ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

মেসির শেষ ম্যাচ কবে, জানা গেল প্রতিপক্ষ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ এএম
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ নিয়ে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটতে যাচ্ছে। ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর দাবি, আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামতে পারেন মেসি।

আর্জেন্টিনার বুয়েনস এইরেসের ঐতিহাসিক মনুমেন্টাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ম্যাচটি। বেনিনের বিপক্ষে ঘোষিত আর্জেন্টিনা দলেও রাখা হয়েছে মেসিকে।

রোমানো তার ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে ম্যাচটিকে মেসির সম্ভাব্য ‘লাস্ট ডান্স’ হিসেবে উল্লেখ করেছেন। জাতীয় দলের সমর্থকদের সামনে বিদায় নিতেই মেসি এই ম্যাচে মাঠে নামবেন বলেও দাবি করেছেন তিনি।

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত মেসি আগেই দিয়েছিলেন। এরপর থেকেই আর্জেন্টিনার জার্সিতে তার শেষ ম্যাচ কবে তা নিয়ে ছিল নানা আলোচনা। মেসিকে বিদায়ী সংবর্ধনা দেওয়ার প্রস্তুতিও নিচ্ছিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

আর্জেন্টিনার হয়ে মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার সাফল্যে ভরপুর। বিশ্বকাপ ও কোপা আমেরিকা জয়ের পাশাপাশি জাতীয় দলের হয়ে অসংখ্য রেকর্ড ও স্মরণীয় মুহূর্তের জন্ম দিয়েছেন তিনি।

