ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ইয়ামালের খোঁচার জবাব দিলেন কেইন

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ এএম
ছবি: সংগৃহীত

ব্যালন ডি’অর নিয়ে লামিনে ইয়ামালের মন্তব্যের জবাব দিয়েছেন হ্যারি কেইন। তবে বার্সেলোনার তরুণ তারকার মন্তব্যের পাল্টা আক্রমণে যাননি বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার। বরং নিজের পারফরম্যান্স দিয়েই জবাব দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

গত মৌসুমে দুর্দান্ত ছন্দে ছিলেন কেইন। সব প্রতিযোগিতা মিলিয়ে ৭৩ গোল করেছেন ইংল্যান্ড অধিনায়ক। এমন পারফরম্যান্সের পর এবারের ব্যালন ডি’অরের আলোচনাতেও রয়েছেন তিনি।

সম্প্রতি ব্যালন ডি’অর নিয়ে কথা বলতে গিয়ে ইয়ামাল বলেছিলেন, বিশ্বের সেরা খেলোয়াড়ের হাতেই এই পুরস্কার ওঠা উচিত, শুধু ৮০ গোল করার কারণে নয়। তার মতে, সর্বোচ্চ গোলদাতা হওয়া আর বিশ্বের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পাওয়া এক বিষয় নয়।

ইয়ামালের সেই মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে কেইন বলেন, আমি নিজের সম্পর্কে খুব বেশি কথা বলতে চাই না। মাঠেই নিজের খেলার মাধ্যমে কথা বলি। সবাই আলাদা। লামিনে ইয়ামাল দারুণ একটি মৌসুম কাটিয়েছে, মাইকেল ওলিসেও তাই। ব্যালন ডি’অর আমার নিয়ন্ত্রণে নেই।

ইয়ামাল ঠিক কী উদ্দেশ্যে মন্তব্যটি করেছেন, সেটিও নিশ্চিত নন কেইন। তবে বার্সেলোনার তরুণ ফরোয়ার্ডের প্রশংসা করেছেন তিনি।

কেইনের ভাষায়, ‘সে অসাধারণ খেলোয়াড়। অনেকেই দারুণ মৌসুম কাটিয়েছে। এমবাপে, মাইকেল ওলিসে, রদ্রিও আছে এবার অনেকেই পুরস্কারটির দাবিদার।’

ব্যালন ডি’অর জিতলে সেটি তার জন্য বড় গর্বের বিষয় হবে বলেও জানিয়েছেন কেইন। তবে পুরস্কার নিয়ে কে কতটা প্রকাশ্যে কথা বলছেন, সেটিকে খুব একটা গুরুত্ব দিতে চান না তিনি। শেষ পর্যন্ত ভোটাররা খেলোয়াড়দের পারফরম্যান্স, পরিসংখ্যান ও অর্জন বিবেচনা করেই সিদ্ধান্ত নেবেন বলে মনে করেন ইংলিশ তারকা।

