ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন জেমস রদ্রিগেজ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ এএম
জেমস রদ্রিগেজ। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন কলম্বিয়ার তারকা ফুটবলার জেমস রদ্রিগেজ। দীর্ঘ ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে মঙ্গলবার জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় রদ্রিগেজ বলেন, অনেক বছর, অনেক ম্যাচ এবং আনন্দ আর কঠিন মুহূর্তগুলোর পর আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ করার সময় এসেছে কলম্বিয়ান জাতীয় দলের সঙ্গে আমার যাত্রা।

২০১১ সালের অক্টোবরে বলিভিয়ার বিপক্ষে কলম্বিয়ার হয়ে আন্তর্জাতিক অভিষেক হয় রদ্রিগেজের। অভিষেক ম্যাচেই গোল করে নিজের আগমনের জানান দিয়েছিলেন তিনি। এরপর ধীরে ধীরে জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন এই অ্যাটাকিং মিডফিল্ডার।

২০১৪ বিশ্বকাপ ছিল রদ্রিগেজের আন্তর্জাতিক ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল অধ্যায়। মাত্র পাঁচ ম্যাচে ছয় গোল করে আসরের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জেতেন তিনি। শেষ ষোলোতে উরুগুয়ের বিপক্ষে তার করা দুর্দান্ত ভলি গোলটি বিশ্বকাপের অন্যতম স্মরণীয় গোল হিসেবে জায়গা করে নেয়। সেই বিশ্বকাপের পরই তার প্রতি আগ্রহ দেখায় রিয়াল মাদ্রিদ এবং টুর্নামেন্ট শেষে স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে চুক্তি করেন তিনি।

কলম্বিয়ার হয়ে ২০১৪, ২০১৮ ও ২০২৬ তিনটি বিশ্বকাপে খেলেছেন রদ্রিগেজ। তবে ২০২২ সালের কাতার বিশ্বকাপে জায়গা করে নিতে পারেনি কলম্বিয়া।

জাতীয় দলের জার্সি নিয়ে আবেগের কথাও জানিয়েছেন ৩৫ বছর বয়সী এই ফুটবলার। তিনি বলেন, এই জার্সি পরা ছিল একটি স্বপ্ন, পাশাপাশি বিশাল দায়িত্বও ছিল। প্রত্যেকবার যখন আমি মাঠে ঢুকতাম, বুঝতে পারতাম আমি শুধু আমার জন্য খেলছি না। আমার পরিবার, সতীর্থ এবং হাজারো কলম্বিয়ানের জন্য খেলছি, যারা স্বপ্ন দেখত।

১০ নম্বর জার্সি পরার পাশাপাশি জাতীয় দলের অধিনায়কত্ব করার সুযোগ পাওয়াকেও বিশেষ সম্মানের হিসেবে উল্লেখ করেছেন রদ্রিগেজ। তার ভাষায়, সম্মান, দায়িত্ববোধ ও কলম্বিয়ার প্রতিনিধিত্ব করার তাৎপর্য অনুধাবন করে আমি সবসময় এটি করার চেষ্টা করেছি। ভালো দিন যেমন ছিল, খুব কঠিন দিনও ছিল। কিন্তু এই রঙের গর্ববোধ করা কখনও থামাইনি।

সুইজারল্যান্ডের বিপক্ষে গত ৭ জুলাই টাইব্রেকারে হেরে যাওয়া শেষ ষোলোর ম্যাচটিই হয়ে থাকল রদ্রিগেজের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। কলম্বিয়ার জার্সিতে ১৩১ ম্যাচে ৩১ গোল করেছেন তিনি, সঙ্গে রয়েছে ৪৩টি অ্যাসিস্ট।

২০২৪ কোপা আমেরিকাতেও কলম্বিয়ার নেতৃত্ব দিয়েছিলেন রদ্রিগেজ। তার অধিনায়কত্বে ফাইনালে উঠেছিল দলটি। তবে ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে শিরোপা হাতছাড়া হয় কলম্বিয়ার।

সম্প্রতি কলম্বিয়ার ক্লাব অ্যাতলেটিকো নাসিওনালের সঙ্গে চুক্তি করেছেন রদ্রিগেজ। জাতীয় দলকে বিদায় জানালেও ক্লাব ফুটবলে আরও কিছুদিন খেলা চালিয়ে যেতে চান তিনি।

