ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

২০৩০ বিশ্বকাপে নেইমারকে রাখার বিষয়ে যা বললেন আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ এএম
কোচ কার্লো আনচেলত্তি ও নেইমার। ছবি: সংগৃহীত

নেইমারকে কেন্দ্র করে নয়, বরং তরুণদের নিয়ে ২০৩০ বিশ্বকাপের জন্য ব্রাজিল দল গড়ার পরিকল্পনা করছেন কোচ কার্লো আনচেলত্তি। তবে পারফরম্যান্সের বিচারে নেইমার এখনো জাতীয় দলে খেলার যোগ্য বলে মনে করেন তিনি।

সিএনএন স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারের বরাত দিয়ে গোলডটকম জানিয়েছে, নেইমারের সামর্থ্য নিয়ে আনচেলত্তির কোনো সংশয় নেই। তবে ব্রাজিলের হয়ে আর ফিরতে চান না নেইমারের এমন অবস্থানের কারণে তাকে ঘিরে ভবিষ্যৎ পরিকল্পনা করা কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন ব্রাজিল কোচ।

নেইমারের বিকল্প খুঁজে পাওয়া সহজ হবে না বলেও স্বীকার করেছেন আনচেলত্তি। তার মতে, নেইমার এমন একজন খেলোয়াড়, যার অসাধারণ প্রতিভার সঙ্গে সরাসরি তুলনা করার মতো কাউকে খুঁজে পাওয়া কঠিন। তবে একজন তারকার ওপর নির্ভর না করে পুরো দলকে নতুনভাবে গড়ে তোলার দিকেই এখন বেশি মনোযোগী তিনি।

ব্রাজিলের ফুটবল পরিচালক রদ্রিগো কায়তানোর সঙ্গে মিলে সেই পুনর্গঠনের কাজ শুরু করেছেন আনচেলত্তি। তাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনার কেন্দ্রবিন্দু ২০৩০ বিশ্বকাপ। সেই লক্ষ্য সামনে রেখে জাতীয় দলে তরুণ ফুটবলারদের ধীরে ধীরে সুযোগ দেওয়া হচ্ছে।

বিশেষ করে ২০০৪, ২০০৫ ও ২০০৬ সালে জন্ম নেওয়া ফুটবলারদের ওপর নজর রয়েছে আনচেলত্তির। পাশাপাশি ২০০৮ সালে জন্ম নেওয়া কয়েকজন প্রতিভাবান খেলোয়াড়কেও পর্যবেক্ষণে রাখা হয়েছে। আন্তর্জাতিক ফুটবলের সঙ্গে তাদের ধীরে ধীরে মানিয়ে নেওয়ার সুযোগ দিতে চান ব্রাজিলের কোচ।

তবে অভিজ্ঞদের জন্য দরজা পুরোপুরি বন্ধ করছেন না আনচেলত্তি। তার মতে, কোনো খেলোয়াড়ের বয়স ৩৬ বা ৩৭ হলেও তিনি যদি সেরা পারফরম্যান্স ধরে রাখতে পারেন, তাহলে তাকে জাতীয় দলের জন্য বিবেচনা করা হবে।