কেইন বলেন, অন্যরা যখন আমার সম্পর্কে ভালো কথা বলে, তখন বেশি গর্ব অনুভব করি। সতীর্থ, সাবেক খেলোয়াড় কিংবা অন্য কেউ আমার অর্জনের প্রশংসা করলে তা আমার কাছে বেশি অর্থবহ। নিজের সম্পর্কে নিজে বেশি কথা বলার চেয়ে সেটাই ভালো লাগে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৭ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে রোমাকে উড়িয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়
উয়েফা চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের লড়াকু মানসিকতার আরেকটি দৃষ্টান্ত দেখা গেল রোমের অলিম্পিক স্টেডিয়ামে।
৭ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে রোমাকে উড়িয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়
সাংবাদিকদের নিয়ে বড় সিদ্ধান্ত ক্রীড়া প্রতিমন্ত্রীর
জাতীয় স্টেডিয়ামের মিডিয়া বক্সের পাশের ওভারফ্লো জোন ক্রীড়া সাংবাদিকদের ব্যবহারের জন্য বরাদ্দ দেওয়ার নির্দেশ দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বুধবার (১৪ অক্টোবর) জাতীয় স্টেডিয়ামের ঝটিকা পরিদর্শনে গিয়ে এ নির্দেশনা দেন তিনি। আমিনুল হক বলেন, ঘরোয়া কিংবা আন্তর্জাতিক যে কোনও ফুটবল আসরেই মিডিয়া বক্সের পাশাপাশি ওভারফ্লো জোন ক্রীড়া সাংবাদিকরা ব্যবহার করতে পারবেন। আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপ দিয়েই তা কার্যকর হবে। এমনিতে প্রেস বক্সে মাঝে পিলারের কারণে ৫০-৬০ জন বসে কাভার করতে পারে না।  তিনি বলেন, ওভারফ্লো জোনে বসে বাকি সাংবাদিকরা এখন থেকে ম্যাচ কাভার করবেন। ক্রীড়া সাংবাদিকরা হলো খেলার প্রাণ। তারা ম্যাচ কাভার করতে না পারলে কেমনে হবে? এ সময় জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালককে এ বিষয়ে একটি চিঠি জারি করার নির্দেশও দেন তিনি। তার সিদ্ধান্ত ভবিষ্যতে বদলে যাবে কি না, এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আপাতত নীতিগত সিদ্ধান্ত এটা। তবে আমি কথা দিচ্ছি, আমার এই সিদ্ধান্ত বদলে যাবে না। ক্রীড়া সাংবাদিকরা দুই জায়গাতে বসে খেলা কাভার করতে পারবেন। আরটিভি/এসআর  
সাংবাদিকদের নিয়ে বড় সিদ্ধান্ত ক্রীড়া প্রতিমন্ত্রীর
রোমার বিপক্ষে শক্তিশালী স্কোয়াড ঘোষণা রিয়াল মাদ্রিদের
উয়েফা চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ ও রোমা। এই ম্যাচকে সামনে রেখে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে রিয়াল কোচ হোসে মরিনহো। বুধবার (১৪ অক্টোবর) রোমার হোম গ্রাউন্ড ঐতিহাসিক অলিম্পিকো স্টেডিয়ামে রাত ১টায় ম্যাচটি শুরু হবে।  এই ম্যাচে আক্রমণভাগে ভিনিসিয়ুস জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে ও এনদ্রিকের উপস্থিতি রোমার ডিফেন্সের জন্য বড় পরীক্ষার কারণ হবে।  অন্যদিকে মধ্যমাঠে বেলিংহাম, ভালভার্দে ও কামাভিঙ্গাদের সমন্বয়ে দল তাদের শক্ত অবস্থান বজায় রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামবে। এক নজরে রিয়াল মাদ্রিদ স্কোয়াড গোলরক্ষক: থিবো কোর্তোয়া, আন্দ্রি লুনিন ও সার্জিও মেস্ত্রে। ডিফেন্ডার: দিন হুইসেন, ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ড, ইব্রাহিমা কোনাতে, মার্ক কুকুরেয়া, আলভারো কারেরাস, আন্তোনিও রুডিগার ও দেনজেল ডামফ্রিস। মিডফিল্ডার: জুড বেলিংহাম, এদুয়ার্দো কামাভিঙ্গা, ফেদেরিকো ভালভার্দে, অউরেলিয়েন চুয়ামেনি, আরদা গুলের, বার্নার্দো সিলভা ও থিয়াগো। ফরওয়ার্ড: ভিনিসিয়ুস জুনিয়র, এনদ্রিক, কিলিয়ান এমবাপ্পে, সি. এসপি, ব্রাহিম দিয়াজ ও ইয়ান দিওমান্দে। আরটিভি/এসআর
রোমার বিপক্ষে শক্তিশালী স্কোয়াড ঘোষণা রিয়াল মাদ্রিদের
লাল কার্ড পাওয়ায় অলিসেকে জরিমানা করতে যাচ্ছে বায়ার্ন!
চ্যাম্পিয়নস লিগে ভাইকিংয়ের বিপক্ষে ম্যাচে লাল কার্ড পেয়ে বায়ার্ন মিউনিখকে বিপাকে ফেলেছিলেন মাইকেল অলিসে। আর এই অপরাধে ফরাসি তারকাকে শাস্তি হিসেবে বড় ধরনের আর্থিক জরিমানা করার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে জার্মান ক্লাবটি। মঙ্গলবার (১৩ অক্টোবর) চ্যাম্পিয়নস লিগে নরওয়ের ক্লাব ভাইকিংয়ের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে বায়ার্ন। ম্যাচের ৭৪তম মিনিটে প্রতিপক্ষ অধিনায়ক জ্লাতকো ত্রিপিচের মুখে বল ছুড়ে মারেন অলিসে।  