ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

কুকুরের কামড়ে ক্ষতবিক্ষত সাবেক লিভারপুল তারকা, পায়ে ৫০ সেলাই

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ১২:৩৪ পিএম
ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগের সাবেক ফুটবলার জেরমেইন পেনান্ট কুকুরের আক্রমণে গুরুতর আহত হয়েছেন। জার্মান শেফার্ড জাতের একটি কুকুরের কামড়ে তার ডান পায়ে চারটি ক্ষত তৈরি হয়েছে। চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পর ক্ষতস্থানে ৫০টিরও বেশি সেলাই দিতে হয়েছে ৪৩ বছর বয়সী এই সাবেক উইঙ্গারকে।

গত সপ্তাহে নিজের দুই পোষা কুকুরকে নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন পেনান্ট। এ সময় জার্মান শেফার্ড জাতের একটি কুকুর তার ওপর আক্রমণ করে। নিজের পোষা কুকুর কিংকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তিনি। তার দাবি, কুকুরটি তার পা কামড়ে ধরে রাখে এবং কিছুতেই ছাড়ছিল না।

এমন পরিস্থিতিতে এগিয়ে আসে পেনান্টের পোষা কুকুর কিং। আক্রমণকারী কুকুরটিকে তাড়িয়ে দিয়ে মালিককে বড় বিপদ থেকে রক্ষা করে সে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানকে দেওয়া তথ্য অনুযায়ী, আক্রমণে পেনান্টের ডান পায়ে চারটি কামড়ের ক্ষত হয়। পরে হাসপাতালে চিকিৎসা নিতে হয় তাকে। এদিকে কিংয়ের পায়েও সামান্য কামড়ের দাগ পড়ে। তার শরীরে রক্ত দেখে প্রথমে আতঙ্কিত হয়ে পড়েন পেনান্ট। পরে বুঝতে পারেন, সেই রক্ত তাঁর নিজের।

ঘটনার বিবরণ দিয়ে ইনস্টাগ্রামে পেনান্ট লেখেন, ‘একটি জার্মান শেফার্ড আমার ওপর আক্রমণ করেছিল। আমি কিংকে রক্ষা করার চেষ্টা করি, কিন্তু কুকুরটি আমার পা কামড়ে ধরে। আমি মাটিতে পড়ে ছিলাম, আর কুকুরটি পা ছাড়ছিল না। কিং বুঝতে পারছিল না কী ঘটছে। তবে এগিয়ে আসার পর সে কুকুরটিকে তাড়িয়ে দেয় এবং আমাকে ভয়াবহ পরিস্থিতি থেকে বাঁচায়।’

কিংকে নিজের নায়ক উল্লেখ করে পেনান্ট আরও লেখেন, ‘আমার নায়ক এখনো আমাকে রক্ষা করছে এবং আমার যত্ন নেওয়ার চেষ্টা করছে। কিং, তুমি সত্যিই অসাধারণ। তোমাকে ভালোবাসি। কুকুরই মানুষের সবচেয়ে ভালো বন্ধু।’

ইনস্টাগ্রামে প্রকাশিত ছবিতে পায়ে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় সোফায় বসে থাকতে দেখা যায় পেনান্টকে। পাশে ছিল তার প্রিয় পোষা কুকুর কিং। এই কঠিন সময়ে তাদের দুজনের দেখাশোনা করার জন্য সঙ্গী মিমি মন্টগোমেরিকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি।

২০১৮ সালে পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়ার আগে ১৯ বছরের ক্যারিয়ারে প্রিমিয়ার লিগে ২৩১টি ম্যাচ খেলেছেন পেনান্ট। লিভারপুল ও স্টোক সিটির হয়ে মাঠ মাতানো এই উইঙ্গার বর্তমানে টকস্পোর্টের ফুটবল বিশ্লেষক হিসেবে কাজ করছেন।

