ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

টানা তিনবার কোপা ট্রফি জিতে ইতিহাস গড়লেন ইয়ামাল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৮ এএম
ছবি: সংগৃহীত

একবার নয়, দুবার নয় টানা তিনবার কোপা ট্রফি জিতে ইতিহাস গড়লেন লামিনে ইয়ামাল। মাত্র ১৯ বছর বয়সেই এই কীর্তি গড়েছেন বার্সেলোনা ও স্পেনের তরুণ ফরোয়ার্ড। অন্যদিকে, নারী বিভাগে টানা দ্বিতীয়বারের মতো কোপা ট্রফি জিতেছেন বার্সেলোনার ভিকি লোপেজ। ফলে এবারের ব্যালন ডি’অরে কোপা ট্রফির নারী ও পুরুষ দুই বিভাগেই সেরার স্বীকৃতি পেয়েছেন কাতালান ক্লাবটির দুই ফুটবলার।

সোমবার (২৬ অক্টোবর) রাতে লন্ডনে অনুষ্ঠিত ব্যালন ডি’অর অনুষ্ঠানে ইয়ামালের হাতে তুলে দেওয়া হয় পুরুষদের কোপা ট্রফি। অনূর্ধ্ব-২১ বছর বয়সী সেরা ফুটবলারকে দেওয়া হয় এই পুরস্কার। ২০১৮ সালে প্রবর্তিত কোপা ট্রফির প্রথম বিজয়ী ছিলেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে।

গত বছর টানা দ্বিতীয়বারের মতো এই পুরস্কার জিতে ইতিহাস গড়েছিলেন ইয়ামাল। এবার তৃতীয়বারের মতো কোপা ট্রফি জিতে নিজের সেই কীর্তিকে আরও সমৃদ্ধ করলেন তিনি। পুরস্কারটির ইতিহাসে টানা তিনবার এই স্বীকৃতি পাওয়া প্রথম ফুটবলার ইয়ামাল।

তবে এবারের ব্যালন ডি’অর অনুষ্ঠানে ইয়ামালের লক্ষ্য শুধু কোপা ট্রফি জয়েই সীমাবদ্ধ ছিল না। ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর জয়ের আশাও ছিল তার। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সঞ্চালক থিয়েরি অঁরি কোপা ট্রফি হাতে পাওয়ার পর ইয়ামালকে প্রশ্ন করেন, তিনি কি এই পুরস্কারই জিততে চেয়েছিলেন?

অঁরির প্রশ্নে অনুষ্ঠানস্থলে হাসির রোল পড়ে যায়। কিছুটা বিব্রত ইয়ামাল সরাসরি উত্তর না দিয়ে প্রসঙ্গটি এড়িয়ে যান। পরে নিজের বার্সেলোনা সতীর্থ পাউ কুবারসিকে এই পুরস্কারের আরও যোগ্য বলে মন্তব্য করেন তিনি। শেষ পর্যন্ত মূল ব্যালন ডি’অর জিততে না পারলেও কোপা ট্রফিতে হ্যাটট্রিক তার তরুণ ক্যারিয়ারে যোগ করল আরেকটি অনন্য অর্জন।

