ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ভারতের ২৮ সদস্যের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ০১:৩৮ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকায় বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে ২৮ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। শুক্রবার (৩০ অক্টোবর) অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) ঘোষিত এই দলে অভিজ্ঞ জাতীয় দলের ফুটবলারদের পাশাপাশি বয়সভিত্তিক দলের খেলোয়াড়দেরও রাখা হয়েছে।

সাফে ভারতের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন অনূর্ধ্ব-২৩ দলের কোচ নওশাদ মোসা। তার সহকারী হিসেবে থাকবেন অনূর্ধ্ব-১৫ দলের কোচ বিবিয়ানো ফার্নান্দেজ।

একই সময়ে নিউজিল্যান্ড সফরে দুটি প্রীতি ম্যাচ খেলবে ভারতের মূল জাতীয় দল। অকল্যান্ড ও ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি। এ কারণে সাফের জন্য ঘোষিত দলে অনূর্ধ্ব-২৩ দলের ফুটবলারদের প্রাধান্য দেওয়া হয়েছে।

অন্যদিকে, নিউজিল্যান্ড সফরে থাকা জাতীয় দলের দায়িত্বে থাকবেন নিয়মিত কোচ খালিদ জামিল।

ঘোষিত ২৮ সদস্যের স্কোয়াডে অনূর্ধ্ব-২৩ দলের খেলোয়াড়দের আধিক্য থাকলেও জায়গা পেয়েছেন সিনিয়র জাতীয় দলের বেশ কয়েকজন অভিজ্ঞ ফুটবলার। তাদের মধ্যে রয়েছেন লিস্টন কোলাসো, ফারুখ চৌধুরী, চিংলেনসানা সিং কোনশাম, সুরেশ সিং ওয়াংজাম, বিজয় ভার্গিস, ইরফান ইয়াদওয়াদ ও ব্রিসন ফার্নান্দেস।

সাফ চ্যাম্পিয়নশিপে ‘বি’ গ্রুপে ভারতের প্রতিপক্ষ মালদ্বীপ ও পাকিস্তান। আগামী ৫ নভেম্বর বিকেল সাড়ে ৩টায় পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে ভারত। একই সময়ে ১১ নভেম্বর মালদ্বীপের মুখোমুখি হবে দলটি।

সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের দল

গোলকিপার: আরশ আনোয়ার শেখ, কে মোহনরাজ, প্রিয়াংশ দুবে।

ডিফেন্ডার: আবদুল রবিহ, বিজয় ভার্গিস, চিংলেনসানা সিং কোনশাম, হমিংথানমাউইয়া রালতে, খাইমিনথাং লুংদিম, মুহাম্মদ উয়াইস, নাথান রদ্রিগেজ, রনি খারবুদন, সন্দীপ মান্ডি।

মিডফিল্ডার: অভিষেক সূর্যবংশী, অ্যাডিসন সিং থোকচম, ব্রিসন ফার্নান্দেস, এবিন্দাস ইয়েসুদাসন, ফারুখ চৌধুরী, ম্যাকার্টন নিকসন, মাংলেনথাং কিপগেন, নিখিল প্রভু, নওফল পিএন, রিকি জন শাবং, সুরেশ সিং ওয়াংজাম।

