ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

ব্যালন ডি’অর কে জিতবেন, জানিয়ে দিলেন স্পেন কোচ দে লা ফুয়েন্তে

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ এএম
ছবি: সংগৃহীত

আগামী ২৬ অক্টোবর জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঘোষণা করা হবে এবারের ব্যালন ডি’অর জয়ীর নাম। ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারটি কার হাতে উঠবে, তা নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। এবার সেই আলোচনায় নিজের প্রত্যাশার কথা জানালেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে।

‘গোল ডটকম’এর প্রতিবেদন অনুযায়ী, স্পেনের একটি টেলিভিশন অনুষ্ঠানে দে লা ফুয়েন্তে বলেন, এবারের ব্যালন ডি’অর কোনো স্প্যানিশ ফুটবলারের প্রাপ্য। তার মতে, ফুটবল বোঝার ক্ষমতাসহ নানা দিক বিবেচনায় স্প্যানিশ খেলোয়াড়েরা বিশ্বের সেরাদের কাতারে রয়েছেন। চলতি বছরও তাদের পারফরম্যান্স ছিল যথেষ্ট শক্তিশালী।

তবে দে লা ফুয়েন্তের প্রত্যাশা শুধু বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামালকে ঘিরে নয়। সম্প্রতি নিজেকে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে বর্তমান সময়ের সেরা খেলোয়াড়দের কাতারে রেখেছেন ইয়ামাল। স্পেন কোচ অবশ্য তার এই আত্মবিশ্বাসকে অহংকার হিসেবে দেখছেন না।

দে লা ফুয়েন্তের মতে, নিজের সামর্থ্যের ওপর বিশ্বাস রাখা দোষের কিছু নয়। ইয়ামাল ও এমবাপ্পে দুজনই ভিন্ন ধরনের প্রতিভা এবং আগামী বছরগুলোতে ফুটবলে তাদের বড় প্রভাব থাকবে বলেও মন্তব্য করেছেন তিনি। নিজের সামর্থ্য অনুযায়ী ব্যালন ডি’অর জয়ের যোগ্য বলে মনে করার মধ্যে অসম্মানের কিছু দেখছেন না স্পেন কোচ।

ইয়ামাল ও এমবাপ্পের বাইরে স্পেনের আরও কয়েকজন ফুটবলারের কথাও তুলে ধরেছেন দে লা ফুয়েন্তে। বিশেষ করে পিএসজির মিডফিল্ডার ফাবিয়ান রুইজ যথেষ্ট স্বীকৃতি পাচ্ছেন না বলে আক্ষেপ প্রকাশ করেছেন তিনি। স্পেনের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখার পরও রুইজের প্রাপ্য সম্মান মেলেনি বলে মনে করেন কোচ।

এ ছাড়া মিকেল ওয়ারসাবাল ও পেদ্রির নামও আলাদাভাবে উল্লেখ করেছেন দে লা ফুয়েন্তে। তার মতে, ব্যালন ডি’অরের সেরা ৩০-এর তালিকায় ওয়ারসাবালের থাকা উচিত ছিল। পেদ্রির নাম না থাকাটাও তাকে বিস্মিত করেছে।