তবে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় তরুণদেরই অগ্রাধিকার দিতে চান আনচেলত্তি। তার দর্শনে, বিশ্বমানের একজন ফুটবলার ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন, কিন্তু আধুনিক ফুটবলে শুধু ব্যক্তিগত প্রতিভার ওপর নির্ভর করে বড় সাফল্য পাওয়া কঠিন। তাই নেইমার-পরবর্তী ব্রাজিলকে একটি ভারসাম্যপূর্ণ ও দলগত শক্তির ওপর দাঁড় করাতেই এখন বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
কোপা ট্রফির ভোটের ফল প্রকাশের পর আলোচনায় উঠে এসেছেন বায়ার লেভারকুসেনের তরুণ মিডফিল্ডার ইব্রাহিম মাজা। বর্ষসেরা তরুণ ফুটবলারের স্বীকৃতির জন্য তাকে ভোট দিয়েছেন কেবল একজনই।
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে উজবেকিস্তানের ক্লাব পাখতাকরের বিপক্ষে মাঠে নামার আগে বড় খবর দিল সৌদি ক্লাব আল-নাসর। তাসখন্দ সফরের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর।
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
একটি হার ও একটি ড্রয়ের পর জয়ে ফেরার ম্যাচে লিওনেল মেসির জাদু দেখল ইন্টার মায়ামি। দুর্দান্ত এক অ্যাসিস্টের পর নিজেই করেন চোখধাঁধানো গোল। আর্জেন্টাইন মহাতারকার নৈপুণ্যে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে তাদের মাঠে ২-১ গোলে হারিয়েছে ফ্লোরিডার ক্লাবটি।
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
সপ্তাহজুড়ে সমালোচনার মুখে থাকা কিলিয়ান এমবাপ্পে মাঠের পারফরম্যান্সে জবাব দিয়েছেন। তার পেনাল্টি থেকে করা গোলের পাশাপাশি জুড বেলিংহামের গোলে রেসিং সান্তান্দারকে ৩-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
সাফ চ্যাম্পিয়নশিপ মাতাতে দলের সঙ্গে যোগ দিলেন জায়ান আহমেদ
আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে গত ২৫ অক্টোবর থেকে অনুশীলন ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ দল। একে একে দলে যোগ দিতে শুরু করেছে প্রবাসী ফুটবলারাও। সবশেষ জাতীয় দলে যোগ দিয়েছেন আমেরিকান প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ। আগামী ৫ নভেম্বর ভুটানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ। সাফের রেগুলেশন্স অনুযায়ী ১৮ অক্টোবর ২৮ জন ফুটবলারের নাম জমা দেয়ার কথা ছিল। বাংলাদেশ দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবুর তথ্য বাংলাদেশ এখনো তালিকা জমা দেয়নি।  কোচ ডুলির ২৮ জনের বাইরে আব্দুল্লাহ ওমর সজীব ও তাজ উদ্দিন যোগ দিয়েছেন। বাংলাদেশ দলে ইনজুরি ও অসুস্থতার মধ্যে রয়েছেন কাজেম শাহ, মোরসালিন, বিশ্বনাথ, সোহেল রানা। এদের অনেকেই দলের সাথে পূর্ণাঙ্গ অনুশীলন করতে পারছেন না। ব্যক্তিগতভাবে রানিং করছেন।  ৫ নভেম্বর ম্যাচের আগে বাফুফে কর্তারা বলেছিলেন জাতীয় দল না হোক অন্তত ক্লাব এনে প্রস্তুতি ম্যাচ খেলানোর। ফিফা উইন্ডোর বাইরে হওয়ায় বাফুফে কোনো জাতীয় দল পায়নি। পার্শ্ববর্তী দেশগুলোতে চলছে ঘরোয়া ফুটবল লিগ। ফলে ক্লাব দলও জোগাড় করতে পারেনি। বিগত সময়ে এ রকম ক্ষেত্রে বাংলাদেশে খেলা বিদেশি ফুটবলারদের দিয়ে একটি একাদশ গড়ে জাতীয় দল প্রস্তুতি ম্যাচ খেলত। সেটাও এবার হচ্ছে না। ডুলি আজ জাতীয় দলকে দুই ভাগ করে একটি ম্যাচ খেলানোর পরিকল্পনা করেছিলেন। সেটা স্থগিত করে অনুশীলনই বাদ দিয়েছেন। বাংলাদেশের দু'টি ম্যাচই রাত আটটায়। আগামীকাল সকাল সাড়ে নয়টায় অনুশীলন করবে বাংলাদেশ। বিকেলে ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়ন ও ২০১০ সালে এসএ গেমসের চ্যাম্পিয়ন দলের মধ্যে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে। আরটিভি/এসআর
সাফ চ্যাম্পিয়নশিপ মাতাতে দলের সঙ্গে যোগ দিলেন জায়ান আহমেদ
আরও পড়ুন
লাল কার্ডের পর নিষিদ্ধ হলেন নেইমার
অবসর নিয়ে যে পরিকল্পনার কথা জানালেন নেইমার
মেসির বিদায়ে আবেগঘন বার্তা নেইমারের 
ব্রাজিল সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান আনচেলত্তির