ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

এবার রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন এমবাপে

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ এএম
ছবি: সংগৃহীত

মাদ্রিদ ডার্বিতে হারের পর রেফারির কয়েকটি সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনিও। এবার সেই বিতর্কে নিজের অবস্থান জানিয়েছেন দলের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। ফরাসি এই তারকার মতে, ম্যাচে রেফারির ভুল ছিল। তবে বিষয়টি নিয়ে প্রকাশ্যে আর বেশি কথা বলতে চান না তিনি।

রোববার অ্যাতলেতিকো মাদ্রিদের মাঠে ২-১ গোলে হারে রিয়াল মাদ্রিদ। ম্যাচের বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মরিনিও। বিশেষ করে অ্যাতলেতিকোর ক্রিশ্চিয়ান রোমেরো ও লি কাং-ইনের কয়েকটি চ্যালেঞ্জে লাল কার্ড না দেখানো নিয়ে প্রশ্ন তোলেন রিয়াল কোচ।

ডার্বির পরদিন সুইজারল্যান্ডের জুরিখে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’কে দেওয়া সাক্ষাৎকারে রেফারিং নিয়ে কথা বলেন এমবাপে। রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে মন্তব্য করার অভ্যাস নেই জানিয়ে তিনি বলেন, রেফারিকে নিয়ে আমি কখনোই খুব বেশি কথা বলিনি। এখন নতুন করে তা শুরু করতে চাই না। আমার কিছু ভাবনা আছে, তবে সেগুলো নিজের কাছেই রাখছি।

তবে রেফারির ভুলের বিষয়টি অস্বীকার করেননি এমবাপে। তিনি বলেন, রেফারিও মানুষ, তারও ভুল হয়। সেদিনও ভুল হয়েছিল। তবে আমি এ নিয়ে আর কথা বাড়াতে চাই না।

ডার্বিতে হারকে রিয়ালের জন্য এক ধাপ পিছিয়ে পড়া হিসেবেও দেখছেন এমবাপে। ম্যাচটি জেতার লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিল দলটি। তবে খেলোয়াড়দের প্রচেষ্টায় কোনো ঘাটতি ছিল না বলেও মনে করেন তিনি।

