ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

এমবাপ্পের জোড়া গোলে বড় জয় রিয়ালের

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ এএম
ছবি: সংগৃহীত

কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে রায়ো ভায়েকানোকে ৪-১ ব্যবধানে উড়িয়ে স্প্যানিশ লা লিগার পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে সমতায় ফিরেছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে দাপুটে ফুটবল খেলে জয় তুলে নেয় হোসে মরিনিয়োর শিষ্যরা।

রিয়ালের জয়ে এমবাপ্পের জোড়া গোল ছাড়াও জাল খুঁজে নেন জুড বেলিংহ্যাম ও আলভারো কারেরাস। অন্যদিকে রায়োর হয়ে একমাত্র গোলটি করেন সার্জিও কামেয়ো।

আগের ম্যাচে রিয়াল বেতিসের কাছে হেরে ধাক্কা খাওয়া রিয়াল মাদ্রিদ শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ফুটবল খেলতে থাকে। ম্যাচের ১৪ মিনিটে আলভারো কারেরাস বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় স্বাগতিকরা। সেখান থেকে নিপুণ শটে রিয়ালকে প্রথম লিড এনে দেন এমবাপ্পে।

দ্বিতীয় গোলেও ছিল ফরাসি ফরোয়ার্ডের অবদান। তার কাছ থেকে বল পেয়ে শক্তিশালী শটে ব্যবধান দ্বিগুণ করেন কারেরাস। এরপর বাঁ দিক থেকে ভিনিসিয়ুস জুনিয়রের চমৎকার কাটব্যাক ধরে জুড বেলিংহ্যাম দলের হয়ে তৃতীয় গোলটি করেন। এটি চলতি মৌসুমে ইংলিশ এই মিডফিল্ডারের তৃতীয় গোল।

বিরতির পর কিছুটা আক্রমণ বাড়ায় রায়ো ভায়েকানো। ৫১ মিনিটে রিয়ালের ভুল পাসকে কাজে লাগিয়ে এক গোল শোধ করেন সার্জিও কামেয়ো। এটি তার চলতি মৌসুমের ষষ্ঠ গোল, যার মাধ্যমে তিনি বার্সেলোনার রাফিনিয়া ও এমবাপ্পের সঙ্গে লিগের যৌথ সর্বোচ্চ গোলদাতার তালিকায় জায়গা করে নেন।

রায়ো কিছুটা চেপে বসলেও রিয়ালের গোলরক্ষক থিবো কোর্তোয়ার দুর্দান্ত কয়েকটি সেভ দলকে নিরাপদে রাখে। এরপর যোগ করা সময়ে আরদা গুলেরের চমৎকার অ্যাসিস্ট থেকে নিচু শটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন এমবাপ্পে। সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে এটি তার সপ্তম গোল।