শেষ পর্যন্ত অবশ্য কোনো নির্দিষ্ট স্প্যানিশ ফুটবলারকে ব্যালন ডি’অরের জন্য এগিয়ে রাখেননি দে লা ফুয়েন্তে। তার কাছে তালিকায় থাকা যেকোনো স্প্যানিশ খেলোয়াড় পুরস্কারটি জিতলেই তিনি খুশি হবেন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রিয়ালের পর শতকোটির ঘরে বার্সেলোনা
মাঠের পারফরম্যান্সের পাশাপাশি আর্থিকভাবেও দারুণ সময় পার করছে বার্সেলোনা। ক্লাবটির ২০২৫-২৬ মৌসুমের রাজস্ব রেকর্ড ১ দশমিক ০৬ বিলিয়ন ইউরোতে পৌঁছেছে।
রিয়ালের পর শতকোটির ঘরে বার্সেলোনা
অবসর নেওয়ার বিষয়ে যা বললেন রোনালদো
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার কথা ভেবেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে পর্তুগাল ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েনসা ও জাতীয় দলের কোচের সঙ্গে আলোচনার পর সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ৪১ বছর বয়সী এই তারকা।
অবসর নেওয়ার বিষয়ে যা বললেন রোনালদো
ইয়ামালের খোঁচার জবাব দিলেন কেইন
ব্যালন ডি’অর নিয়ে লামিনে ইয়ামালের মন্তব্যের জবাব দিয়েছেন হ্যারি কেইন। তবে বার্সেলোনার তরুণ তারকার মন্তব্যের পাল্টা আক্রমণে যাননি বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার। বরং নিজের পারফরম্যান্স দিয়েই জবাব দেওয়ার কথা জানিয়েছেন তিনি।
ইয়ামালের খোঁচার জবাব দিলেন কেইন
গুগল রেটিংয়ে যে স্টেডিয়াম সবচেয়ে এগিয়ে
ইংল্যান্ডের ফুটবল স্টেডিয়ামগুলোর মধ্যে গুগল রেটিংয়ে সবচেয়ে এগিয়ে লিভারপুলের অ্যানফিল্ড। ৫৪ হাজার ৫৪৬টি ভোটের ভিত্তিতে ঐতিহাসিক এই স্টেডিয়ামের রেটিং ৪.৭। একই রেটিং পেয়েছে টটেনহ্যাম হটস্পার স্টেডিয়াম ও নটিংহাম ফরেস্টের সিটি গ্রাউন্ড। তবে ভোটের সংখ্যা বেশি হওয়ায় অ্যানফিল্ডকে তালিকার শীর্ষে রাখা হয়েছে।
গুগল রেটিংয়ে যে স্টেডিয়াম সবচেয়ে এগিয়ে
রোনালদো-মেসির থেকেও অঢেল সম্পত্তির মালিক কে এই ফুটবলার?
বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার কে? এই প্রশ্ন আসলেই স্বাভাবিকভাবেই মুখে চলে আসে রোনালদো-মেসির নাম। তবে এবার জানা গেল ভিন্ন তথ্য। এই দুই ফুটবল কিংবদন্তি ছাড়াও ধনী ফুটবলারের স্বীকৃতি পেয়েছেন ফাইক বলকিয়াহ। জানা গেছে,  ১৯৯৮ সালে জন্মগ্রহণ করা এই ফুটবলার ব্রুনাই রাজপরিবারের একজন সদস্য এবং পেশাদার ফুটবলে উইঙ্গার হিসেবে খেলেন। এছাড়াও ব্রুনাই জাতীয় দলের অধিনায়ক হিসেবে খেলেছেন তিনি। স্প্যানিশ সংবাদমাধ্যম ডিয়ারিও এএস প্রতিবেদন অনুযায়ী, তার সম্পদের আনুমানিক মূল্য প্রায় ২০ থেকে ৩০ বিলিয়ন মার্কিন ডলার। এই বিপুল পারিবারিক সম্পদের কারণেই ফুটবল বিশ্বে তাকে আনুষ্ঠানিকভাবে ‘সবচেয়ে ধনী ফুটবলার’ হিসেবে বিবেচনা করা হয়।  রাজপরিবারের সঙ্গে এই ঘনিষ্ঠ রক্তের সম্পর্কের কারণেই এত বিশাল পরিমাণ ধন-সম্পদের মালিক তিনি। সম্প্রতি তাকে নিয়ে আলোচনা তৈরি হওয়ার পেছনে রয়েছে একটি বিশেষ কারণ। থাইল্যান্ডের শীর্ষ লিগের ক্লাব রাতচাবুরির সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হলে আর নবায়ন করেনি। যে কারণে বর্তমানে ফ্রি এজেন্ট ফাইক বলকিয়াহ। যার ফলে ফুটবল অঙ্গনে নতুন করে বাড়তি আলোচনা তৈরি করেছে তার অঢেল সম্পত্তি।  আরটিভি/এসআর  
রোনালদো-মেসির থেকেও অঢেল সম্পত্তির মালিক কে এই ফুটবলার?