মৌসুম এখনো অনেক বাকি উল্লেখ করে সতীর্থদের সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন এমবাপে। ডার্বির হতাশা পেছনে ফেলে পরবর্তী ম্যাচগুলোতে মনোযোগ দেওয়াই এখন রিয়ালের লক্ষ্য।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনা দলে বড় দুঃসংবাদ
আন্তর্জাতিক ফুটবলের বিরতির আগে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা। ক্লাব ফুটবলে শেষ ম্যাচে চোট পেয়েছেন রিভার প্লেটের আক্রমণাত্মক মিডফিল্ডার থিয়াগো আলমাদা।
মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনা দলে বড় দুঃসংবাদ
এশিয়ান গেমস: মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র, বাংলাদেশের বিদায়
এশিয়ান গেমসে নিজেদের শেষ ম্যাচে মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। জাপানের ওসাকার নাগাই স্টেডিয়ামে গোলের একাধিক সুযোগ তৈরি করেও কাজে লাগাতে না পারায় শেষ পর্যন্ত এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হয়েছে ঋতুপর্ণা চাকমাদের।
এশিয়ান গেমস: মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র, বাংলাদেশের বিদায়
২০৩০ বিশ্বকাপ: অস্ট্রেলিয়ায় ব্রাজিলের প্রস্তুতি শুরু
২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে নতুন প্রস্তুতি পর্ব শুরু করেছে ব্রাজিল জাতীয় ফুটবল দল। কোচ কার্লো আনচেলত্তির অধীনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এ উপলক্ষে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে ধাপে ধাপে জড়ো হচ্ছেন দলের খেলোয়াড়েরা।
২০৩০ বিশ্বকাপ: অস্ট্রেলিয়ায় ব্রাজিলের প্রস্তুতি শুরু
আমেরিকান ফুটবলের অভিজাত ক্লাবে মেসি
মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামির সময়টা ভালো যাচ্ছে না। টানা চতুর্থ ম্যাচে ড্র করেছে ফ্লোরিডার দলটি। তবে দলের হতাশার মাঝেও ব্যক্তিগত পারফরম্যান্সে আলো ছড়াচ্ছেন লিওনেল মেসি।
আমেরিকান ফুটবলের অভিজাত ক্লাবে মেসি
ম্যাচ হারের পর রেফারিং নিয়ে ক্ষোভ ঝাড়লেন মরিনহো
মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলের চেয়ে রেফারিং নিয়েই বেশি সরব হয়েছেন রিয়াল মাদ্রিদের কোচ জোসে মরিনহো। তার অভিযোগ, আতলেতিকোর দুই খেলোয়াড়কে লাল কার্ড না দেখানোয় ম্যাচের ভারসাম্য নষ্ট হয়েছে। সংবাদ সম্মেলনে নিজের বক্তব্যের পক্ষে ওই দুই ঘটনার ছবিও সাংবাদিকদের সামনে তুলে ধরেন রিয়াল কোচ। রোববার (২০ সেপ্টেম্বর) মেত্রোপলিতানো স্টেডিয়ামে লা লিগার ম্যাচে আতলেতিকোর কাছে ২-১ গোলে হেরে যায় রিয়াল মাদ্রিদ। এই পরাজয়ের ফলে পয়েন্ট তালিকায় আরও নিচে নেমে গেছে স্পেনের অন্যতম সফল ক্লাবটি। ম্যাচের প্রথমার্ধ থেকেই রেফারিং নিয়ে অসন্তুষ্ট ছিল রিয়াল। জুড বেলিংহ্যামের পায়ে আতলেতিকোর ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরোর পা লাগার ঘটনায় তাকে লাল কার্ড না দেখানোর সিদ্ধান্ত নিয়ে আপত্তি তোলে রিয়াল শিবির। পরে ভালভের্দেকে লি কাং-ইনের ট্যাকলের ঘটনাটিও মরিনহোর অভিযোগের তালিকায় আসে। মরিনহোর মতে, দুই ঘটনাতেই লাল কার্ড দেখানোর যথেষ্ট কারণ ছিল। তার ভাষ্য, ডিন হাউসেনকে লাল কার্ড দেখানোর পর রিয়ালকে ১০ জন নিয়ে খেলতে হয়েছে। অথচ আতলেতিকোর ওই দুই খেলোয়াড়ও মাঠের বাইরে গেলে ম্যাচের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হতে পারত। অন্যদিকে ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই রিয়াল ১০ জনের দলে পরিণত হয়। বক্সের ভেতরে জুলিয়ানো সিমেওনেকে ফাউল করার ঘটনায় ডিন হাউসেনকে লাল কার্ড দেখান রেফারি। পেনাল্টি থেকে গোল করে আতলেতিকোকে এগিয়ে দেন আলেহান্দ্রো গ্রিমাল্দো। ছয় মিনিট পর জনাথন ডেভিডের গোলে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকেরা। শেষ দিকে আন্টোনিও রুডিগার একটি গোল শোধ করলেও হার এড়াতে পারেনি রিয়াল। রেফারির সিদ্ধান্তের পাশাপাশি তার অভিজ্ঞতা নিয়েও প্রশ্ন তুলেছেন মরিনিও। তার দাবি, এত গুরুত্বপূর্ণ একটি ম্যাচ পরিচালনার জন্য আন্তর্জাতিক পর্যায়ে অভিজ্ঞতা না থাকা ৪১ বছর বয়সী একজন রেফারিকে দায়িত্ব দেওয়া হয়েছে। মরিনিওর মতে, মেত্রোপলিতানোতে ডার্বির যে ধরনের চাপ থাকে, তা সামলানো রেফারির জন্য কঠিন হয়ে পড়েছিল।
ম্যাচ হারের পর রেফারিং নিয়ে ক্ষোভ ঝাড়লেন মরিনহো
আরও পড়ুন
এশিয়ান গেমসের ফাইনালসহ টিভিতে আজকের খেলা
ম্যাচ হারের পর রেফারিং নিয়ে ক্ষোভ ঝাড়লেন মরিনহো
১০ জন নিয়ে আতলেতিকোর মাঠে হারল রিয়াল মাদ্রিদ
মাদ্রিদ ডার্বিসহ টিভিতে আজকের খেলা