নারী বিভাগেও সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে বার্সেলোনা। ক্লাবটির ফরোয়ার্ড ভিকি লোপেজ টানা দ্বিতীয়বারের মতো জিতেছেন নারী কোপা ট্রফি। এর মধ্য দিয়ে একই আসরে পুরুষ ও নারী দুই বিভাগেই পুরস্কার নিজেদের ঘরে তুলেছে বার্সেলোনা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ছোট্ট এক ভিডিওতেই ‘জাতীয় বেইমান’ তকমা পেলেন রাফিনিয়া!
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ক্লিপকে কেন্দ্র করে ব্রাজিলের সমর্থকদের তোপের মুখে পড়েছেন বার্সেলোনার তারকা ফুটবলার রাফিনিয়া।
ছোট্ট এক ভিডিওতেই ‘জাতীয় বেইমান’ তকমা পেলেন রাফিনিয়া!
উয়েফা নেশনস লিগ, কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের সঙ্গী বেলজিয়াম
উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স ও বেলজিয়াম। বোর্দোয় তুরস্ককে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে ফরাসিরা। অন্যদিকে ব্রাসেলসে পিছিয়ে পড়েও ইতালিকে ৪-১ গোলে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে বেলজিয়াম।
উয়েফা নেশনস লিগ, কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের সঙ্গী বেলজিয়াম
৪৬ বছর বয়সে মাঠে ফিরেই রোনালদিনহোর ঝলক
দীর্ঘ বিরতির পর আবারও ফুটবল মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো। ৪৬ বছর বয়সে অবসর ভেঙে ইতালির তৃতীয় স্তরের ক্লাব রাভেনার হয়ে মাঠে নেমে নিজের সামর্থ্যের ঝলক দেখিয়েছেন সাবেক এই বার্সেলোনা তারকা।
৪৬ বছর বয়সে মাঠে ফিরেই রোনালদিনহোর ঝলক
স্পেনের ৪৩ ম্যাচের অপরাজিত যাত্রায় ছেদ টানল ইংল্যান্ড
দীর্ঘ ৪৩ ম্যাচের অপরাজিত থাকার রেকর্ডে অবশেষে ছেদ পড়ল স্পেনের। বিশ্বচ্যাম্পিয়নদের ৩-২ গোলে হারিয়ে তাদের দীর্ঘদিনের অজেয় যাত্রার ইতি টেনেছে ইংল্যান্ড। রোমাঞ্চকর এই জয়ে উয়েফা নেশন্স লিগের গ্রুপের শীর্ষস্থানও নিশ্চিত করেছে টমাস টুখেলের দল।
স্পেনের ৪৩ ম্যাচের অপরাজিত যাত্রায় ছেদ টানল ইংল্যান্ড
ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ক্ষমা চাইলেন শ্রাবণ
২৩ বছর পর সাফ ট্রফি জয়ের খরা কাটানোর খুব কাছেই ছিল বাংলাদেশ দল। কিন্তু সেমিফাইনালে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের এক ভুলেই স্বপ্নভঙ্গ হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। আর এই হারের দায় নিজের কাঁধে নিয়েছেন তরুণ গোলকিপার। রোববার (১৫ নভেম্বর) ফেসবুক পোস্টে জাতির কাছে ক্ষমা চেয়েছেন এই ফুটবলার। পোস্টে তিনি লিখেছেন, গতকাল রাতে আমি আপনাদের সবার সঙ্গে উদযাপনের স্বপ্ন দেখেছিলাম। ভারাক্রান্ত হৃদয়ে এই কথাগুলো লিখব, তা ভাবিনি। একটি দুর্ভাগ্যজনক ভুল সবকিছু বদলে দিয়েছে।  তিনি আরও লিখেছেন, আমি জানি, এতে কতটা হতাশা তৈরি হয়েছে। আমি এই মুহূর্তকে একটি কষ্টের শিক্ষা হিসেবে নিচ্ছি। আমার সতীর্থ, কোচ ও প্রতিটি সমর্থকের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি। আমি সত্যিই দুঃখিত, বাংলাদেশ। দ্বিতীয় সেমিফাইনালে নায়ক হওয়ার কথা ছিল শ্রাবণের। একের পর এক সেভ দিয়ে বাংলাদেশকে রেখেছিলেন ম্যাচে। সেই মেহেদী হাসান শ্রাবণই শেষমেশ বনে গেলেন খলনায়ক।  ৮৫ মিনিট পর্যন্ত অন্তত ৩টি সেভ দিয়েছিলেন। ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত এই সেভগুলোই বাংলাদেশের আশা বাঁচিয়ে রেখেছিল। মনে হচ্ছিল, ম্যাচের ভাগ্য হয়তো অতিরিক্ত সময়েই ঠিক হবে।  কিন্তু তখনই এক মুহূর্তের ভুলে সব বদলে যায়। তার একটি লং থ্রো গিয়ে পড়ে প্রতিপক্ষের পায়ে। সেই সুযোগে আবদুল সামাদ গোল করেন। এতে স্বাগতিকদের স্বপ্ন ভেঙে যায়। ফাইনালে ওঠে পাকিস্তান। আরটিভি/এসআর
ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ক্ষমা চাইলেন শ্রাবণ
আরও পড়ুন
ইয়ামালকে নিয়ে বড় দুঃসংবাদ পেল স্পেন
এমবাপ্পের রেকর্ড ভেঙে ইয়ামালের ইতিহাস
যে কারণে মেসির বাম পা চান হ্যারি কেইন
ঘোষণার আগেই ব্যালন ডি’অরে শীর্ষ ৫ ফুটবলারের নামে বাজি, তদন্ত শুরু