
স্প্যানিশ লা লিগায় লেভান্তের মুখোমুখি হয়েছে বার্সেলোনা। প্রথমার্ধে দুর্দান্ত ফুটবল খেলে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে কাতালানরা। গোল দুটি করেছেন এস্পার্ট ও লামিন ইয়ামাল।
রোববার (১৩ সেপ্টেম্বর) প্রতিপক্ষের ঘরের মাঠ এস্তাদিও সিউদাদ দে ভ্যালেন্সিয়ায় শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে বার্সেলোনা। গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাদের।
ম্যাচ শুরুর চতুর্থ মিনিটেই লেভান্তের রক্ষণভাগ ভেঙে বার্সেলোনাকে এগিয়ে নেন জাভি এস্পার্ট। এরপর রাফিনিয়ার অ্যাসিস্ট থেকে ব্যবধান দ্বিগুণ করেন ইয়ামাল।
১৮তম মিনিটে দুর্দান্ত শটে ব্যবধান ২-০ করেন তরুণ তারকা লামিনে ইয়ামাল। ৩০তম মিনিটে লেভান্তের পক্ষে একটি পেনাল্টির আবেদন জানালে ভিএআর (VAR) পর্যালোচনার পর রেফারির সিদ্ধান্ত বাতিল করা হয়।
ম্যাচে লেভান্তে বল দখলের লড়াই ও আক্রমণে ফেরার চেষ্টা করলেও প্রথমার্ধ শেষে ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে গিয়েছে বার্সেলোনা।
আরটিভি/এসআর