বিদায়বার্তায় রদ্রিগেজ বলেন, ‘আমি শান্ত হৃদয় নিয়ে বিদায় নিচ্ছি। কারণ আমি সবকিছু উজাড় করে দিয়েছি। প্রত্যেকটি মুহূর্তের জন্য ধন্যবাদ, ধন্যবাদ কলম্বিয়া।’

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসিকে সম্মান জানাতে নতুন রূপে সেজেছে জন্মস্থান রোজারিও
রাত পোহালেই শেষবারের মতো আর্জেন্টিনার জার্সিতে মাঠে নামবেন লিওনেল মেসি। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা এই তারকার বিদায়ী ম্যাচ ঘিরে ইতোমধ্যে আবেগে ভাসছে আর্জেন্টিনা। বিশেষ করে তার জন্মশহর রোজারিও যেন সেজেছে এক ভিন্ন রূপে। বুধবার (৬ অক্টোবর) আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ‘বুয়েনস আয়ার্সের এস্তাদিও মনুমেন্টাল’ স্টেডিয়াম ভোর ৫টায় অনুষ্ঠিত হবে মেসির বিদায়ী ম্যাচ। যেখানে প্রায় ৮৫ হাজার আর্জেন্টাইন সমর্থক ৩৯ বছর বয়সী এই তারকার জাদু দেখার জন্য উপস্থিত থাকবেন। প্রিয় তারকাকে সম্মান জানাতে রোজারিওর ন্যাশনাল ফ্ল্যাগ মেমোরিয়ালে স্থাপন করা হয়েছে ৩০ মিটার দীর্ঘ একটি বিশেষ জার্সি। জার্সিটিতে সোনালি অক্ষরে লেখা হয়েছে ‘গ্রাসিয়াস’—স্প্যানিশ ভাষায় যার অর্থ ‘ধন্যবাদ’। বিশাল ওই জার্সির বুকে সোনালি রঙে ফুটিয়ে তোলা হয়েছে মেসির বিখ্যাত ১০ নম্বর।  আর্জেন্টিনার হয়ে তার অসাধারণ অবদানকে স্মরণ করতেই এমন ব্যতিক্রমী আয়োজন করেছেন স্থানীয় ফুটবলপ্রেমীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে এর ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর তা দ্রুত ভাইরাল হয়ে যায়। বিদায়ী ম্যাচ উপলক্ষে বিশেষ প্রস্তুতি নিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)ও।  ম্যাচ শুরুর আগে থাকবে সাংস্কৃতিক আয়োজন ও সংগীত পরিবেশনা। ম্যাচ শেষে মেসির হাতে তুলে দেওয়া হবে তার বর্ণাঢ্য ক্যারিয়ারকে স্মরণ করে তৈরি একটি বিশেষ স্মারক জার্সি। এছাড়া স্টেডিয়ামের বড় পর্দায় দেখানো হবে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের স্মরণীয় মুহূর্তগুলো নিয়ে তৈরি একটি ভিডিও। শেষ ম্যাচকে সামনে রেখে জাতীয় দলের অনুশীলনেও যোগ দিয়েছেন মেসি। সতীর্থদের সঙ্গে তাকে বেশ হাসিখুশি দেখা গেছে। দীর্ঘদিনের সঙ্গীদের সঙ্গে শেষবারের মতো সময় কাটিয়ে নিচ্ছেন আর্জেন্টিনার অধিনায়ক। অনুশীলনের ফাঁকে সতীর্থদের সঙ্গে হাসি-ঠাট্টায়ও মেতে উঠতে দেখা গেছে তাকে। মনুমেন্টালে জাতীয় দলের হয়ে শেষ অনুশীলন শেষে নিজের নামে নামাঙ্কিত এজেইজা ট্রেনিং কমপ্লেক্সে রাতের খাবার খান মেসি। পরে নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কয়েকটি ছবি পোস্ট করেন তিনি। ছবিগুলোর ক্যাপশনে লেখেন, ‘বিশেষ কিছু মুহূর্ত। আমি জানি, এগুলো খুব মিস করব।’     পোস্ট করা ছবিগুলোর মধ্যে একটি বিশেষভাবে নজর কেড়েছে সমর্থকদের। সেখানে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া, জাতীয় দলের ফুটবলার, কোচিং স্টাফ এবং এএফএর কর্মীদের সঙ্গে এক ফ্রেমে দেখা যায় মেসিকে।  