ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

গিমারায়েসের বদলে পেনাল্টি নেওয়ার কারণ ব্যাখ্যা করলেন ভিনিসিয়ুস

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ পিএম
ভিনিসিয়ুস জুনিয়র। ছবি: এএফপি

নেইমারের অবসর ও ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে দল গোছাতে শুরু করেছেন কার্লো আনচেলত্তি। সেই হিসেবে ম্যাচে পেনাল্টির নেওয়ার গুরুদায়িত্বটা পেয়েছিলেন রানিফিয়ার। এই বার্সেলোনার তারকা না থাকলে ব্রুনো গিমারায়েসের পেনাল্টি নেওয়ার কথা ছিল। কিন্তু অস্ট্রেলিয়া ম্যাচে বদলে যায় সব হিসাব।

অস্ট্রেলিয়ার বিপক্ষে রাফিনিয়া প্রথম পেনাল্টি নেওয়ার পর ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন। ৮০ মিনিটে দ্বিতীয় পেনাল্টি গিমারায়েসের নেওয়ার কথা থাকলেও শট নিতে আসেন ভিনিসিয়ুস জুনিয়র। ম্যাচ শেষে এর কারণও ব্যাখ্যা করেছেন এই রিয়াল মাদ্রিদ তারকা।

বিশ্বকাপের পর থেকেই নিজেকে হারিয়ে খুঁজছেন ভিনিসিয়ুস। ফলে তাকে ফর্মে ফেরাতেই ভিনির হাতে বল তুলে দিয়েছিলেন গিমারায়েস। এ জন্য সতীর্থকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।

ভিনিসিয়ুস বলেন, রাফিনিয়া যখন মাঠে থাকবে না, তখন আমাদের পেনাল্টি নেওয়ার দায়িত্ব ব্রুনো গিমারাইসের। আমি ভেবেছিলাম সেই নিতে চাইবে, তবে সে জানে যে বর্তমানে আমার কিছুটা আত্মবিশ্বাস দরকার। বিশ্বকাপে হেরে যাওয়া অনেক বড় ধাক্কা এবং সেটা মেনে নেওয়া কঠিন, আর ঘুরে দাঁড়ানোও সহজ নয়।

পরে গিমারায়েস নিজেও ব্যাখ্যা করেন তার পেনাল্টি না নেওয়ার কারণ। আর্সেনালের এই মিডফিল্ডার বলেন, দলের সবার মধ্যে একতাই সবচেয়ে বড় বিষয়। এটাই কারণ ছিল (পেনাল্টিটা ভিনিকে আত্মবিশ্বাস দিয়েছে)। পেনাল্টির ঘটনার পর, অনেক কিছুই সামনে আসে। কিন্তু এখানে জাতীয় দলে, আমাদের মধ্যে কেউ ব্যক্তিগত অর্জন নিয়ে ভাবে না।

ভিনিকে পেনাল্টি নেওয়ার অনুমতি দিয়েছিলেন আনচেলত্তি। গিমারায়েস বলেন, বিশ্বকাপে আনচেলত্তি আমাকে পেনাল্টি নিতে বলেছিলেন। আর আজ তিনি ভিনিকে নিতে বলেন। ভিনির একটা গোল করা খুব দরকার ছিল। সে খুব ভালোভাবেই সেটা করেছে।

