ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

ভারতের বিপক্ষে আজ ব্রাজিলের একাদশে আসতে পারে ৭ পরিবর্তন

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ পিএম
ছবি: সংগৃহীত

কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে শনিবার (৩ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৮টায় প্রীতি ম্যাচে ভারতের মুখোমুখি হবে ব্রাজিল। ম্যাচটিকে সামনে রেখে একাদশে সাতটি পরিবর্তন আনতে পারেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে আগের ম্যাচগুলোতে খেলোয়াড়দের পরখ করে দেখার পর এবার ভারতের বিপক্ষেও স্কোয়াডের অন্য সদস্যদের সুযোগ দিতে পারেন অভিজ্ঞ এই কোচ।

ব্রাজিলের আক্রমণভাগে আজও থাকছেন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়র। ভারতের মাটিতে এক দশক আগে খেলার স্মৃতি নিয়ে এবার দেশটিতে ফিরেছেন ব্রাজিলের এই উইঙ্গার। ২০১৬ সালে গোয়ায় অনুষ্ঠিত ব্রিকস অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টে ব্রাজিলকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। ওই আসরে সর্বোচ্চ চারটি গোলও করেছিলেন ভিনি।

ভারতের ফুটবলপ্রেমীদের কাছে ভিনিসিয়ুসের জনপ্রিয়তা এখনো চোখে পড়ার মতো। নিজের আগের ভারত সফরের স্মৃতিও ভুলে যাননি এই ব্রাজিলিয়ান তারকা।

ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) মিডিয়া সিবিএফ টিভিকে ভিনি বলেন, এগুলো দারুণ সব স্মৃতি। কারণ, আমি যখন ছোট ছিলাম, কখনোই কল্পনা করিনি যে এখানে আবার ফিরব। আমি এটাও জানতাম না, সেই সময়ও ভক্তদের মনে আমার জন্য এত ভালোবাসা ছিল।

ভারতের সমর্থকদের ভালোবাসার কথা উল্লেখ করে ভিনি আরও বলেন, এই টুর্নামেন্টের সময়ই আমি বিষয়টি বুঝতে পারি। এর পরপরই বিশ্বকাপ এল, যেখানে আমি অংশ নিতে পারিনি। তা সত্ত্বেও সবাই আমাকে বার্তা পাঠিয়ে গেছে। এটি এমন এক ভক্তগোষ্ঠী, যারা আমাকে খুব কাছ থেকে অনুসরণ করে। এখানে ফিরতে পেরে আমি খুব খুশি।

এদিকে, চোটের কারণে রাফিনহা ছিটকে পড়ায় ব্রাজিলের আক্রমণভাগে বাড়তি দায়িত্ব সামলাতে হবে ভিনিসিয়ুসকে। রাফিনহার পরিবর্তে ফ্ল্যামেঙ্গোর স্ট্রাইকার পেদ্রোকে খেলানোর পরিকল্পনা রয়েছে আনচেলত্তির। বাঁ প্রান্তে ভিনির চিরচেনা ভূমিকায় থাকার সম্ভাবনাই বেশি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচটি ১-১ গোলে ড্র করেছিল ব্রাজিল। পরের ম্যাচে একাদশে সাতটি পরিবর্তন এনে ৪-২ গোলের জয় তুলে নেয় দলটি। সেই অভিজ্ঞতার ভিত্তিতে ভারতের বিপক্ষেও একাদশে সাতটি পরিবর্তন আসতে পারে বলে ধারণা ব্রাজিলের সংবাদমাধ্যমের।