জাতীয় দলের সবার সঙ্গে ছবি তোলা তার জন্য নতুন কিছু না হলেও, এবার ছবিটির আবেগময় তাৎপর্য ভিন্ন। কারণ, আর্জেন্টিনার জার্সিতে এটিই তার শেষ অধ্যায়ের শেষ মুহূর্তগুলোর একটি। গত ৩১ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দেন মেসি। সেই ঘোষণার পর এবার মাঠে নেমে আনুষ্ঠানিকভাবে শেষ করবেন তার বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার। বেনিনের বিপক্ষে ম্যাচটি হবে আর্জেন্টিনার হয়ে মেসির ২০৮তম আন্তর্জাতিক ম্যাচ। এর আগে ২০৭ ম্যাচে তিনি করেছেন ১২৫ গোল এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৬৮টি গোল। বিশ্বকাপ, কোপা আমেরিকা ও ফিনালিসিমাসহ অসংখ্য সাফল্যে ভরা তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায় রচিত হবে আগামীকাল ভোরে। আরটিভি/এসআর
মেসিকে সম্মান জানাতে নতুন রূপে সেজেছে জন্মস্থান রোজারিও
বিদায়ের মঞ্চ প্রস্তুত, রাত পোহালেই আর্জেন্টিনায় মেসি অধ্যায়ের সমাপ্তি
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা আর্জেন্টাইন ফুটবলে শেষ হতে যাচ্ছে লিওনেল মেসি অধ্যায়। আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলা এই খেলোয়াড় আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিচ্ছেন স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালে হারের আড়াই মাস পর। বুধবার (৬ অক্টোবর) আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ‘বুয়েনস আয়ার্সের এস্তাদিও মনুমেন্টাল’ স্টেডিয়াম ভোর ৫টায় অনুষ্ঠিত হবে মেসির বিদায়ী ম্যাচ। যেখানে প্রায় ৮৫ হাজার আর্জেন্টাইন সমর্থক ৩৯ বছর বয়সী এই তারকার জাদু দেখার জন্য উপস্থিত থাকবেন।  আগস্টে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়ে মেসি লিখেছিলেন, আমি আমার সর্বস্ব দিয়েছি; আমার আর দেওয়ার মতো কিছু নেই। তাছাড়া দারুণ কিছু তরুণ খেলোয়াড় উঠে আসছে, যারা নিজেদের সুযোগ পাওয়ার যোগ্য। সোমবার বুয়েনস আয়ার্সের শহরতলি এজেইজায় তার নামে থাকা কমপ্লেক্সে দলের সঙ্গে শেষবারের মতো অনুশীলন করেন তিনি। নিজের নায়ককে অনুশীলন করতে দেখতে কাজ থেকে ছুটি নিয়ে আসা খুচরা বিক্রয়কর্মী নাহুয়েল নিভা বার্তা সংস্থা এএফপিকে বলেন, এর চেয়ে বেশি কিছু চাওয়ার নেই, এটাই শেষ। ইন্টার মায়ামির সঙ্গে মেসির চুক্তি রয়েছে ২০২৮ সাল পর্যন্ত। তবে দুই মাস আগে তার বাবা হোর্হে মেসির মৃত্যুর পর তিনি জানিয়েছেন, ধারণার চেয়েও আগেই হয়তো স্থায়ীভাবে বুট তুলে রাখতে পারেন। ফুটবলের সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত মেসিকে বিদায় জানাতে কোনো আয়োজনই কম রাখা হয়নি। কাতারে ফুটবলের সর্বোচ্চ সাফল্যে তার সঙ্গে থাকা এবং মেসি-পরবর্তী আর্জেন্টিনা দলকে নেতৃত্ব দিতে যাওয়া বেশ কয়েকজন সতীর্থ এই ম্যাচে খেলবেন।  তাদের মধ্যে রয়েছেন ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো, মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজ এবং ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ ও লটারো মার্তিনেজ। ম্যাচের পর অধিনায়কের আর্মব্যান্ড রোমেরোর হাতে তুলে দেওয়া হবে। কোচ লিওনেল স্কালোনি বলেছেন, তার অতি প্রিয় অধিনায়কের রেখে যাওয়া শূন্যস্থান পূরণের চেষ্টা করবেন তিনি। মেসি ২০০৫ সালে জাতীয় দলে অভিষেকের সময় যাদের অনেকেই পৃথিবীতেই