ফরোয়ার্ড: ইরফান ইয়াদওয়াদ, লিস্টন কোলাসো, মুহাম্মদ সুহাইল, বিষ্ণু পিভি, সুহাইল আহমেদ ভাট।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘোষণার আগেই ব্যালন ডি’অরে শীর্ষ ৫ ফুটবলারের নামে বাজি, তদন্ত শুরু
ব্যালন ডি’অরের আনুষ্ঠানিক ফল ঘোষণার আগেই সেরা পাঁচ ফুটবলারের নাম নিখুঁতভাবে অনুমান করে প্রায় ২ লাখ ডলার জিতেছে ১২টি সন্দেহজনক বেটিং অ্যাকাউন্ট।
ঘোষণার আগেই ব্যালন ডি’অরে শীর্ষ ৫ ফুটবলারের নামে বাজি, তদন্ত শুরু
ষড়যন্ত্রের অভিযোগ নিয়ে এবার মুখ খুললেন এমিলিয়ানো মার্তিনেজ
বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার হার ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ষড়যন্ত্রতত্ত্বের জবাব দিয়েছেন এমিলিয়ানো মার্তিনেজ।
ষড়যন্ত্রের অভিযোগ নিয়ে এবার মুখ খুললেন এমিলিয়ানো মার্তিনেজ
হাকিমির হ্যাটট্রিকে লেভ হাভরকে উড়িয়ে দিল পিএসজি
ফরাসি লিগ ওয়ানে দুর্দান্ত এক প্রত্যাবর্তনের গল্প লিখল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। শুরুতে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত লেভ হাভরকে ৫-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। পিএসজির এই বড় জয়ের নায়ক মরক্কোর তারকা আশরাফ হাকিমি। দুর্দান্ত পারফরম্যান্সে পেশাদার ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক তুলে নিয়েছেন এই রাইটব্যাক। ম্যাচের ১৮ মিনিটে জশ মাজা গোল করে লেভ হাভরকে এগিয়ে দেন। শুরুতেই পিছিয়ে পড়ে কিছুটা চাপে পড়ে পিএসজি। তবে দ্রুতই ম্যাচে ফেরে প্যারিসের ক্লাবটি। ২৬ মিনিটে মিকা গড্টসের গোলের জোগান দেন হাকিমি। এর দুই মিনিট পর, ২৮ মিনিটে নিজেই গোল করে দলকে এগিয়ে দেন মরক্কোর এই ডিফেন্ডার। চলতি মৌসুমে পিএসজির জার্সিতে এটিই ছিল তার প্রথম গোল। দ্বিতীয়ার্ধেও নিজের দাপট অব্যাহত রাখেন হাকিমি। ৫৫ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। এরপর ৬২ মিনিটে সেনে মায়ুলুর গোলে ব্যবধান আরও বাড়ায় পিএসজি। ৬৯ মিনিটে নিজের তৃতীয় গোলটি করে ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন হাকিমি। গোল করার পাশাপাশি সতীর্থদের গোল করাতেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এই মরক্কান তারকা। ম্যাচে একটি অ্যাসিস্টসহ চলতি মৌসুমে তার অ্যাসিস্টের সংখ্যা দাঁড়িয়েছে দুইয়ে। শেষ পর্যন্ত ৫-১ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে পিএসজি। এই জয়ে লিগ ওয়ানে তাদের পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২০-এ। ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করল বর্তমান চ্যাম্পিয়নরা। আরটিভি/এসকে
হাকিমির হ্যাটট্রিকে লেভ হাভরকে উড়িয়ে দিল পিএসজি
আর্জেন্টিনায় ফেরার গুঞ্জন, মেসির সিদ্ধান্ত চূড়ান্ত
ইন্টার মায়ামির সঙ্গে ২০২৮ সালের ডিসেম্বর পর্যন্ত চুক্তি রয়েছে লিওনেল মেসির। এর মধ্যেই শৈশবের ক্লাব নিউয়েলস ওল্ড বয়েজে তার ফেরার গুঞ্জন ছড়িয়ে পড়েছে।
আর্জেন্টিনায় ফেরার গুঞ্জন, মেসির সিদ্ধান্ত চূড়ান্ত
যে কারণে পাঁচ হলুদ কার্ড দেখেও নিষেধাজ্ঞায় পড়তে হচ্ছে না মেসিকে
মেজর লিগ সকারে (এমএলএস) চলতি মৌসুমে পাঁচটি হলুদ কার্ড দেখেও এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়তে হচ্ছে না ইন্টার মায়ামির অধিনায়ক লিওনেল মেসিকে।
যে কারণে পাঁচ হলুদ কার্ড দেখেও নিষেধাজ্ঞায় পড়তে হচ্ছে না মেসিকে
আরও পড়ুন
আজ থেকে সাফের টিকিট বিক্রি শুরু, কিনবেন যেভাবে
সাফে এক টিকিটে দুই ম্যাচ দেখার সুযোগ, কাটবেন যেভাবে
সাফের টিকিটের সর্বোচ্চ দাম ১০ হাজার, সর্বনিম্ন কত?
সাফে ভারতের অংশগ্রহণ নিয়ে সবশেষ যা জানা গেল