মাত্র ১৫ বছর বয়সে নটস কাউন্টি থেকে আর্সেনালে যোগ দিয়ে আলোচনায় এসেছিলেন পেনান্ট। সে সময় তার জন্য ২৫ লাখ পাউন্ড খরচ করেছিল ক্লাবটি। অল্প বয়সেই বড় অঙ্কের ট্রান্সফারের কারণে ইংলিশ ফুটবলে অন্যতম আলোচিত তরুণ খেলোয়াড় হয়ে উঠেছিলেন তিনি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ছোট্ট এক ভিডিওতেই ‘জাতীয় বেইমান’ তকমা পেলেন রাফিনিয়া!
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ক্লিপকে কেন্দ্র করে ব্রাজিলের সমর্থকদের তোপের মুখে পড়েছেন বার্সেলোনার তারকা ফুটবলার রাফিনিয়া।
ছোট্ট এক ভিডিওতেই ‘জাতীয় বেইমান’ তকমা পেলেন রাফিনিয়া!
উয়েফা নেশনস লিগ, কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের সঙ্গী বেলজিয়াম
উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স ও বেলজিয়াম। বোর্দোয় তুরস্ককে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে ফরাসিরা। অন্যদিকে ব্রাসেলসে পিছিয়ে পড়েও ইতালিকে ৪-১ গোলে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে বেলজিয়াম।
উয়েফা নেশনস লিগ, কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের সঙ্গী বেলজিয়াম
৪৬ বছর বয়সে মাঠে ফিরেই রোনালদিনহোর ঝলক
দীর্ঘ বিরতির পর আবারও ফুটবল মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো। ৪৬ বছর বয়সে অবসর ভেঙে ইতালির তৃতীয় স্তরের ক্লাব রাভেনার হয়ে মাঠে নেমে নিজের সামর্থ্যের ঝলক দেখিয়েছেন সাবেক এই বার্সেলোনা তারকা।
৪৬ বছর বয়সে মাঠে ফিরেই রোনালদিনহোর ঝলক
স্পেনের ৪৩ ম্যাচের অপরাজিত যাত্রায় ছেদ টানল ইংল্যান্ড
দীর্ঘ ৪৩ ম্যাচের অপরাজিত থাকার রেকর্ডে অবশেষে ছেদ পড়ল স্পেনের। বিশ্বচ্যাম্পিয়নদের ৩-২ গোলে হারিয়ে তাদের দীর্ঘদিনের অজেয় যাত্রার ইতি টেনেছে ইংল্যান্ড। রোমাঞ্চকর এই জয়ে উয়েফা নেশন্স লিগের গ্রুপের শীর্ষস্থানও নিশ্চিত করেছে টমাস টুখেলের দল।
স্পেনের ৪৩ ম্যাচের অপরাজিত যাত্রায় ছেদ টানল ইংল্যান্ড
ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ক্ষমা চাইলেন শ্রাবণ
২৩ বছর পর সাফ ট্রফি জয়ের খরা কাটানোর খুব কাছেই ছিল বাংলাদেশ দল। কিন্তু সেমিফাইনালে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের এক ভুলেই স্বপ্নভঙ্গ হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। আর এই হারের দায় নিজের কাঁধে নিয়েছেন তরুণ গোলকিপার। রোববার (১৫ নভেম্বর) ফেসবুক পোস্টে জাতির কাছে ক্ষমা চেয়েছেন এই ফুটবলার। পোস্টে তিনি লিখেছেন, গতকাল রাতে আমি আপনাদের সবার সঙ্গে উদযাপনের স্বপ্ন দেখেছিলাম। ভারাক্রান্ত হৃদয়ে এই কথাগুলো লিখব, তা ভাবিনি। একটি দুর্ভাগ্যজনক ভুল সবকিছু বদলে দিয়েছে।  তিনি আরও লিখেছেন, আমি জানি, এতে কতটা হতাশা তৈরি হয়েছে। আমি এই মুহূর্তকে একটি কষ্টের শিক্ষা হিসেবে নিচ্ছি। আমার সতীর্থ, কোচ ও প্রতিটি সমর্থকের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি। আমি সত্যিই দুঃখিত, বাংলাদেশ। দ্বিতীয় সেমিফাইনালে নায়ক হওয়ার কথা ছিল শ্রাবণের। একের পর এক সেভ দিয়ে বাংলাদেশকে রেখেছিলেন ম্যাচে। সেই মেহেদী হাসান শ্রাবণই শেষমেশ বনে গেলেন খলনায়ক।  ৮৫ মিনিট পর্যন্ত অন্তত ৩টি সেভ দিয়েছিলেন। ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত এই সেভগুলোই বাংলাদেশের আশা বাঁচিয়ে রেখেছিল। মনে হচ্ছিল, ম্যাচের ভাগ্য হয়তো অতিরিক্ত সময়েই ঠিক হবে।  কিন্তু তখনই এক মুহূর্তের ভুলে সব বদলে যায়। তার একটি লং থ্রো গিয়ে পড়ে প্রতিপক্ষের পায়ে। সেই সুযোগে আবদুল সামাদ গোল করেন। এতে স্বাগতিকদের স্বপ্ন ভেঙে যায়। ফাইনালে ওঠে পাকিস্তান। আরটিভি/এসআর
ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ক্ষমা চাইলেন শ্রাবণ
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় পাগলা কুকুরের কামড়ে আহত ৩০
‘পাগলা’ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৩
কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭
পাবনায় কুকুরের কামড়ে আহত ৭