আসেনি, সেই পরবর্তী প্রজন্মের কয়েকজনের পারফরম্যান্সও আশাব্যঞ্জক। বিশ্বকাপ ফাইনালের পর মেসিকে ছাড়াই প্রথম ম্যাচে আর্জেন্টিনা বুধবার কর্দোবায় প্রীতি ম্যাচে বলিভিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দেয়। এরপর শনিবার মনুমেন্টাল স্টেডিয়ামে বুরকিনা ফাসোর বিপক্ষেও দাপট দেখায় তারা। আর্জেন্টিনার দুই উজ্জ্বল নতুন প্রতিভা ফ্রাঙ্কো মাস্তানতুনো ও জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি বুরকিনা ফাসোর বিপক্ষে নিজেদের প্রথম আন্তর্জাতিক গোল করেন। ম্যাচটি আর্জেন্টিনা জেতে ৭-০ গোলে। এই ফলগুলো বিশ্বকাপ ফাইনালে হারের হতাশা কিছুটা কাটাতে সাহায্য করেছে।  ওই ম্যাচে ক্লান্ত দেখাচ্ছিল মেসিকে এবং স্পেনের কাছে আর্জেন্টিনা অনেকটাই নিয়ন্ত্রিত ছিল। ম্যাচের শেষ দিকে তাদের কিছু খেলোয়াড়ের রুক্ষ আচরণেরও শাস্তি হয়েছে নিষেধাজ্ঞা ও জরিমানার মাধ্যমে। মেসি শুধু আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা খেলোয়াড়ই নন, ২০৭ ম্যাচে ১২৫ গোল করে তিনি দলের সর্বোচ্চ গোলদাতাও। তার অ্যাসিস্টের সংখ্যাও রেকর্ড ৬৮টি। মেসি ২০২২ সালে কাতারে আর্জেন্টিনার ৩৬ বছরের বিশ্বকাপ-খরা ঘুচিয়ে দেশবাসীর চিরন্ত কৃতজ্ঞতা অর্জন করেন এবং দিয়েগো ম্যারাডোনার যথার্থ উত্তরসূরি হিসেবে নিজের জায়গা পাকাপোক্ত করেন। আর্জেন্টিনা দলে মেসির সময়ে দেশটি ২০০৫ সালের বিশ্ব যুব চ্যাম্পিয়নশিপ, ২০০৮ সালের অনূর্ধ্ব-২৩ অলিম্পিক শিরোপা জেতে। তারা ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকাও জেতে। এছাড়া দক্ষিণ আমেরিকা ও ইউরোপের চ্যাম্পিয়নদের মধ্যকার ম্যাচ ২০২২ সালের ফিনালিসিমাতেও তারা জয় পায়। তবে এই পথচলায় কান্নাও ছিল। বিশেষ করে ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে হার, এ বছরের বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে পরাজয় এবং ২০১৬ সালের কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে অপ্রত্যাশিত হার ছিল উল্লেখযোগ্য। আরটিভি/এসআর
বিদায়ের মঞ্চ প্রস্তুত, রাত পোহালেই আর্জেন্টিনায় মেসি অধ্যায়ের সমাপ্তি
মেসির বিদায়ী ম্যাচে থাকছেন না দিবালা-আরমানিসহ ৫ বিশ্বচ্যাম্পিয়ন
অবশেষে হাজির লিওনেল মেসির বিদায়ের সেই প্রতীক্ষিত দিন। বুধবার বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে আবেগঘন এক আয়োজনে জাতীয় দলের সতীর্থদের সঙ্গে শেষবারের মতো মাঠে দেখা যাবে আর্জেন্টাইন ফুটবল জাদুকরকে।
মেসির বিদায়ী ম্যাচে থাকছেন না দিবালা-আরমানিসহ ৫ বিশ্বচ্যাম্পিয়ন
রোনালদোকে অহংকারী বললেন বিশ্বকাপজয়ী দুগারি
ক্রিশ্চিয়ানো রোনালদো ও পর্তুগাল জাতীয় দলকে ঘিরে চলমান পরিস্থিতিতে তীব্র হতাশা প্রকাশ করেছেন ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী সাবেক ফুটবলার ক্রিস্টোফে দুগারি।
রোনালদোকে অহংকারী বললেন বিশ্বকাপজয়ী দুগারি
বিদায়ী ম্যাচের আগে মেসির হৃদয়স্পর্শী বার্তা
আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলতে নামার আগে আবেগঘন বার্তা দিয়েছেন বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি।
বিদায়ী ম্যাচের আগে মেসির হৃদয়স্পর্শী বার্তা