
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়ার পরিবর্তে ভুটানের বিপক্ষে আসন্ন ম্যাচে নেতৃত্ব দেবেন ডিফেন্ডার তপু বর্মণ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দলের মিডিয়া ম্যানেজার আমের খান।
বুধবার (৪ নভেম্বর) টুর্নামেন্টের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কোচ থমাস ডুলির সঙ্গে উপস্থিত ছিলেন তপু বর্মণ। এ সময় তাকে বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে পরিচয় করিয়ে দেন সাফের মিডিয়া ম্যানেজার জিগমে দর্জি।
তবে ভুটানের বিপক্ষে ম্যাচের পর পুরো টুর্নামেন্টে তপুই অধিনায়কের দায়িত্ব পালন করবেন কি না, সে বিষয়ে স্পষ্ট কোনো বক্তব্য দেননি কোচ থমাস ডুলি।
ফলে আপাতত ভুটান ম্যাচেই জামাল ভূঁইয়ার পরিবর্তে নেতৃত্বের আর্মব্যান্ড উঠছে তপু বর্মণের হাতে।বাংলাদেশের অধিনায়ক তপু
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়ার পরিবর্তে ভুটানের বিপক্ষে আসন্ন ম্যাচে নেতৃত্ব দেবেন ডিফেন্ডার তপু বর্মণ। আগামীকাল (৫ নভেম্বর) সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দলের মিডিয়া ম্যানেজার আমের খান।
বুধবার (৪ নভেম্বর) টুর্নামেন্টের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কোচ থমাস ডুলির সঙ্গে উপস্থিত ছিলেন তপু বর্মণ। এ সময় তাকে বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে পরিচয় করিয়ে দেন সাফের মিডিয়া ম্যানেজার জিগমে দর্জি।
তবে ভুটানের বিপক্ষে ম্যাচের পর পুরো টুর্নামেন্টে তপুই অধিনায়কের দায়িত্ব পালন করবেন কি না, সে বিষয়ে স্পষ্ট কোনো বক্তব্য দেননি কোচ থমাস ডুলি।
ফলে আপাতত ভুটান ম্যাচেই জামাল ভূঁইয়ার পরিবর্তে নেতৃত্বের আর্মব্যান্ড উঠছে তপু বর্মণের হাতে।
ডুলি বলেন, ‘আমাদের দলে তিন জন রয়েছে অধিনায়ক হওয়ার মতো। তপু আগেও অধিনায়কত্ব করেছে। সে অধিনায়ক হতেই পারে।’
অধিনায়কত্ব নিয়ে বেশি আলোচনার প্রয়োজন নেই উল্লেখ করে ডুলি আরও বলেন, ‘এক ম্যাচে একজন, আরেক ম্যাচে আরেকজন হতে পারে। আমাদের দলে একাধিক অধিনায়ক রয়েছেন।’
২০১৮ সালের পর আবার ঢাকায় সাফ খেলতে পেরে উচ্ছ্বসিত তপু। তার আশা, ‘এবার আমাদের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা সেটা বাস্তবায়ন করতে চাই।’
ভুটান ম্যাচে হামজা চৌধুরীকে না পেলেও ভালো শুরুর প্রত্যাশা তপুর। তিনি বলেন, ‘আমরা অবশ্যই কাল হামজাকে মিস করব। ভুটানের বিপক্ষে ভালো শুরু করে আমরা হামজাকে সুন্দর ক্ষেত্র দিতে চাই।’
আরটিভি/এসকে




