ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ এএম
ছবি: সংগৃহীত

মাঠের পারফরম্যান্সের পাশাপাশি আর্থিকভাবেও দারুণ সময় পার করছে বার্সেলোনা। ক্লাবটির ২০২৫-২৬ মৌসুমের রাজস্ব রেকর্ড ১ দশমিক ০৬ বিলিয়ন ইউরোতে পৌঁছেছে। এর মধ্য দিয়ে ইউরোপের দ্বিতীয় ক্লাব হিসেবে বার্ষিক রাজস্বে এক বিলিয়ন ইউরোর মাইলফলক স্পর্শ করেছে স্প্যানিশ জায়ান্টরা।

বার্সেলোনার সর্বশেষ আর্থিক হিসাব অনুযায়ী, আগের অর্থবছরের তুলনায় তাদের রাজস্ব বেড়েছে ৬৬ মিলিয়ন ইউরো। তবে আয় বাড়লেও পুরো মৌসুমে ক্লাবটির নিট ক্ষতি হয়েছে ১৮ মিলিয়ন ইউরো।

রাজস্বের এই মাইলফলক স্পর্শের মধ্য দিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের পর বার্সেলোনা দ্বিতীয় ক্লাব হিসেবে এক বিলিয়ন ইউরোর সীমা অতিক্রম করল। কনসাল্টিং প্রতিষ্ঠান ডেলয়েটের ফুটবল মানি লিগের হিসাব অনুযায়ী, ২০২৩-২৪ মৌসুমে ১ দশমিক ০৪ বিলিয়ন ইউরো রাজস্ব নিয়ে প্রথমবারের মতো এই মাইলফলক স্পর্শ করেছিল রিয়াল।

এরপর ২০২৪-২৫ মৌসুমে রিয়ালের রাজস্ব আরও বেড়ে দাঁড়ায় ১ দশমিক ১৬ বিলিয়ন ইউরোতে। ফলে ডেলয়েটের সর্বশেষ শীর্ষ পাঁচ রাজস্ব আয়ের ক্লাবের তালিকায় সবার ওপরে ছিল রিয়াল মাদ্রিদ। তালিকায় এরপর ছিল বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, প্যারিস সেন্ট জার্মেই ও লিভারপুল।

বার্সেলোনা জানিয়েছে, চলতি মৌসুমেও রাজস্ব বৃদ্ধির ধারা অব্যাহত থাকার প্রত্যাশা করছে তারা। পাশাপাশি গত মৌসুমের ক্ষতি কাটিয়ে অল্প হলেও নিট মুনাফায় ফেরার আশা করছে কাতালান ক্লাবটি।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শিশুদের মুখে হাসি ফোটাতে ফিলিস্তিনে দুটি ফুটবল মাঠ বানাল ফিফা
ফিলিস্তিনের পশ্চিম তীরে শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ বাড়াতে দুটি নতুন ফুটবল মাঠ নির্মাণ করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা। স্থানীয় ফুটবল কর্তৃপক্ষ ও সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় নির্মিত মাঠ দুটির নাম দেওয়া হয়েছে ‘ফিফা অ্যারেনা’।
শিশুদের মুখে হাসি ফোটাতে ফিলিস্তিনে দুটি ফুটবল মাঠ বানাল ফিফা
ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হাকিমি
মরক্কো ও পিএসজির তারকা ফুটবলার আশরাফ হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের মামলায় ফ্রান্সের সর্বোচ্চ আদালতে করা আপিল খারিজ হয়ে গেছে। ফলে ২০২৩ সালের ওই অভিযোগের ঘটনায় হো-দ্য-সেন বিভাগের ফৌজদারি আদালতে বিচারের মুখোমুখি হতে হবে পিএসজির এই ডিফেন্ডারকে।
ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হাকিমি
অবসর নেওয়ার বিষয়ে যা বললেন রোনালদো
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার কথা ভেবেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে পর্তুগাল ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েনসা ও জাতীয় দলের কোচের সঙ্গে আলোচনার পর সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ৪১ বছর বয়সী এই তারকা।
অবসর নেওয়ার বিষয়ে যা বললেন রোনালদো
ব্যালন ডি’অর কে জিতবেন, জানিয়ে দিলেন স্পেন কোচ দে লা ফুয়েন্তে
আগামী ২৬ অক্টোবর জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঘোষণা করা হবে এবারের ব্যালন ডি’অর জয়ীর নাম। ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারটি কার হাতে উঠবে, তা নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। এবার সেই আলোচনায় নিজের প্রত্যাশার কথা জানালেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে।
ব্যালন ডি’অর কে জিতবেন, জানিয়ে দিলেন স্পেন কোচ দে লা ফুয়েন্তে
ইয়ামালের খোঁচার জবাব দিলেন কেইন
ব্যালন ডি’অর নিয়ে লামিনে ইয়ামালের মন্তব্যের জবাব দিয়েছেন হ্যারি কেইন। তবে বার্সেলোনার তরুণ তারকার মন্তব্যের পাল্টা আক্রমণে যাননি বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার। বরং নিজের পারফরম্যান্স দিয়েই জবাব দেওয়ার কথা জানিয়েছেন তিনি।
ইয়ামালের খোঁচার জবাব দিলেন কেইন
আরও পড়ুন
রাফিনিয়ার হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে বার্সেলোনার সেভেনআপ
বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা
যে কারণে বার্সেলোনাকে চ্যাম্পিয়ন্স লিগের ফেভারিট ভাবছেন না রদ্রি
ইয়ামালের জোড়া গোল, লেভান্তের বিপক্ষে দারুণ জয় বার্সেলোনার