সবকিছু ঠিক থাকলে ৬ অক্টোবরের বেনিন ম্যাচটি তাই হয়ে উঠতে পারে মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের বিদায়ী মঞ্চ। মনুমেন্টালের গ্যালারিতে সেদিন সমর্থকদের নজর থাকবে শুধু ম্যাচের ফলের দিকে নয়, আর্জেন্টিনার জার্সিতে মেসিকে শেষবার দেখার সম্ভাব্য সেই মুহূর্তের দিকেও।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
রোনালদোর আরও এক চমক, হাতছানি দিচ্ছে হাজার গোলের মাইলফলক
জাতীয় দল নিয়ে নানা অনিশ্চয়তার মধ্যেই ক্লাব ফুটবলে আলো ছড়াচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এএফসি চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডে ম্যাচে উজবেকিস্তানের ক্লাব নেফৎচি ফারগোনাকে হারিয়েছে তার দল। এই দুর্দান্ত একটি গোল করে ১ হাজার গোলের মাইলফলকের আরও কাছে এগিয়ে গেলেন তিনি। সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাতে কিং ইউনিভার্সিটি স্টেডিয়ামে ফারগোনাকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে আল নাসর। এদিন ম্যাচের ৩০ মিনিটেই এগিয়ে যায় রোনালদোর দল। নাওয়াফ বৌশালের অ্যাসিস্টে গোলকিপার বোতিরালি এরগাশেভকে পরাস্ত করেন অ্যাঞ্জেলো। এই গোলের আগে কিংসলে কোমান পেশির ইনজুরি নিয়ে ১৫ মিনিটে মাঠ ছাড়লে আল নাসর বড় ধাক্কা খায়।  আইমান ইয়াহিয়া তার বদলে মাঠে নামেন। প্রথমার্ধের খেলা যখন শেষ হওয়ার পথে, তখন দলের ব্যবধান বাড়ান রোনালদো। আইমানের কাছ থেকে পাস পেয়ে পর্তুগিজ সুপারস্টার আল নাসরের দ্বিতীয় গোল করেন।  এটি ছিল তার পেশাদার ক্যারিয়ারের ৯৮১তম গোল। এক হাজারের মাইলফলকে যেতে আর ১৯ গোল দরকার তার। দ্বিতীয়ার্ধে ফারগোনা এগিয়ে যায় আলিশার ওদিলোভের গোলে।  উজবেকিস্তানের ঘুরে দাঁড়ানোর আশায় পানি ঢালে আনভারজো গোফুরোভের আত্মঘাতী গো। খেলা শেষ হওয়ার ১৫ মিনিট আগেই ৩-১ গোলে এগিয়ে যায় আল নাসর। আন্তর্জাতিক বিরতিতে পর্তুগাল কোচের সঙ্গে মনোমালিন্য হওয়ার পর রোনালদো মাঝপথে জাতীয় দল ছাড়েন। ডেনমার্ক ম্যাচের আগে ক্যাম্প ছাড়ার কারণে সাময়িকভাবে তাকে নিষিদ্ধ করেছে দেশটির ফুটবল ফেডারেশন। তবে সব বিতর্ক একপাশে সরিয়ে রেখে টানা দ্বিতীয় ম্যাচে গোল করেছেন তিনি। আরটিভি/এসআর
রোনালদোর আরও এক চমক, হাতছানি দিচ্ছে হাজার গোলের মাইলফলক
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আবুধাবি টেস্টের শেষ দিনে আজ মাঠে নামবে বাংলাদেশ ও আফগানিস্তান। এ ছাড়াও মঙ্গলবার (১৩ অক্টোবর) টিভিতে বেশকয়েকটি ম্যাচ রয়েছে। ক্রিকেট আবুধাবি টেস্ট, ৫ম দিন বাংলাদেশ-আফগানিস্তান দুপুর ১২টা, টি স্পোর্টস ডারবান টেস্ট, ৫ম দিন দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া বেলা ১-৩০ মি., ট্যাপম্যাড ৩য় টি-টোয়েন্টি পাকিস্তান-শ্রীলঙ্কা সন্ধ্যা ৭টা, পিটিভি স্পোর্টস ফুটবল উয়েফা চ্যাম্পিয়নস লিগ সাবাহ-স্লাভিয়া প্রাহা রাত ১০-৪৫ মিনিট, সনি টেন ১ লেন্স-স্পোর্তিং সিপি রাত ১০-৪৫ মিনিট, সনি টেন ২ আর্সেনাল-লিল রাত ১টা, সনি টেন ১ অ্যাতলেটিকো মাদ্রিদ-ম্যানইউ রাত ১টা, সনি টেন ২ গ্যালাতাসারাই-বার্সেলোনা রাত ১টা, সনি টেন ৫ আরটিভি/এসআর
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
ম্যানসিটির সমর্থকদের হাতে কলা, কেন এই ব্যতিক্রমী আয়োজন
ইংলিশ প্রিমিয়ার লিগে আর্থিক অনিয়মের অভিযোগে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে স্বাধীন কমিশনের রায়ের পর ক্লাবটির প্রতি সমর্থন জানাতে অভিনব উদ্যোগ নিয়েছেন সমর্থকরা। লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে ম্যাচের আগে আকাশে শত শত বাতাসভরা কলা উড়িয়ে পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনেন তারা।
ম্যানসিটির সমর্থকদের হাতে কলা, কেন এই ব্যতিক্রমী আয়োজন
তিন মাসেই ভাঙল ভিনিসিয়ুসের ‘সেকেন্ড ইনিংস’
মাঠে ছন্দহীনতা, লাল কার্ডের ধাক্কা এরপর ব্যক্তিগত জীবনেও দুঃসংবাদ। রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের প্রেমের সম্পর্ক আবারও ভেঙে গেছে।
তিন মাসেই ভাঙল ভিনিসিয়ুসের ‘সেকেন্ড ইনিংস’
আরও পড়ুন
ভবিষ্যৎ ফুটবলের ১০ প্রতিভাবান তারকার নাম জানালেন মেসি
বিশ্বকাপে সবচেয়ে বেশি ঘৃণামূলক বার্তার শিকার আর্জেন্টিনা
বিদায়ের রাতেই ভক্তদের জন্য মেসির বিশেষ উপহার
আর্জেন্টিনার কাছে হারের পর ফিফাকে চ্যালেঞ্জ বুরকিনা ফাসোর প্রেসিডেন্টের