ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

ডার্বি দেখতে এসে ম্যানইউ মালিকের বিরুদ্ধে সমর্থকদের বিক্ষোভ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ পিএম
ডার্বি দেখতে এসে ম্যানইউ মালিকের বিরুদ্ধে সমর্থকদের বিক্ষোভ। ছবি: এএফপি

ম্যানচেস্টার ডার্বিতে প্রথমার্ধে গোল পায়নি কোনো দলই। তবে ম্যাচ শুরুর আগে টিকিট নিয়ে ‘বিতর্কিত’ তদন্তের জেরে ৬৮৫টি সিজন টিকিট বাতিলের ঘটনায় ওল্ড ট্রাফোর্ডের বাইরে ক্লাবের মালিকানার বিরুদ্ধেই প্রতিবাদ মিছিল করে ক্ষুব্ধ ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকরা।

ডার্বির আগে ওল্ড ট্রাফোর্ডের কাছে বিশপস ব্লেইজ পাবের সামনে জড়ো হয়ে গ্লেজার পরিবার ও স্যার জিম র‍্যাটক্লিফের বিরুদ্ধে স্লোগান দেন তারা।

টিকিট কালোবাজারি ঠেকাতে দীর্ঘ তদন্তের পর সম্প্রতি ৬৮৫ জন সমর্থকের সিজন টিকিট বাতিলের ঘোষণা দেয় ইউনাইটেড। তবে তদন্তের পদ্ধতি নিয়ে শুরু থেকেই প্রশ্ন তুলেছেন সমর্থকরা।

কই ঘটনায় আরও ৪৬৪ জনকে চূড়ান্ত সতর্কবার্তা অথবা কম শাস্তি দেওয়া হয়েছে। সব মিলিয়ে ১ হাজার ৬১৭টি অ্যাকাউন্টকে আরও তদন্ত ও ব্যবস্থা নেওয়ার জন্য চিহ্নিত করেছে ক্লাব।

টিকিট বাতিলের কারণ ব্যাখ্যা করে ইউনাইটেড জানিয়েছে, ‘আর্থিক লাভের জন্য টিকিট ব্যবস্থার উল্লেখযোগ্য অপব্যবহার’ যেখানে পাওয়া গেছে, সেখানেই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এর মধ্যে ছিল ‘সংগঠিত টিকিট নেটওয়ার্ক পরিচালনা, যেখানে শত শত অ্যাকাউন্ট থেকে টিকিট নিয়ন্ত্রণ, বিক্রি ও বিতরণ করা হতো।’

ক্লাবের ব্যাখ্যার পরও অবশ্য সমর্থকদের ক্ষোভ কমেনি। তদন্তের পদ্ধতি নিয়েই মূলত আপত্তি তাদের। অনেক সমর্থকের ধারণা, তাদের অন্যায্যভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে। সেই ক্ষোভই এবার ডার্বির আগে রাস্তায় প্রতিবাদের রূপ নিয়েছে।

গ্লেজার পরিবার ২০০৫ সালে ক্লাবের মালিকানা নেওয়ার পর থেকেই ইউনাইটেড সমর্থকদের প্রতিবাদের অন্যতম প্রধান লক্ষ্য। তবে এবার সেই তালিকায় প্রকাশ্যে যুক্ত হয়েছেন র‍্যাটক্লিফ ও নতুন আইএনইওএস মালিকানাও। ক্লাবের মালিকানার বিরুদ্ধে এতটা প্রকাশ্য প্রতিবাদে র‍্যাটক্লিফকে লক্ষ্য করা সাম্প্রতিক সময়ের অন্যতম উল্লেখযোগ্য ঘটনা।

শুধু বিশপস ব্লেইজের সামনেই নয়, স্ট্রেটফোর্ড এন্ডেও প্রতিবাদের প্রস্তুতি নিয়েছে আরেক সমর্থকগোষ্ঠী দ্য রেড আর্মি। ম্যাচ শুরুর আগে নিয়মিত পতাকা প্রদর্শন না করে সেখানে একটি ব্যানার টাঙানোর ঘোষণা দিয়েছে তারা। ব্যানারে লেখা থাকবে, ‘আপনারা আমাদের সঙ্গে যে আচরণ করেন, তা লজ্জাজনক।’