চলতি আন্তর্জাতিক বিরতিতে তিনটি প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছিলেন আনচেলত্তি। স্কোয়াডের সব খেলোয়াড়কে পরখ করে দেখাই তার অন্যতম লক্ষ্য। ভারতের বিপক্ষে ম্যাচের মাধ্যমে দলের বাকি খেলোয়াড়দেরও মাঠে নামানোর সুযোগ তৈরি হতে পারে। দুই দলের ইতিহাসে এটিই হতে যাচ্ছে প্রথম মুখোমুখি লড়াই।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাতে ব্রাজিল ও ভারতের ফুটবল ম্যাচ দেখবেন যেভাবে
ভারতীয় ফুটবলের ইতিহাসে নতুন অধ্যায়ের সাক্ষী হতে যাচ্ছে ফুটবলপ্রেমীরা। শনিবার (৩ অক্টোবর) কলকাতার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে (সল্টলেক স্টেডিয়াম) প্রথমবারের মতো আন্তর্জাতিক ফুটবলে মুখোমুখি হওয়ার কথা ভারত ও পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের।
রাতে ব্রাজিল ও ভারতের ফুটবল ম্যাচ দেখবেন যেভাবে
ক্লাবের নতুন মালিকানায় প্রথম জয়ের দেখা পেলেন মেসি
মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামির আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি মাঠের খেলার পাশাপাশি ব্যবসায়ী ও ক্লাব মালিক হিসেবেও নিজের ক্যারিয়ার এগিয়ে যাচ্ছেন।
ক্লাবের নতুন মালিকানায় প্রথম জয়ের দেখা পেলেন মেসি
ব্যালন ডি’অর নিয়ে কুকুরেয়ার মজার মন্তব্য
স্পেনের সংবাদ সম্মেলনে ব্যালন ডি’অর নিয়ে মজার মন্তব্য করে হাসির খোরাক জুগিয়েছেন স্প্যানিশ ডিফেন্ডার মার্ক কুকুরেয়া।
ব্যালন ডি’অর নিয়ে কুকুরেয়ার মজার মন্তব্য
চোখের জলে জেকোকে বিদায় জানাল বসনিয়া
বসনিয়া ও হার্জেগোভিনার জার্সিতে ১৫১টি আন্তর্জাতিক ম্যাচ খেলার পর জাতীয় দলকে বিদায় জানিয়েছেন দেশটির কিংবদন্তি স্ট্রাইকার এডিন জেকো। সুইডেনের বিপক্ষে জেনিকার বিলিনো পোলজে স্টেডিয়ামে নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন ‘সোয়ান অব সারাজেভো’ খ্যাত এই ফরোয়ার্ড।
চোখের জলে জেকোকে বিদায় জানাল বসনিয়া
নাইটক্লাবের ছবি ভাইরাল / সাদের ‘অনুরোধে’ নতুন করে যে ব্যাখ্যা দিলেন সেই তরুণী
ইন্দোনেশিয়ার বিপক্ষে ৯-২ গোলের করুণ পরাজয়কে ছাপিয়ে সামাজিকযোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে সাদ ও সোহলের ভাইরাল হওয়া নাইটক্লাবের ছবি। প্রকাশিত ছবিগুলো নেপালের তোলার কথা জানালেও সাদের অনুরোধে নতুন করে ব্যাখ্যা দিয়েছেন সেই ইন্দোনেশিয়ান তরুণী। শুক্রবার (২ অক্টোবর) দেওয়া নতুন পোস্টে এলেনা লিখেছেন, একটা ব্যাখ্যা দিতে চাই ছবি ও ভিডিও নেপালে দুই মাস আগের। যেখানে পেশাদার ও প্রকৃত বন্ধুদের সাথে দেখা করেছিলাম।’  দুই মাস আগের ছবি গতকাল পোস্ট করার কারণও ব্যাখ্যা দিয়েছেন পরের প্যারায়, আমার পোস্টে কোনো ভুল বোঝাবুঝি হলে দুঃখিত। আমি সাধারণত দেরিতে পোস্ট করি কারণ আমি যখন ভ্রমণ করি তখন উপভোগ করি। সাদ উদ্দিনের ইন্দোনেশিয়ার ‘বন্ধু’ গতকাল সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্টটি দেওয়ার পর আজ সাদের অনুরোধে পোস্টে ছবির ব্যাখ্যা দিয়েছেন।  তবে ছবিটি জাকার্তারই কোনো ক্লাবের হতে পারে বলেও গুঞ্জন রয়েছে। যদিও এর সত্যতা নিশ্চিত করা যায়নি। এমনকী সাদ উদ্দিনের অনুরোধেই ইন্দোনেশিয়ার ওই নারী পোস্টটি করেছেন। নেপাল কিংবা ইন্দোনেশিয়া ঘটনা যেখানেরই হোক যে ছবি প্রকাশ্যে এসেছে সেখানে দেখা গেছে নারীর কাঁধের ওপর সাদের হাত রাখা এবং সামনে পানীয়।  যা জাতীয় দলের ফুটবলারের কাছ থেকে কাম্য নয়। শুধু ক্রীড়াঙ্গন নয়, তরুণ সমাজ তাদের অনুকরণ করে। নাইট ক্লাবে পানশালা কিংবা ডিস্কোতে যাওয়া শৃঙ্খলা পরিপন্থী। সাদ ও সোহেল দুই জনই সিনিয়র ফুটবলার। এই প্রসঙ্গে সাদ উদ্দিন জাকার্তা বিমানবন্দর থেকে বলেন, ছবিটি জাকার্তা নয় নেপালে এবং মাসখানেক আগে বিষয়টি পরিষ্কার করার জন্য তাকে পোস্ট করতে বলেছি। ঐ জায়গায় যাওয়া ঠিক হয়নি কিন্তু আমাদের ব্যক্তিগত জীবন ও বন্ধু থাকতে পারে পেশাদার ফুটবলের বাইরে। আরটিভি/এসআর
সাদের ‘অনুরোধে’ নতুন করে যে ব্যাখ্যা দিলেন সেই তরুণী
আরও পড়ুন
রাতে ব্রাজিল ও ভারতের ফুটবল ম্যাচ দেখবেন যেভাবে
ব্রাজিল-ভারত ম্যাচসহ টিভিতে আজকের খেলা
এশিয়ান গেমসের ভারত–পাকিস্তান ফাইনালে থাকছেন না নাকভি
হত্যার দাবি করল ভারত, গণমাধ্যমের সামনে তাকেই হাজির করল পাকিস্তান