ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বার্সায় যা পারেননি, মায়ামিতে তাই করে দেখালেন মেসি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ পিএম
লিওনেল মেসি।ছবি: সংগৃহীত

লিওনেল মেসির ক্যারিয়ারে যোগ হলো আরও একটি মাইলফলক। ইন্টার মায়ামির জার্সিতে ১০০ গোল পূর্ণ করার ম্যাচেই দলকে এনে দিলেন আরেকটি শিরোপা। মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস কাপের শিরোপা জিতেছে ইন্টার মায়ামি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোরে অনুষ্ঠিত ম্যাচে মায়ামির জয়ের নায়ক মেসি। ম্যাচের ২৪ মিনিটে লুইস সুয়ারেজের ক্রস থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন আর্জেন্টাইন তারকা। সেই গোলেই মায়ামির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করেন তিনি।

মেসির গোলের পর নির্ধারিত সময়ের একেবারে শেষ দিকে হেডে মায়ামির ব্যবধান দ্বিগুণ করেন কাসেমিরো। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।

মায়ামির নতুন কোচ ক্রিস্টিয়ান কিলি গঞ্জালেজের অধীনে এটিই ছিল প্রথম ম্যাচ। অভিষেকেই কোচকে শিরোপা উপহার দিলেন মেসিরা।

ইন্টার মায়ামির হয়ে মাত্র ১১৫ ম্যাচে ১০০ গোল করেছেন মেসি। কোনো ক্লাব কিংবা জাতীয় দলের হয়ে শততম গোলের মাইলফলকে পৌঁছাতে এর চেয়ে কম ম্যাচ তার ক্যারিয়ারে আর লাগেনি। বার্সেলোনার হয়ে ১৮৮ ম্যাচ এবং আর্জেন্টিনার হয়ে ১৭৪ ম্যাচ খেলে ১০০ গোল পূর্ণ করেছিলেন তিনি।

২০২৩ সালে মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই ক্লাবটির ইতিহাসে নতুন নতুন অধ্যায় লিখে চলেছেন মেসি। মায়ামির হয়ে তার ১০০ গোলের মধ্যে ৭৬টি এসেছে এমএলএসে, ১৪টি লিগস কাপে, ৮টি কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে এবং একটি ফিফা ক্লাব বিশ্বকাপে।

নতুন মৌসুমেও দুর্দান্ত ছন্দে আছেন ৩৯ বছর বয়সী এই তারকা। ২২ ম্যাচে ১৯ গোল নিয়ে এমএলএসের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন তিনি। সব মিলিয়ে ক্লাব ও জাতীয় দলের হয়ে মেসির ক্যারিয়ার গোলসংখ্যা এখন ৯২৯।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 
‘ক্রীড়া কেবল চরিত্র তৈরি করে না, এটি চরিত্র প্রকাশও করে’—এই প্রতিপাদ্যকে ধারণ করে রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ মিনি স্টেডিয়ামে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 
২১ বছরে আর্জেন্টিনার হয়ে মেসির যত রেকর্ড
২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সিতে ২০৮ ম্যাচ, ১২৬ গোল ও ৬৭ অ্যাসিস্টের পাশাপাশি ছয়টি বিশ্বকাপ ও সাতটি কোপা আমেরিকায় অংশ নেওয়ার পর জাতীয় দলকে বিদায় জানিয়েছেন ফুটবলের অন্যতম সেরা এই মহাতারকা।
২১ বছরে আর্জেন্টিনার হয়ে মেসির যত রেকর্ড
মেসির অবসর নাকি রোনালদোর বিস্ফোরক বক্তব্য, গুগল সার্চে এগিয়ে কে?
মাঠের প্রতিদ্বন্দ্বিতা অনেক আগেই ছাড়িয়েছে সীমানা। এবার মাঠের বাইরেও নতুন এক লড়াইয়ে মুখোমুখি ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি।
মেসির অবসর নাকি রোনালদোর বিস্ফোরক বক্তব্য, গুগল সার্চে এগিয়ে কে?
মেসির বিদায়বেলায় অঝোরে কাঁদলেন এনজো ফার্নান্দেজ
লিওনেল মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনা পেয়েছে ৩-০ গোলের জয়। তবে ম্যাচের ফল ছাপিয়ে শেষ বাঁশির পর মনুমেন্টাল স্টেডিয়ামে ছিল আবেগঘন পরিবেশ। প্রিয় অধিনায়কের বিদায়ী বক্তব্য শুনতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ।
মেসির বিদায়বেলায় অঝোরে কাঁদলেন এনজো ফার্নান্দেজ
ফিফা র‌্যাঙ্কিংয়ে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ
ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ফিফা-আসিয়ান কাপে চরম ব্যর্থতার প্রভাব পড়েছে বাংলাদেশের ফিফা র‌্যাঙ্কিংয়ে। সর্বশেষ প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে ১৮২তম স্থানে নেমে গেছে বাংলাদেশ।
ফিফা র‌্যাঙ্কিংয়ে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ
আরও পড়ুন
২১ বছরে আর্জেন্টিনার হয়ে মেসির যত রেকর্ড
মেসির বিদায়বেলায় অঝোরে কাঁদলেন এনজো ফার্নান্দেজ
মেসির বিদায়ে আবেগাপ্লুত পূর্ণিমা-পরীমণি
এবার দেশের বড় দায়িত্বে লিওনেল মেসি