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ নিয়ে বিতর্ক, উঠেছে শাস্তি-পদত্যাগের দাবি
লিওনেল মেসি ছিলেন না। প্রতিপক্ষ বুরকিনা ফাসোর দলও ছিল না পূর্ণ শক্তির। তবু বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে রোববার গোলের বন্যা বইয়ে দিয়েছে আর্জেন্টিনা।
আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ নিয়ে বিতর্ক, উঠেছে শাস্তি-পদত্যাগের দাবি
এশিয়ান ফুটবলে বড় পরিবর্তনের আভাস
প্রীতি ম্যাচের সংখ্যা কমিয়ে নিয়মিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের লক্ষ্যে এশিয়ান ফুটবলে বড় পরিবর্তনের পরিকল্পনা করছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।
এশিয়ান ফুটবলে বড় পরিবর্তনের আভাস
মেসির বিদায়ি ম্যাচ খেলতে গিয়ে আর্জেন্টিনার বিরুদ্ধে অভিযোগ বেনিনের
লিওনেল মেসির বিদায়ী ম্যাচ ঘিরে আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে যখন উৎসবের আবহ, তখন ভিন্ন চিত্র অতিথি দল বেনিনের শিবিরে।
মেসির বিদায়ি ম্যাচ খেলতে গিয়ে আর্জেন্টিনার বিরুদ্ধে অভিযোগ বেনিনের
সার্বিয়াকে হারিয়ে নেশনস লিগের শীর্ষে নেদারল্যান্ডস
উয়েফা নেশনস লিগে অপরাজিত থাকার পাশাপাশি পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরও মজবুত করেছে নেদারল্যান্ডস।
সার্বিয়াকে হারিয়ে নেশনস লিগের শীর্ষে নেদারল্যান্ডস
রোনালদোবিহীন পর্তুগালের টানা চার জয়
ক্রিস্তিয়ানো রোনালদোকে ছাড়াই দুর্দান্ত ছন্দে ছুটছে পর্তুগাল। নেশনস লিগে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে হোর্হে জেসুসের দল। এই জয়ে ‘গ্রুপ এ৪’-এ শতভাগ জয়ের ধারা ধরে রাখার পাশাপাশি নকআউট পর্বের কোয়ার্টার ফাইনালও নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। শনিবার রাতে এস্তাদিও দো দ্রাগাওয়ে অবশ্য সহজে জয় পায়নি পর্তুগাল। ৩৬তম মিনিটে দুর্দান্ত এক গোলে নরওয়েকে এগিয়ে দেন ক্রিস্টোফার আজের। বক্সের বাইরে থেকে তার বাঁকানো শট সরাসরি জালে জড়িয়ে যায়। তবে দুই মিনিট পরই ম্যাচে ফেরে স্বাগতিকরা। নুনো মেন্দেসের থ্রো-ইন থেকে বল পেয়ে বক্সের প্রান্ত থেকে দারুণ শটে গোল করেন জোয়াও কানসেলো। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ। বিরতির পর ম্যাচে ফের এগিয়ে যাওয়ার সুযোগ পায় দুই দলই। কানসেলো নিজের দ্বিতীয় গোলের কাছাকাছি চলে গেলেও সফল হননি। অন্যদিকে নরওয়ের বড় তারকা আর্লিং হালান্ডও পান একটি ভালো সুযোগ। তবে তার শট লক্ষ্যভ্রষ্ট হয়। এরপরই হালান্ডকে মাঠ থেকে তুলে নেন নরওয়ের কোচ। অবশেষে ৭৯তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় পর্তুগাল। জোয়াও ফেলিক্সের নিখুঁত পাস ধরে চতুর ফিনিশিংয়ে বল জালে পাঠান গনসালো রামোস। তার গোলেই ২-১ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা এবং শেষ পর্যন্ত এই ব্যবধানেই ম্যাচ জিতে মাঠ ছাড়ে। ম্যাচের শেষ দিকে অবশ্য নাটক জমে ওঠে। পর্তুগালের ফ্রান্সিসকো কনসেইসাও দ্রুত দুটি হলুদ কার্ড দেখে লাল কার্ড পান। ফলে শেষ মুহূর্তে ১০ জনের দল হয়ে যায় পর্তুগাল। তবুও নরওয়েকে আর সমতায় ফিরতে দেয়নি জেসুসের দল। রোনালদোর অনুপস্থিতিতে আক্রমণভাগে নিজেকে মেলে ধরার সুযোগটি দারুণভাবেই কাজে লাগাচ্ছেন রামোস। আন্তর্জাতিক বিরতিতে এটি তার তৃতীয় গোল। তার ধারাবাহিক পারফরম্যান্সই পর্তুগালের আক্রমণভাগকে নতুন মাত্রা দিচ্ছে। অন্যদিকে নরওয়ের বিপক্ষে পর্তুগালের রক্ষণও প্রশংসা কুড়িয়েছে। বিশেষ করে হালান্ডকে পুরো ম্যাচে কার্যত নিষ্ক্রিয় করে রাখে তারা। তিনটি শট নিলেও নরওয়ের এই তারকা ফরোয়ার্ড সত্যিকারের বড় সুযোগ পান মাত্র একটি, সেটিও কাজে লাগাতে পারেননি। নরওয়েকে টানা দুই ম্যাচে হারিয়ে নেশনস লিগে নিজেদের আধিপত্য ধরে রেখেছে পর্তুগাল। কোচ হিসেবে হোর্হে জেসুসের প্রথম চার ম্যাচেই চার জয় রোনালদোকে ঘিরে আলোচনার মধ্যেও যা তার শুরুটাকে করে তুলেছে দুর্দান্ত। আরটিভি/এসকে
রোনালদোবিহীন পর্তুগালের টানা চার জয়
আরও পড়ুন
কালীগঞ্জে আ.লীগের ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ডের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ
উপাচার্য পুনর্বহালের দাবি: বৃষ্টি উপেক্ষা করে ছুটির দিনেও চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ 
প্রাথমিক শিক্ষক নিয়োগে দলীয়করণের অভিযোগ, চবিতে চাকসুর বিক্ষোভ