এর কয়েক মুহূর্ত আগেই হলুদ কার্ড দেখেছিলেন তিনি। নতুন করে হলুদ কার্ড দেখানো হলে লাল কার্ড নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ম্যাচে একপর্যায়ে ০-২ গোলে পিছিয়ে পড়েছিল বায়ার্ন। হ্যারি কেইনের জোড়া গোল এবং লুইস দিয়াজের গোলে ৩-২ ব্যবধানে এগিয়েও যায় দলটি।  কিন্তু অলিসের লাল কার্ডের পর ১০ জনের বায়ার্ন শেষ মুহূর্তে গোল হজম করে বসে। ৯০তম মিনিটে সমতাসূচক গোল করে ভাইকিং। ফলে জয় হাতছাড়া হয় জার্মান জায়ান্টদের। অলিসের আচরণে বিরক্ত কোম্পানি ম্যাচ শেষে তার আচরণকে ‘ভীষণ বোকামি’ বলে উল্লেখ করেন। কোচের মতে, প্রতিপক্ষের খেলোয়াড় তার চেয়ে বেশি বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। কেইনও বলেছেন, নিজের ভুলের দায় অলিসেকেই নিতে হবে এবং এ ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। ফরাসি উইঙ্গারের এই আচরণ নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও সমালোচনা হয়েছে। স্পেনের মার্কা লিখেছে, সাধারণত শান্ত স্বভাবের অলিসে নরওয়েতে মেজাজ হারিয়ে ফেলেন। আরেক স্প্যানিশ সংবাদমাধ্যম আস শিরোনাম করেছে, ‘অলিসে ঝামেলা তৈরি করছেন।’ বায়ার্নের ক্রীড়া পরিচালক ম্যাক্স এবারল অবশ্য অলিসের বিরুদ্ধে অভ্যন্তরীণ শাস্তির বিষয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি। তবে পরে এ নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন তিনি। জরিমানা করা হতে পারে কি না, সে সম্ভাবনাও উড়িয়ে দেননি এবারল। আরটিভি/এসআর
লাল কার্ড পাওয়ায় অলিসেকে জরিমানা করতে যাচ্ছে বায়ার্ন!
রাতে পিএসজি-ম্যানসিটির মহাযুদ্ধ, একাধিক রেকর্ডের সামনে হাল্যান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আজ রাতে ঘরের মাঠ ইত্তিহাদ স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। এই ম্যাচে গোল করতে পারলেই সার্জিও অ্যাগুয়েরোকে ছাড়িয়ে যাবেন আলিং হাল্যান্ড। চ্যাম্পিয়ন্স লিগে ৫৯ ম্যাচে মাঠে নেমে ৫৯টি গোল করেছেন ম্যানসিটির এই গোলমেশিন। যার মধ্যে সিটির আকাশী-নীল জার্সিতে ৪০ ম্যাচে তার গোল সংখ্যা ৩৬। আর একটি গোল করলেই অ্যাগুয়েরোকে (৬৪ ম্যাচে ৩৬ গোল) ছাড়িয়ে এককভাবে ম্যানচেস্টার সিটির ইতিহাসে চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন এই ২৬ বছর বয়সী তারকা।  বিশেষ করে টুর্নামেন্টের গ্রুপ ও লিগ পর্বে হালান্ড বেশ ভয়ংকর; ২০১৯-২০ মৌসুমে অভিষেকের পর থেকে এই পর্বে ৩৯ ম্যাচে ৪২ গোল করেছেন তিনি, যা এই সময়ে আর কেউ করতে পারেননি। আজকের ম্যাচে আরও একটি বড় মাইলফলক হাতছানি দিচ্ছে হাল্যান্ডকে। আর ১টি গোল করলেই তিনি ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের সাবেক তারকা রুদ ফান নিস্তেলরয়ের ৬০ গোলের মাইলফলক স্পর্শ করবেন। আর জোড়া গোল করতে পারলে চ্যাম্পিয়ন্স লিগের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় এককভাবে সাত নম্বরে উঠে আসবেন।  তার সামনে থাকবেন কেবল ক্রিস্টিয়ানো রোনালদো (১৪১), লিওনেল মেসি (১২৯), রবার্ট লেভানডোফস্কি (১০৯), করিম বেনজেমা (৯০), কিলিয়ান এমবাপ্পে (৭১) ও রাউল গঞ্জালেস (৭১)। যদিও সাম্প্রতিক দেখায় সিটির চেয়ে পিএসজির পাল্লাই ভারী। শেষ তিন সাক্ষাৎকারে দুটিতেই জিতেছে ফরাসি ক্লাবটি, তবে দল হারলেও তিন গোল আদায় করে নিয়েছিলেন হালান্ড। তাছাড়া আজকের ম্যাচটি ঘরের মাঠ ইতিহাদে, যেখানে সিটির হয়ে নিজের ৩৬টি চ্যাম্পিয়ন্স লিগ গোলের ২৩টিই (প্রায় ৬৪ শতাংশ) করেছেন এই নরওয়েজিয়ান তারকা। সব প্রতিযোগিতা মিলিয়ে রেকর্ড গড়ার ধারা অব্যাহত রেখেছেন হাল্যান্ড। গত মাসে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে পোর্তোর বিপক্ষে ২-০ গোলের জয়ে জোড়া গোল করে সিটির তৃতীয় সর্বোচ্চ গোলদাতা টমি জনসনকে টপকে যান তিনি।  ২০২২ সালে যোগ দেওয়ার পর ২০৬ ম্যাচে তার গোল এখন ১৭০টি। সামনে আছেন ১৭৭ গোল করা এরিক ব্রুক, আর ২৬০ গোল নিয়ে সবার ওপরে সার্জিও অ্যাগুয়েরো। গত মৌসুমের দুর্দান্ত পারফরম্যান্স (৩৮ গোল) এই মৌসুমেও বজায় রেখেছেন হাল্যান্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে ৮ ম্যাচে ইতিমধ্যেই ৮টি গোল করে ফেলেছেন তিনি।  আরটিভি/এসআর
রাতে পিএসজি-ম্যানসিটির মহাযুদ্ধ, একাধিক রেকর্ডের সামনে হাল্যান্ড
আরও পড়ুন
ব্যালন ডি’অর নিয়ে কুকুরেয়ার মজার মন্তব্য
মেসি খুবই বিনয়ী: হ্যারি কেইন
কেইন-এমবাপ্পে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম
ব্যালন ডি’অর জিতবেন ইয়ামাল, দাবি হোর্হে মেন্দেজের