তিনি আরও বলেন, আমাদের কারও মধ্যে ব্যক্তিগত অর্জন নিয়ে ভাবনা নেই। ব্রাজিলের জন্য কোনটা সেরা, সেটাই আমরা চাই। তার জন্য আমরা খুশি এবং এভাবে কাজ করে যাওয়াটাই আসল।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পেনাল্টি মিসের পর ফাঁকা গোলেও ব্যর্থ রোনালদো
ক্রিস্তিয়ানো রোনালদোর জন্য রাতটি ছিল হতাশায় ভরা। সৌদি প্রো লিগে নিওম এসসির বিপক্ষে একের পর এক গোলের সুযোগ নষ্ট করেছেন আল-নাসরের পর্তুগিজ তারকা। প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি মিসের পর দ্বিতীয়ার্ধের শুরুতে ফাঁকা গোলপোস্টে বল পাঠাতেও ব্যর্থ হন তিনি।
পেনাল্টি মিসের পর ফাঁকা গোলেও ব্যর্থ রোনালদো
হারের পর উয়েফার কাছে নালিশ জানিয়েছে বার্সা
উয়েফা চ্যাম্পিয়নস লিগে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) কাছে ৪-২ গোলে হারের পর নতুন বিতর্কে জড়িয়েছে বার্সেলোনা। ম্যাচ শুরুর আগে পিএসজি সমর্থকদের প্রদর্শিত একটি উসকানিমূলক ব্যানারের বিরুদ্ধে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার কাছে অভিযোগ জানিয়েছে কাতালান ক্লাবটি।
হারের পর উয়েফার কাছে নালিশ জানিয়েছে বার্সা
উড়তে থাকা বার্সেলোনাকে মাটিতে নামাল পিএসজি
চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে থাকা বার্সেলোনার জয়রথ থামিয়ে দিয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। প্যারিসের পার্ক দে প্রিন্সেসে রোমাঞ্চকর লড়াইয়ে কাতালান ক্লাবটিকে ৪-২ গোলে হারিয়েছে বর্তমান ইউরোপীয় চ্যাম্পিয়নরা।
উড়তে থাকা বার্সেলোনাকে মাটিতে নামাল পিএসজি
দিবালা-মার্তিনেজসহ চোটে আর্জেন্টিনার ৫ অভিজ্ঞ তারকা
আসন্ন আন্তর্জাতিক বিরতির আগে চোটের ধাক্কায় উদ্বেগ বাড়ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা শিবিরে।
দিবালা-মার্তিনেজসহ চোটে আর্জেন্টিনার ৫ অভিজ্ঞ তারকা
ফিফা র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
ফিফা র‍্যাংকিংয়ে সুখবর পেয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। আগের অবস্থান থেকে এক ধাপ এগিয়ে ১০৭ থেকে ১০৬ নম্বরে উঠে এসেছেন ঋতুপর্ণা চাকমারা। মঙ্গলবার (২০ অক্টোবর) ফিফার প্রকাশিত নারী ফুটবলের সর্বশেষ র‌্যাঙ্কিং-এ তথ্যটি উঠে আসে। এশিয়ান গেমসে বাংলাদেশ নারী ফুটবল দল টানা দুই ম্যাচে ১৬ গোল হজম করে। উত্তর কোরিয়ার কাছে ১০-০ এবং দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ ব্যবধানে হারের পর র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়ার শঙ্কাও ছিল। উত্তর কোরিয়ার বিপক্ষে হারে বাংলাদেশের পয়েন্ট কমে ০.০৬ এবং দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ০.২৮। কেননা, র‍্যাঙ্কিংয়ে দুই দলের সঙ্গে বাংলাদেশের ব্যবধান প্রায় ১০০ ধাপ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র করে বাংলাদেশ। এই ড্রয়ে বাংলাদেশের র‍্যাঙ্কিং পয়েন্ট ৪ দশমিক ৬৪ বেড়েছে। ফলে বাংলাদেশের মোট পয়েন্ট দাঁড়ায় ১১৭৫ দশমিক ৩৫। গত বছর এশিয়া কাপের বাছাইপর্বে মিয়ানমারকে হারিয়েই প্রথমবারের মতো মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিল বাংলাদেশ। ওই জয়ে র‍্যাঙ্কিংয়ের সংশ্লিষ্ট উইন্ডোতে সবচেয়ে বেশি উন্নতি করে ফিফার শিরোনামেও জায়গা করে নিয়েছিল বাংলাদেশের মেয়েরা। আরটিভি/টিআর
ফিফা র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
আরও পড়ুন
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
ম্যাচের ঠিক আগে ভিনিসিয়ুসের শাস্তি ঘোষণা, ক্ষুব্ধ মরিনিহো
তিন মাসেই ভাঙল ভিনিসিয়ুসের ‘সেকেন্ড ইনিংস’
ভিনিসিয়ুসের লাল কার্ডের রাতে রিয়ালকে জয় উপহার দিলেন দিওমান্দে