এই জয়ে পয়েন্ট তালিকায় বার্সেলোনার সমান পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ভাগাভাগি করছে রিয়াল মাদ্রিদ।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ নিয়ে বিতর্ক, উঠেছে শাস্তি-পদত্যাগের দাবি
লিওনেল মেসি ছিলেন না। প্রতিপক্ষ বুরকিনা ফাসোর দলও ছিল না পূর্ণ শক্তির। তবু বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে রোববার গোলের বন্যা বইয়ে দিয়েছে আর্জেন্টিনা।
আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ নিয়ে বিতর্ক, উঠেছে শাস্তি-পদত্যাগের দাবি
এশিয়ান ফুটবলে বড় পরিবর্তনের আভাস
প্রীতি ম্যাচের সংখ্যা কমিয়ে নিয়মিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের লক্ষ্যে এশিয়ান ফুটবলে বড় পরিবর্তনের পরিকল্পনা করছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।
এশিয়ান ফুটবলে বড় পরিবর্তনের আভাস
মেসির বিদায়ি ম্যাচ খেলতে গিয়ে আর্জেন্টিনার বিরুদ্ধে অভিযোগ বেনিনের
লিওনেল মেসির বিদায়ী ম্যাচ ঘিরে আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে যখন উৎসবের আবহ, তখন ভিন্ন চিত্র অতিথি দল বেনিনের শিবিরে।
মেসির বিদায়ি ম্যাচ খেলতে গিয়ে আর্জেন্টিনার বিরুদ্ধে অভিযোগ বেনিনের
সার্বিয়াকে হারিয়ে নেশনস লিগের শীর্ষে নেদারল্যান্ডস
উয়েফা নেশনস লিগে অপরাজিত থাকার পাশাপাশি পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরও মজবুত করেছে নেদারল্যান্ডস।
সার্বিয়াকে হারিয়ে নেশনস লিগের শীর্ষে নেদারল্যান্ডস
রোনালদোবিহীন পর্তুগালের টানা চার জয়
ক্রিস্তিয়ানো রোনালদোকে ছাড়াই দুর্দান্ত ছন্দে ছুটছে পর্তুগাল। নেশনস লিগে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে হোর্হে জেসুসের দল। এই জয়ে ‘গ্রুপ এ৪’-এ শতভাগ জয়ের ধারা ধরে রাখার পাশাপাশি নকআউট পর্বের কোয়ার্টার ফাইনালও নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। শনিবার রাতে এস্তাদিও দো দ্রাগাওয়ে অবশ্য সহজে জয় পায়নি পর্তুগাল। ৩৬তম মিনিটে দুর্দান্ত এক গোলে নরওয়েকে এগিয়ে দেন ক্রিস্টোফার আজের। বক্সের বাইরে থেকে তার বাঁকানো শট সরাসরি জালে জড়িয়ে যায়। তবে দুই মিনিট পরই ম্যাচে ফেরে স্বাগতিকরা। নুনো মেন্দেসের থ্রো-ইন থেকে বল পেয়ে বক্সের প্রান্ত থেকে দারুণ শটে গোল করেন জোয়াও কানসেলো। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ। বিরতির পর ম্যাচে ফের এগিয়ে যাওয়ার সুযোগ পায় দুই দলই। কানসেলো নিজের দ্বিতীয় গোলের কাছাকাছি চলে গেলেও সফল হননি। অন্যদিকে নরওয়ের বড় তারকা আর্লিং হালান্ডও পান একটি ভালো সুযোগ। তবে তার শট লক্ষ্যভ্রষ্ট হয়। এরপরই হালান্ডকে মাঠ থেকে তুলে নেন নরওয়ের কোচ। অবশেষে ৭৯তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় পর্তুগাল। জোয়াও ফেলিক্সের নিখুঁত পাস ধরে চতুর ফিনিশিংয়ে বল জালে পাঠান গনসালো রামোস। তার গোলেই ২-১ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা এবং শেষ পর্যন্ত এই ব্যবধানেই ম্যাচ জিতে মাঠ ছাড়ে। ম্যাচের শেষ দিকে অবশ্য নাটক জমে ওঠে। পর্তুগালের ফ্রান্সিসকো কনসেইসাও দ্রুত দুটি হলুদ কার্ড দেখে লাল কার্ড পান। ফলে শেষ মুহূর্তে ১০ জনের দল হয়ে যায় পর্তুগাল। তবুও নরওয়েকে আর সমতায় ফিরতে দেয়নি জেসুসের দল। রোনালদোর অনুপস্থিতিতে আক্রমণভাগে নিজেকে মেলে ধরার সুযোগটি দারুণভাবেই কাজে লাগাচ্ছেন রামোস। আন্তর্জাতিক বিরতিতে এটি তার তৃতীয় গোল। তার ধারাবাহিক পারফরম্যান্সই পর্তুগালের আক্রমণভাগকে নতুন মাত্রা দিচ্ছে। অন্যদিকে নরওয়ের বিপক্ষে পর্তুগালের রক্ষণও প্রশংসা কুড়িয়েছে। বিশেষ করে হালান্ডকে পুরো ম্যাচে কার্যত নিষ্ক্রিয় করে রাখে তারা। তিনটি শট নিলেও নরওয়ের এই তারকা ফরোয়ার্ড সত্যিকারের বড় সুযোগ পান মাত্র একটি, সেটিও কাজে লাগাতে পারেননি। নরওয়েকে টানা দুই ম্যাচে হারিয়ে নেশনস লিগে নিজেদের আধিপত্য ধরে রেখেছে পর্তুগাল। কোচ হিসেবে হোর্হে জেসুসের প্রথম চার ম্যাচেই চার জয় রোনালদোকে ঘিরে আলোচনার মধ্যেও যা তার শুরুটাকে করে তুলেছে দুর্দান্ত। আরটিভি/এসকে
রোনালদোবিহীন পর্তুগালের টানা চার জয়