ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

ইয়ামালকে নিয়ে বড় দুঃসংবাদ পেল স্পেন

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ১০:৪২ এএম
ছবি: সংগৃহীত

স্পেন শিবিরে বড় দুঃসংবাদ। হাঁটুর চোটের কারণে বৃহস্পতিবার (১২ নভেম্বর) চেকিয়ার বিপক্ষে নেশনস লিগের ম্যাচে খেলতে পারবেন না বার্সেলোনা তারকা লামিনে ইয়ামাল। সোমবার বিষয়টি নিশ্চিত করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।

রোববার লা লিগায় অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার ২-১ গোলের জয়ের ম্যাচে ডান হাঁটুতে চোট পান ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। যদিও চোট নিয়েই পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন তিনি।

স্প্যানিশ ফেডারেশন জানিয়েছে, আগামী কয়েক দিন বার্সেলোনায় থেকেই চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন ইয়ামাল। মাদ্রিদে ইংল্যান্ডের বিপক্ষে আগামী রোববারের ম্যাচের আগে স্পেন দলে যোগ দেওয়ার লক্ষ্য রয়েছে তার।

এদিকে রিয়াল সোসিয়েদাদের স্ট্রাইকার মিকেল ওয়ারজাবালও চেকিয়া সফরে যাচ্ছেন না। ফ্লু থেকে সেরে উঠলেও তাকে বিশ্রামে রাখা হচ্ছে। ইয়ামালের মতো তিনিও ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ফিরতে পারেন বলে জানিয়েছে ফেডারেশন।

চলতি মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে ২০ ম্যাচের সবকটিতেই শুরুর একাদশে ছিলেন ইয়ামাল। এই সময়ে তার গোলসংখ্যা ১৭, পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৩ গোল। টানা ম্যাচ খেলার ধকল সামলাতে তার মাঠে থাকার সময় নিয়ন্ত্রণের বিষয়টিও আলোচনায় এসেছে।

এর আগে গত মৌসুমে বারবার কুঁচকির চোটে পড়ায় ইয়ামালকে নিয়ে স্পেন ও বার্সেলোনার মধ্যে মতবিরোধ তৈরি হয়েছিল। গত সেপ্টেম্বরে বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক অভিযোগ করেছিলেন, স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে ইয়ামালের যথাযথ যত্ন নিচ্ছেন না।

এখন পর্যন্ত স্পেনের হয়ে ৩৭ ম্যাচ খেলেছেন ইয়ামাল। গত জুলাইয়ে বিশ্বকাপ জয়ের স্বাদও পেয়েছেন তিনি। নেশনস লিগে দুর্দান্ত ছন্দে থাকা স্পেন প্রথম চার ম্যাচেই জয় পেয়েছে। চেকিয়ার বিপক্ষে জয় এবং ইংল্যান্ডের বিপক্ষে ড্র করতে পারলেই গ্রুপ চ্যাম্পিয়ন হবে দলটি। গ্রুপের শীর্ষ দুই দল আগামী মার্চে খেলবে কোয়ার্টার ফাইনালে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফিফপ্রোর বর্ষসেরা একাদশে মেসি, জায়গা হলো না কেইনের
দুই বছর বিরতির পর আবারও ফিফপ্রোর বর্ষসেরা একাদশে জায়গা করে নিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। তবে চলতি বছরের ব্যালন ডি’অরজয়ী হ্যারি কেইন এই একাদশে জায়গা পাননি।
ফিফপ্রোর বর্ষসেরা একাদশে মেসি, জায়গা হলো না কেইনের
৪০ বছর বয়সেও অদম্য ভোজিনিয়া, চিলির লিগ চ্যাম্পিয়ন কোলো কোলো
বয়স যে কেবলই একটি সংখ্যা, তা আরও একবার প্রমাণ করলেন কেপ ভার্দের অভিজ্ঞ গোলকিপার ভোজিনিয়া। ৪০ বছর বয়সেও দুর্দান্ত পারফরম্যান্সে নিজের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন তিনি।
৪০ বছর বয়সেও অদম্য ভোজিনিয়া, চিলির লিগ চ্যাম্পিয়ন কোলো কোলো
জানুয়ারিতে আর্জেন্টিনার মাঠে ফিরছেন মেসি, প্রতিপক্ষ কে?
আর্জেন্টিনার জার্সিতে আর মাঠে না দেখা গেলেও জানুয়ারিতে আবারও নিজ দেশের মাটিতে খেলতে দেখা যেতে পারে লিওনেল মেসিকে।
জানুয়ারিতে আর্জেন্টিনার মাঠে ফিরছেন মেসি, প্রতিপক্ষ কে?
ঢাকায় পৌঁছেছেন হামজা, ফারহান আসছেন সন্ধ্যায়
সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে অবশেষে ঢাকায় এসে পৌঁছেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী।
ঢাকায় পৌঁছেছেন হামজা, ফারহান আসছেন সন্ধ্যায়
লম্বা সময়ের জন্য মাঠের বাইরে নয়ার
বায়ার্ন মিউনিখের জন্য দুঃসংবাদ। ডান পায়ের চোটের কারণে প্রায় দুই মাস মাঠের বাইরে থাকতে হতে পারে জার্মান গোলরক্ষক মানুয়েল নয়ারকে।
লম্বা সময়ের জন্য মাঠের বাইরে নয়ার
আরও পড়ুন
ইউরোপে যাওয়ার পথে নৌকাডুবি, নিহত অন্তত ৩৪
ফাইনালে সংঘর্ষের ঘটনায় শাস্তি কমল আর্জেন্টাইন তারকার
স্পেনের দল ঘোষণা, ডাক পেলেন ৫ নতুন মুখ
এক বছরে দুই ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, পদত্যাগের ঘোষণা স্পেনের মন্ত্রীর