ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

জাপানের কাছে ৬ গোল হজম, বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ পিএম
জাপানের বিপক্ষে আক্রমণের চেষ্টা বাংলাদেশের। ছবি: সংগৃহীত

জুনিয়র এশিয়া কাপ হকিতে ষষ্ঠস্থান নির্ধারণী ম্যাচে জাপানের কাছে ৬-২ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ হকি দল। একে বিশ্বকাপে খেলার স্বপ্নভঙ্গ হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশের হয়ে একটি করে গোল করেছেন মেহেদী ও মুন্না। তবে বড় ব্যবধানে হেরে যাওয়ায় আগামী যুব হকি বিশ্বকাপে খেলার সুযোগ হাতছাড়া হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের।

জাপান পুরো ম্যাচেই প্রাধান্য বিস্তার করে খেলেছে। প্রথম কোয়ার্টারে ১-০ গোলে এগিয়ে যায়। এরপর খেলা যত গড়িয়েছে বাংলাদেশ ম্যাচ থেকে তত ছিটকে গেছে। এক পর্যায়ে ব্যবধান ৪-০ হয়েছিল। শেষ পর্যন্ত ৬-২ স্কোরলাইনে শেষ হয় খেলা।

এর আগে গ্রুপ পর্যায়ে শুধু কাজাখস্তানের বিপক্ষে জিতেছিল। বাকি তিন ম্যাচ হারায় স্থান নির্ধারণী ম্যাচ পড়েছিল শক্তিশালী জাপানের বিপক্ষে। পাকিস্তানের বিরুদ্ধে হারের পর কোচ মওদুদুর রহমান শুভ জাপানকে হারিয়ে বিশ্বকাপ খেলার আশা ব্যক্ত করেছিলেন। যদিও সেটা পূরণ হয়নি শেষ পর্যন্ত।

টুর্নামেন্টে বাংলাদেশের এখনো একটি ম্যাচ বাকি। আগামীকাল সপ্তম ও অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে মাঠে নামবে তারা। সেখানে জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করার লক্ষ্য থাকবে বাংলাদেশের।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এশিয়ান গেমস হকি / বাংলাদেশকে সেভেনআপের লজ্জায় ডোবাল চীন
এশিয়ান গেমসের পুরুষ হকিতে স্থান নির্ধারণী ম্যাচে চীনের কাছে ৭-১ গোলের বড় ব্যবধানে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। বৃহস্পতিবার (১ অক্টোবর) জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে চীনের হয়ে গোল করেছেন ঝাং জিয়ালিং, ঝাও ইউলাই, চেন বেনহাই, ওয়াং ইয়াকি ও গাও জিয়েশেং।  বাংলাদেশের হয়ে একমাত্র গোলটি করেন রাকিবুল হাসান। ম্যাচের ৩০তম মিনিটে ফিল্ড গোল করে কেবল ব্যবধান কমান। শেষ পর্যন্ত ৭-১ গোলের বড় হার নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। এই হারে টুর্নামেন্টে পঞ্চম কিংবা ষষ্ঠ হওয়ার সুযোগও শেষ হয়ে গেছে বাংলাদেশের। এখন সপ্তম-অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।  আগামী শনিবার (৩ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় হবে ম্যাচটি। আরটিভি/এসআর
বাংলাদেশকে সেভেনআপের লজ্জায় ডোবাল চীন
এশিয়ান গেমস হকি / লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের মেয়েদের
এগিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি। এশিয়ান গেমসে নারী হকির গ্রুপ পর্বের শেষ ম্যাচে চাইনিজ তাইপের কাছে ৩-২ গোলে হেরেছে জাহিদ হোসেন রাজুর দল।
লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের মেয়েদের
এশিয়ান গেমস হকি / ইন্দোনেশিয়াকে হারিয়ে বাংলাদেশের টানা দ্বিতীয় জয়
২০তম এশিয়ান গেমসের পুরুষ হকি প্রতিযোগিতায় আজ বাংলাদেশ দল ৩-১ গোলে ইন্দোনেশিয়াকে পরাজিত করেছে। পুল 'এ'-এর এই ম্যাচে দুর্দান্ত পারফর্ম করে বাংলাদেশ টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে।
ইন্দোনেশিয়াকে হারিয়ে বাংলাদেশের টানা দ্বিতীয় জয়
এশিয়ান গেমস / শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে বাংলাদেশের প্রথম জয়
এশিয়ান গেমসে পুরুষ হকিতে টানা দুই হারের পর জয়ের দেখা পেল বাংলাদেশ। শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়ে আসরে প্রথম জয় তুলে নিয়েছে লাল-সবুজের দল। জোড়া গোল করে বাংলাদেশের জয়ে বড় অবদান রেখেছেন আমিরুল ইসলাম ও আশরাফুল ইসলাম।
শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে বাংলাদেশের প্রথম জয়
ট্রাম্পের হেলিকপ্টারে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় হকি খেলোয়াড়
ক্যাম্প ডেভিড থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আকস্মিক ফেরার ঘটনায় আলোচনায় উঠে এসেছেন গলফার ব্রাইসন ডি শ্যামবো ও কানাডার সাবেক হকি গোলকিপার মিকাইলা ডেমাইটার।
ট্রাম্পের হেলিকপ্টারে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় হকি খেলোয়াড়
আরও পড়ুন
বাংলাদেশের তথ্য পাচার করে ধরা ভারতীয় গুপ্তচর ৭ দিনের রিমান্ডে
এক পরিবর্তন নিয়ে ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ
ডেঙ্গু মোকাবিলায় যুক্তরাষ্ট্র থেকে ৫ লাখ কিট পেল বাংলাদেশ
বাংলাদেশকে সেভেনআপের লজ্জায় ডোবাল চীন