলে সেখান থেকে লভ্যাংশ দেবে। সেটা প্রতি মাসে তারা পরিশোধ করছে। বছর শেষে সেটা ভালো অঙ্কই। এর পাশাপাশি বিগত সময়ে জার্সি কিনতে যে খরচ হতো সেটাও হচ্ছে না।

জার্সি বিক্রির বিষয়ে আবিদ আলম চৌধুরি বলেন, গত এক বছর আমরা বিশ হাজারের মতো জার্সি বিক্রি করেছি। প্রতি মাসে বাফুফের রয়্যালিটি বুঝিয়ে দিয়েছি। বাফুফের সঙ্গে যখন চুক্তি হয়, তখন অনেক খেলা বা টুর্নামেন্ট সূচিতে ছিল না। অতিরিক্ত খেলার জন্য আমরা চুক্তির বাইরেও বাফুফেকে কয়েক হাজার জার্সি অতিরিক্ত সরবরাহ করেছি। পাশাপাশি বাজারে লোগো ব্যবহার করে বিক্রি হওয়ায় বাস্তবিক অর্থে আমরা সেভাবে লাভ করতে পারিনি।

জার্সি উন্মোচন অনুষ্ঠান শেষে কমলাপুর ও সিলেট স্টেডিয়াম নিয়ে বাফুফে ও জাতীয় ক্রীড়া পরিষদের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। বাফুফের পক্ষে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার এবং জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষে পরিচালক ক্রীড়া জাহেদ পারভেজ চৌধুরি এতে স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারক নিয়ে তাবিথ আউয়াল বলেন, এই দুই স্টেডিয়ামের মালিকানা অবশ্যই জাতীয় ক্রীড়া পরিষদের। বাফুফে সিকিউরিটি ও অন্য ব্যবস্থাপনা দেখাশোনা করবে। এই স্টেডিয়ামে অন্য ফেডারেশনও খেলাধূলা আয়োজন করতে পারবে, সেটা বাফুফের সঙ্গে সমন্বয় করে। এই স্টেডিয়াম দুটো শুধু ফুটবল কিংবা বাফুফের ভাবার কোনো কারণ নেই।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোবাইলে যেভাবে দেখবেন সিঙ্গাপুর-বাংলাদেশের খেলা
মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরে টুর্নামেন্টে হতাশাজনক শুরু করেছে বাংলাদেশ। এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে জামাল ভূঁইয়া ও হামজা চৌধুরীরা। ফিফা আসিয়ান কাপের এই ম্যাচে জয় পেতে মরিয়া দুই দলই।
মোবাইলে যেভাবে দেখবেন সিঙ্গাপুর-বাংলাদেশের খেলা
যেভাবে দেখবেন বাংলাদেশ-সিঙ্গাপুরের ম্যাচ
মালয়েশিয়ার কাছে হার দিয়ে ফিফা আসিয়ান কাপের যাত্রা শুরু করেছে বাংলাদেশ। এবার টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে ম্যাচটি। সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। গুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখে একাদশে একাধিক পরিবর্তন এনেছেন বাংলাদেশের কোচ থমাস ডুলি। নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া ফিরেছেন শুরুর একাদশে। তবে আগের ম্যাচে খেলা মিডফিল্ডার সোহেল রানাকে আজ একাদশে রাখেননি কোচ। মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ শেষে সোহেলের প্রশংসা করেছিলেন ডুলি। আগের ম্যাচে একাদশে থাকা ইংল্যান্ডপ্রবাসী ফুটবলার ফারহান আলী ওয়াহিদের পরিবর্তে এবার সুযোগ পেয়েছেন সুকি ইতোফুসা। এ ছাড়া মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে ভুল করা ডিফেন্ডার শাকিল আহাদ তপুর জায়গায় একাদশে এসেছেন জিদান ইউসুফ। গোলরক্ষক শ্রাবণ আগের ম্যাচে কয়েকটি ভালো সেভ করলেও তাঁর কিছু ভুল নজরে পড়েছিল। এরপরও তার ওপর আস্থা রেখেছেন কোচ ডুলি। অন্যদিকে, আগের ম্যাচে একাদশে থাকা ফাহমিদুল ইসলামকে রাখা হয়নি আজকের দলে। তাঁর পরিবর্তে সুযোগ পেয়েছেন শেখ মোরসালিন। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য টুর্নামেন্টে ঘুরে দাঁড়ানোর গুরুত্বপূর্ণ সুযোগ। এর আগে গত ৩১ মার্চ সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ম্যাচে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ। ম্যাচের সময় ও সম্প্রচার ম্যাচ: বাংলাদেশ বনাম সিঙ্গাপুর তারিখ: সোমবার, ২৮ সেপ্টেম্বর সময়: বাংলাদেশ সময় বিকেল ৩টা সরাসরি সম্প্রচার: টি স্পোর্টস বাংলাদেশ একাদশ: শ্রাবণ, সাদ উদ্দিন, জিদান ইউসুফ, জায়ান আহমেদ, তারিক কাজী, হামজা চৌধুরী, সামিত সোম, জামাল ভূঁইয়া, রাকিব হোসেন, সুকি ইতোফুসা ও মোরসালিন। আরটিভি/এসকে
যেভাবে দেখবেন বাংলাদেশ-সিঙ্গাপুরের ম্যাচ
ফ্রি কিক থেকে মেসির অবিশ্বাস্য গোল, ইনজুরি টাইমে মায়ামির হার
ফ্রি কিকে গোল করা লিওনেল মেসির কাছে যেন নিয়মিত ব্যাপার। তবে রোববার কলম্বাস ক্রুর বিপক্ষে যে কোণ থেকে গোলটি করেছেন আর্জেন্টাইন তারকা, সেটি ছিল অবিশ্বাস্য। প্রায় অসম্ভব এক কোণ থেকে নেওয়া মেসির বাঁ পায়ের ফ্রি কিক জালে জড়ালেও শেষ পর্যন্ত ইনজুরি টাইমের গোলে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ইন্টার মায়ামিকে।
ফ্রি কিক থেকে মেসির অবিশ্বাস্য গোল, ইনজুরি টাইমে মায়ামির হার
রোনালদোকে বেঞ্চে রেখে নরওয়েকে হারাল পর্তুগাল
ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়াই আর্লিং হালান্ডের নরওয়েকে ২-১ গোলে হারিয়েছে পর্তুগাল। অসলোতে নেশনস লিগের ম্যাচে পুরো ৯০ মিনিট বেঞ্চেই বসে ছিলেন পর্তুগিজ তারকা। তার জায়গায় শুরুর একাদশে সুযোগ পাওয়া গনসালো রামোস গোল করে দলকে এনে দেন গুরুত্বপূর্ণ জয়।
রোনালদোকে বেঞ্চে রেখে নরওয়েকে হারাল পর্তুগাল
জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ল গ্রিস
ম্যাচের একমাত্র গোলটি করেন ক্রিস্টোস জোলিস। জার্মানির ডান প্রান্ত দিয়ে জোশা ভাগনোমানকে কাটিয়ে কুরবেলিসের কাছে বল বাড়ান আর্সেনালের এই উইঙ্গার।
জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ল গ্রিস
আরও পড়ুন
‘আমি বাংলা জানি না, সতীর্থরা আমাকে বোঝাতে ইশারা-ইঙ্গিত ব্যবহার করে’
আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ পড়লেন ৬ ফুটবলার
টানা দুই হারে ক্ষুদ্ধ বাফুফে, চাকরি হারালেন বাংলাদেশের কোচ
এনএসসিতে হিসাব দেয়নি বাফুফেসহ ৩৮ ফেডারেশন